কাজী সায়েমুজ্জামান
অশ্রুভার
ও আকাশরে, তোর মনে কেন এত দু:খ জমেছে
কদিন ধরে কাদলিরে তুই দু:খ কি তোর কমেছে?
মাতাল হাওয়ায় ক্রান্তিতে মন বইছে বাতাস ভারি
তোর অশ্র“ নিয়ে সকাল থেকেই বেজায় কাড়াকাড়ি।
এই পরানের গহীণ গাঙ্গে গর্জনে তার আকাশ ফাটে,
স্মৃতি বিলাস মনটা একা বন্দী সময়ের মুঠোয় কাটে।
ও আকাশরে তুই বে দরদী একাই বহিস দু:খভার,
আমায় কিছু দে বিলিয়ে আমিও কমাই অশ্রুভার।
১৯.০৬.২০১১ চুয়াডাংগা
আকাশ
মনের মাঝেই বিশাল একটি আকাশ আছে দেখো,
সেই আকাশের মেঘের ভাজে কার নামটি লিখো?
এই আকাশে সব স্মৃতিই মেঘের ভীড়ে ফিকে,
লাভ হয়না তাই সেখানে কোন নাম লিখে।
নীল বেদনায় ইচ্ছেগুলো মেঘে মাখামাখি,
অমূল্যকে মূল্য দিলে মূল্যবান হয় তা কী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



