জিউফ বয়কট।
এক নামেই তিনি পরিচিত। আলাদা করে তাকে পরিচয় করিয়ে দেয়ার খুব বেশি কিছু নেই। যারা শুধু নাম-ই জানেন, তাদের উদ্দেশ্যে বলা দরকার; এই ভদ্রলোক ইংল্যান্ডে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।
ভদ্রলোক যে কী পরিমাণ সমালোচনা করতে পারেন, তা ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে ক্রিকেটের কচি দর্শক এবং ক্রিকেট সংবাদের নতুন পাঠ পর্যন্ত সবাই কম বেশি জানেন। ভদ্রলোকের সমালোচনার বিশেষ একটা শ্রেণী থাকে। বিশেষত ছোট বা উঠতি দলগুলো। উনি দেশ বা যে দেশের সমালোচনাই করেন না কেনো ছোট দলের ধার তিনি ধারবেনই! অদ্ভুদ মানসিকতা!
বয়কট ইতোপূর্বে বহুবার অযৌক্তিক সব সমালোচনা ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন। উনার "সমালোচক" ক্যারিয়ার সম্প্রতি যুক্ত হয়ছে আরো একটি নতুন মন্তব্য। যা তিনি করেছেন ট্রেন্টব্রিজে শেষ হওয়া ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের পরে।
বয়কট ডেইলি টেলিগ্রাফে তার লেখা কলামে বলেন, ভারত খেলেছে বাংলাদেশের মতো!
উৎস: ডেইলি সান
বয়কটের এই কথায় স্বাভাবিকভাবেই ভীষণ কষ্ট লেগেছে। ভারত কী রকম খেললো না খেললো সেটা তিনি বলতেই পারেন; কিন্তু বাংলাদেশ আসবে কেনো এখানে!? বাংলাদেশের খারাপ খেলার জন্য উনি একজন ক্রিকেটবোদ্ধা হিসেবে গঠনমূলক সমালোচনা করতেই পারেন। কিন্তু একতরফা তিনি শুধু খারাপ দিকগুলো দেখতে পারেন না।
আর যখন তামিম লর্ডসে ইংলিশ সিমার সাইজ দিয়ে সেঞ্চুরী করে ফেলেন, বয়কট তখন চুপ! ব্রিটিশ যে ব্রিটিশই!
যা হোক, জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরে যাওয়ায় মেজাজটা এমনিতেই খারাপ ছিলো। সকাল সকাল বয়কটের উক্তি শুনে মেজাজটা আরো বেশি করে খারাপ হয়ে গেলো..
ব্যক্তিগত ব্লগেও প্রকাশিত:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

