ফেসবুক কাব্য-১১
কাজী সায়েমুজ্জামান
বুকের মাঝে স্বপ্ন বুনি, স্বপ্ন খুঁড়ি, স্বপ্ন করি চাষ,
জানি, এ স্বপ্ন খুঁজে- স্বপ্ন মাঝেই অকাল পরিহাস
স্বপ্নগুলো প্রশ্ন তুলে ওই নীল আকাশের আবরণ,
মেঘের ফাঁকে অথৈ পথে যায় হারিয়ে নীপবন
আধার বেলার স্বপ্ন নিয়ে আমার গহীন প্রান্তিকে,
আমি খুঁজি আমার আমি; প্রশ্ন করি আমি কে?
হাত বাড়িয়ে ছুই নিজেকে বিষম তৃষ্ণা আবেশে
স্বপ্ন আমার একা থাকে কোথায় সংগী পাবে সে?
ভাবনারা চমকে গিয়ে দেখছে এ যে তার ছবি,
বলে, সই আয় এখানে তুই কি কারো দু:খ হবি?
(আমার নতুন সইয়ের সঙ্গে আজ ফেসবুকে কথপোকথনের অংশ বিশেষ)
চুয়াডাঙ্গা, ২৮ সেপ্টেম্বর, ২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



