আমি আমার গত তিনটি পোষ্টে আসছে বইমেলায় কয়কজন মিলে নিজেরা চাঁদা তুলে একটা ছোটগল্পের সংকলন বের করার ব্যপারে আলোচনা করেছি। দেখতে পারেন...
প্রথমটি,
দ্বিতীয়টি এবং
তৃতীয়টি।
তো আমার ডাকে ইতিমধ্যে দশজন সাড়া দিয়েছেন।
তারা হলেন- চোখের বালি, অহিদ০০৭, পদ্মা, ইমির, আকাশ_পাগলা, সেবু মুস্তাফিজ, ধ্রুব তারা, জীবনানন্দদাশের ছায়া এবং আমড়া কাঠের ঢেকি...।
আরো কয়েকজন দরকার। আগামীকাল যারা "বাংলা ব্লগ দিবস" পালনে একত্র হচ্ছেন, তাদেরকে বলছি- আপনি যদি আমার এ উদ্যোগটিতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই পোষ্টে মন্তব্য করে জানান এবং [email protected] ঠিকানায় মেইল করে আপনার সেলফোন নাম্বারটা আমাকে দিন। এবং সেই সাথে আগামীকালের অনুষ্ঠানে আপনার পরিচিতজনদের সাথে আলোচনা করে তাদেরকেও সম্পৃক্ত হওয়ার পরামর্শ দিন।
ভুলবেননা- হাতে সময় কম। সুতরাং যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। আরো বিস্তারিত লিখে আগামীকাল আরেকটি পোষ্ট দিব। সে পর্যন্ত ভালো থাকুন সবাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

