আসছি ফেলে দিনগুলো মোর, আসছি ফেলে মন,
আসছি ফেলে প্রিয় স্পর্শ, প্রানের আলাপন।
আসছি ফেলে স্মৃতির আচড়, ভেসে চলা কবিতা,
আসছি ফেলে ইচ্ছেগুলো- না বলা কথা।
আমি আসছি ফেলে ভাবনা আমার, আসছি ফেলে অনুভূতি,
আসছি ফেলে আসছি ফেলে হৃদয়ের আকুতি…
বিকেলজুড়ে গলির পথে আর হবে কি হাঁটা-চলা,
আর কি হবে গোপন কথা বন্ধু তোরে বলা।
আর কি হবে আর কি হবে ইচ্ছেমতো আড্ডা আয়োজন-
ভাবছি বসে একলা আমি ভাবছে উদাস এই মন।
আজ ভাবনাজুড়ে চলছেরে অচিন দু:খের নীরব রোদন…
আসছি ফেলে অভিমান, ভুলে ভরা অভিযোগ,
এই জীবনে আর কি হবে বন্ধুত্বটা উপভোগ।
আসছি ফেলে অবুঝ ভালোবাসা, যখন তখন কাছে টানা,
আসছি ফেলে ঘুম ভাঙ্গানোর মধুর যন্ত্রণা।
আজ মন হৃদয়ে গোমট বাধা বেদনা…
কোথায় যে হারালো এক থালাতে খাওয়ার দিনেরা,
আজ একাই আমি খাচ্ছি খাবার প্রিয় বন্ধুর নেই সাড়া।
নেই তার প্রিয় চাহনি, নেই সেই প্রিয় কন্ঠের গান,
আজ একলা আমি একলা ভীষণ, একলা এই প্রাণ।
এক জীবনে যাবে কি ভুলা বন্ধুত্বের মাতাল টান…
আসছি ফেলে কয়েকটা বিকেল, নদীর তীরে ঘেসা,
আসছি ফেলে ভেজা সন্ধ্যার নামহীন ভালোবাসা।
আসছি ফেলে আসছি ফেলে অপেক্ষাতে সে ক্ষণ,
আমি আসছিরে ফেলে অনেকদূরে প্রাণের বন্ধুজন।
কেদে কেদে আজ কাটাবো বেলা- শান্ত যদি হয় মন…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




