ফেসবুক কাব্য-০৯
২০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাজী সায়েমুজ্জামান
কবিতায় নাচের ছন্দ দিলাম।
( ছন্দ- তা থৈ থৈ তা থৈ থৈ )
রাত দুপুরে ঘুমের ঘোরে
নওল আলোর ঝড়ের তোড়ে
অমল কমল হাসির জোরে
বাঁধ ভেঙ্গেছে কে?
হচ্ছে এ কি মেঘের দেশে
ছুটছে কোথায় পরীর বেশে
আসবে কি সে অবশেষে
মনমুকুরে যে।
(ছন্দ-তা তা থৈ থৈ তা)
সে,
দীপশিখা জড়োয়া মেঘবালিকা,
স্বপ্নের তিলকা কনীনিকা,
উচ্ছল মঞ্জুল নিহারীকা,
মধুরিমা চঞ্চলা অনামিকা,
মনজুড়ে ধ্যনরতা ব্রহ্মিকা।
নিক্কণ পরিমল কুন্তলা সে।
জিগীষায় দীয়মান অনায়াসে।
এই মনে তার ছবি শুধু ভাসে।
শুধু ভাসে। শুধু ভাসে। শুধু ভাসে।।
কবিতার ছন্দ আমার নিজস্ব উদ্ভাবন। কবিতায় নাচের ছন্দ দেয়া যায় কিনা তারই একটি পরীক্ষামূলক প্রায়াস এটি। এর আগেও কবিটাটি সামুতে পোস্ট করা হয়েছিল। কিন্তু অসম্পূর্ণ ছিল। এবার সম্পূর্ণ কবিতাটি পোস্ট করা হলো। পাঠকের ভাল লাগলে এ ধরনের আরো কবিতা পোস্ট করা হবে।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুন