somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংযত ব্যাটিংএ অনিন্দ্য সুন্দর ক্রিকেট

১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


টি২০ আবির্ভাবের পর পর অনেক ক্রিকেটবোদ্ধাকে বলতে শুনা গেছে- এটা ছোট দলের খেলা। কারণ সীমিত ওভারের ম্যাচে ছোট-বড়র ব্যাবধান থাকেনা। মানে দাঁড়ালো- বড় দলের তকমা সেখানে মূল্যহীন। ফলে চান্স ফিফটি-ফিফটি। যেখানে পাবার কথা শূণ্য, সেখানে পাওয়া গেলো ৫০! সুতরাং টি২০ ছোট দলের খেলা…

যা হোক, শুরুতে সবাই ভেবেছিলো- বাংলাদেশ এই খেলাটার সবচেয়ে বেশি উপযুক্ত। এই ভাবনাটা যাদের পরের ভাবনাটাও তাদের- বাংলাদেশকে দিয়ে হবেনা, অন্তত টেস্টে হবেনা… ইত্যাদি..।

এই কথিত সমালোচকদের চোখে-মুখে আঙ্গুল দিয়ে ও.ইন্ডিজ সফরে বাংলাদেশ ও.ইন্ডিজকে তাদের মাটিতে প্রথমবারের মতো ধবল-ধোলাই করে দেখিয়ে দিয়েছে- কী হবে আর কী হবেনা… আসলে প্রথমে টি২০ এর কথা বলছিলাম এটা বুঝানোর জন্য যে, বাংলাদেশ আর কোনো নির্দিষ্ট গন্ডির দল নেই। টেস্ট ওয়ানডে আর টি২০- সব ক্ষেত্রেই বাংলাদেশ হয়ে যাচ্ছে- টিম বাংলাদেশ।

গত কিছুদিন ধরেও বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলায় একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যার অনেক বড় একটা উদাহরণ হলো- সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচটা।

যেই তামিম মারমার কাটকাট ব্যাটিংএ অভ্যাস্ত, সেই তামিমই ফিফটি করতে খেললেন ৮০ বল! যা তামিমের পরিণত হওয়ার শুভ ইংগিত দেয়। আর আশরাফুলও যেন কীভাবে নিজেকে বদলে ফেলছেন দিনদিন। গত পাঁচ ম্যাচে আশরাফুলে স্কোর দেখুন- কথাটার সার্থকতা খুজে পাবেন। ওপেনিংএ তামিমের যোগ্য পার্টনার হয়ে উঠা জুনায়েদের ব্যাটটা অবশ্য একটু আগ্রাসী টাইপেরই আছে। যেটা অবশ্যই প্রয়োজন।

আর সাকিবের ব্যাটটা তো বাংলাদেশের কাছে ভরসার একমাত্র নাম হয়ে যাচ্ছে। কী খেললো আজ! এমন অধিনায়ক তো খুব প্রয়োজন ছিলো আমাদের! মাশরাফির ইন্জুরীই শাপেবর হলো আমাদের জন্য। তারপর রকিব তো বাংলাদেশের ‘দি ওয়াল’! কী, ভ্রু কুঁচকালেন যে! পিছনের দিকে তাকিয়ে রকিবের ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ ইনিংসগুলো দেখেন- ভ্রু স্বস্থানে ফিরে আসবে।

সংযত ব্যাটিং এর কথা বলেছি শিরোনামে- ঐ বলাটা আসলে খেলার ধরণে। সাকিব এতো এতো শট খেললো- অথচ ওকে দেখে মনেই হচ্ছিলো না- জিম্বাবুয়ান বোলারদের ভিতরটা কেমন উলটপালট করে দিচ্ছে। তাছাড়া- যে দলের ২৮ ওভার শেষে বাউন্ডারী মাত্র ৬/৭ টা, সেই দলের ইনিংস শেষে বাউন্ডারীর সংখ্যাটা যদি পাঁচগুণ বেশি হয়ে যায় তাহলে কি আপনি এই ব্যাটিংকে সংযত-সুন্দর না বলে পারেন!!

জুনায়েদ-তামিম আর রিয়াদের আউট তিনটা দূর্ভাগ্যজনক। এই আউটগুলো না হলে রানের চেহারা আরো ভয়ংকর হতো স্বাভাবিক ভাবেই।

সবচেয়ে বড় কথা- আমরা জিততে শিখে যাচ্ছি। আমরা অনেকগুলো দৃঢ় সংকল্পবদ্ধ মুখ পেয়েছি। আমরা একজন 'অধিনায়ক’ পেয়েছি- যে আমাদের হেঁটে হেঁটে পথ চেনাচ্ছে…

জয়তু বাংলাদেশ, জয়তু অধিনায়ক…
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×