এসোনা বন্ধু, পণ করি...
এখন থেকে আর কোনোদিন মিথ্যা বলবো না। ফুলকে আর কোনোদিন উপহার হিসেবে দিবোনা। খারাপ লাগবে? লাগুক!
যারা দেশের ক্ষতি করে, দেশকে অচল করতে চায়, মানুষকে মানুষ মনে করেনা, তাদের কখ্খনো সালাম দিবোনা। বাংলিশে কথা বলাটা কমিয়ে দিবো। দেশকে ভালোবাসবো আপনজনের মতো, মায়ের মতো। ভিক্ষুককে ফিরিয়ে দিবোনা কখনো, যদি সে ভোট-ভিক্ষুক না হয়। কাউকে ধোকা দেবনা, শত্রু ছাড়া। সবাইকে ভালোবাসবো। সাধ্যের সবটুকু দিয়ে। কারো মুখে হাসি দেখেই তাকে সুখি ভাববোনা, ভিতর দেখার চেষ্টা করবো সবার আগে। আরো অনেক পণ করবো প্রতিদিন। বিবেক যা সমর্থন করে, সব।
একটা পণ অবশ্যই করবো, তা হলো- পণগুলো মেনে চলবো আমি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

