মানবী
কাজী সায়েমুজ্জামান
সেই জন্মের পর প্রথম যখনই বুঝতে শিখেছিলাম,
মানবী, সবাই শুনিয়েছিল চিরায়ত তোমার নাম।
বলেছিল, তুমি আসবে শুধু আমার হয়ে, স্বপ্ন-রঙ্গীন
জীবনের নাটাই হবে তোমার হাত। সেই থেকে দিন,
মাস, বছর ধরে প্রতীক্ষায় । কত দীর্ঘ তোমার পথ?
চোখ বুজে বুকে হাত দিয়ে চেয়েছি তোমার অনুভব।
এতটা বছর পার হয়ে গেছে, খুব জানতে ইচ্ছা করে,
কে গো তুমি? কী তোমার পরিচয়? প্রশ্ন গুমরে মরে।
তুমি আসবে বলে কষ্টার্জিত এত আয়োজন, সন্দ্বীপন,
হে অর্ধাঙ্গীনী আমার, তোমাকেই আগাম অভিনন্দন।।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১১ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




