প্রাণসখী
কাজী সায়েমুজ্জামান
আমি তোমার বেলায় কোন বনফুল হবো প্রাণ সখী
ভালবাসাহীন হয়ে মরে যাবো দেখি কার তাতে কি?
চাইনা ভালবাসা, চাইনা দয়া, কোন প্রকার অনুগ্রহ,
বলেছি সত্য তোমার ওপরে আমার কোন নেই মোহ।
হোকনা তা ভালবাসা, স্বার্থের ওপর কিছু জন্ম নিলে,
ব্যর্থতায় হয় পর্যবসিত ভোগ আর মোহ সব মিলে।
নি:স্বার্থ প্রেম এ বুকে নিয়ে প্রতিদিন গড়ি তাজমহল
অশোকের গাছের কোঠরে বিলাই চোখের অথৈ জল।
জোর গলায় বলছি একবার হিসাব কষো শেষবারে,
টালি খাতায় শুন্য অনেক, তুমি আছো আমার ঘরে।
চুয়াডাংগা, ০৭-০৮-১১
রাজশ্রী
তাকে আমি ভালবাসি খুব বেশি জীবনের চেয়ে,
আমার সকল অস্তিত্ব জুড়েই আছে তার বসবাস
আমার সুখে হেসে যায় বিনিময়ে কিছু না পেয়ে
তার কারণেই বাঁচি মরি আমি ছাড়ি নিত্যশ্বাস।
তারে আমি দেখিনারে বেশি আমাকে সে দেখে,
তার কারণেই আমার জীবনের এত আয়োজন
আমি যখন কাঁদি সে তা অশ্রু দিয়ে যায় লিখে,
আমার প্রতিক্ষায় গড়ে অনাগত দিনের তোরণ।
আমার জন্যই জেগে থাকে দিন রাতের সহচরী,
আমার অবিচ্ছেদ্য অংশ সে আমার প্রিয় দুচোখ
তোর কারণেই বেঁচে থাকার এত সাধ, রাজশ্রী
আমার প্রতিটি অনুভবে তোরই জয়গান হোক।
চুয়াডাংগা, ১৭-০৮-১১
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ রাত ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



