প্রেয়সী
ভালবাসা দান নয়, ভালবাসা ঋণ,
ভালবাসা ছাড়া শোধ হয়না কোনদিন।
তবু কেন হায়...
এত বেশি ভালবেসেও যাচ্ছেনা দায়??
তবে যারে ভালবাসি ঠিক তার নামে,
মালা গাথি একা একা বসে নির্জনে।
অঞ্জলি দেই তাকে অশোকের ডালে
আমার প্রেয়সী জানবেনা কোন কালে।।
নিসঙ্গতা
যতক্ষণ কর্মরত, থাকি আমি ভাল,
যতক্ষণ ব্যস্ততা, থাকি জমকালো।
কিন্তু যখনই রাতে ফিরে আসি নীড়ে,
একা হয়ে মিশে যাই স্মৃতিদের ভীড়ে।
কতটা অসহায় এ নির্জন, গহীন,
...বুঝছি হাড়ে হাড়ে কাটছে দিন।
মূল্য
নাদিয়া, আর রাদিয়া আর সাদিয়া,
তোদের প্রেমের ফাদেঁ আমি পা দিয়া,
সম্পর্কটা রাখিতে গিয়া তা' দিয়া,
অনেক ফুল করিয়াছিলাম হাদিয়া,
এখন প্রেম পালাইয়া গিয়াছে কাঁদিয়া,
এইবার ফুলের মূল্য যা দিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



