আমার এক নারী সহকর্মী 'ক' এর সংগে ফেসবুকে আলাপচারিতার একটি অংশ।
ক:
কি খবর কবি?
সায়েম:
আমি কবি না তো!
হলে কিন্তু ভালই হতো!
ক:
কবি, ও কবি! যাই তুমি হও
ছন্দ ছাড়া কি একটুও কথা কও?
সায়েম:
আমি ভেবে অবাক, তোমার এমন কিছু আছে
যা দেখে আপনি মুখে ছন্দ চলে আসে।
ক:
এমন করে বুঝতে পারো সব ই
তাইতো তুমি আমার কবি।
সায়েম:
কবিতা হয়েছে আমার জীবনের আড়াল
জানিনা এমন আত্মগোপন আর কতকাল?
ক:
স্বপ্নগুলো তৃষ্ণাগুলো শুষ্ক ছড়ায় আটক গো,
কল্পলোকে স্বপ্নচারণ সেইতো ভাল বরঞ্চ
স্বপ্নপ্রতীম একটু ছোয়া একটু কথার রোমাঞ্চ,
জনম জনম স্বপ্ন আমার হয় সুরাহায় প্রপঞ্চ।।
সায়েম:
অনেক রকম স্বপ্ন দূরে তাকাই দেখি হাতছানি,
এরা দূর আকাশের বিলীন ছবি ভাল করে তা জানি।
ক:
আমার আমি আমার তুমি আমার আছে এত,
তবু আমি দাড়িয়ে থাকি, দেখছো দূরে কত?
সায়েম:
কারণ আছে কারণ জানি এ কারণেই আছে ভয়,
এ যে বন্য স্বপ্নগুলো জানি এসব আমার নয়।
ক:
পাবনা বলেই চাই সর্বস্ব, সেই চাওয়া সংগোপন মানি,
কোনদিনও সে এর তিলমাত্র বুঝবেনা আমি জানি।
সায়েম:
অনেক সময় দূরই ভাল পাওয়াটা যে মূখ্য নয়,
দূর থেকেই ভালবাসলে ভালবাসা সিদ্ধ হয়।
অপ্রকাশিত বাইরে রবে প্রকাশ হবে এ মনে,
কেউ জানবেনা এ দুনিয়ার জানবে শুধু দুজনে।।
২৯-০৫-২০০১১ ( রাত ৮.৩০-৮:৫৫) ফেসবুক চ্যাট অপশন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

