ফেসবুক কাব্য-১২
কাজী সায়েমুজ্জামান
বুঝে গেছি আমি জীবন যেখানে নির্জন গহীন,
মেঠোপথের ধুলায় হতে পারে কতটা রঙ্গিন?
অসচেতন আলোয় রং মেখে এখন উদাসী মনে,
বাকীটা রাঙ্গিয়ে দেবো অপার্থিব বানি জীবনে।
নেপথ্যে মনের কথা আমি বাতাসের কাছে শুনি,
ঘুমহারা রাতে আকাশের তারাদের কেবল গুনি।
পথ হারিয়ে খূজেঁ ফিরি কোথায় আকাশের ঐশী,
কৈবল্যধামে আমার সহযাত্রী তারারা হিতৈষী।
নিয়তির কাছে আমার কখনো অভিযোগ ছিলনা,
কেন আমাকে তারার দেশের ঠিকানাটা দিলনা।
আমার আকাশ মেঘে ঢাকা বাহিরে যায়না দেখা,
বুকের মাঝখানে বেঁকে গেছে কর্কটক্রান্তি রেখা।
আমি দেখি মেঘেরা আছে নেচে যায় দিগন্ত জুড়ে,
বৃষ্টি দেখিনা, মিলিয়ে যায় সীমান্ত রেখায় বহুদূরে।
কি করে বুঝাই সই, এই বুকে কত স্মৃতির ব্যাপ্তি,
সব ঘুরে ফিরে আসে এখানে এখানেই পরিসমাপ্তি।
এ্যানেসথেসিয়ার পৃথিবীটা মায়ার আলোতে দীপ্ত
ঘুমের দেশের সময় কেটে যায় প্রতিদিন নির্লীপ্ত।
এই আলো যে আমার নয়, জেনে গেছি বহু আগে
বহু আলোকবর্ষ দূরে আলো কি কোন কাজে লাগে?
(সই, ২য় পর্ব)
চুয়াডাঙ্গা, ০৭-১০-২০১১
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



