কখন যাবো খুন হয়ে...
১৭ ই অক্টোবর, ২০১১ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল দুপুর আলসে নুপূর
বাজে তোমার পায়ে,
পার হতে চাই অকূল সাগর
উঠবো যে কার নায়ে।
প্রতিদিনই মুখ ঢেকে নাও
আমায় দেখা ভয়ে,
আমি ভাবি এমন আমি
উঠবো যে কার নায়ে।
ইচ্ছে হলেই পাখনা মেলে
তোমার মনের শালিক,
আমি খুঁজি আমারই মন
কোনখানে তার মালিক।
কোনখানে যে খুন হয়ে যাই
মিছে খুনের দায়ে,
আমি ভাবি এমন আমি
ঠাই পাবো কার নায়ে।
হাজার দাবীর মিছিল ভিড়ে
আমার দাবী যায় হারিয়ে,
ভুলের বসে ছায়ার হাতে
হাতটা আমি দেই বাড়িয়ে।
ধরতে গিয়ে কী যে ধরি
থাকি যেনো কোন ভয়ে,
আমি ভাবি এই আমিটা
কখন যাবো খুন হয়ে।
চোখের তীরে এতো পানি
পলাশ বকুল গজায় কই,
ভালোবাসার মিছে ঢোলক
কোন পাগলে বাজায় কই।
দু:খ জলের নীল ফোয়ারা
আমার চোখেই আঁকে ছবি,
হাজার দাবীর জটের ভেতর
রোজই হারায় আমার দাবী।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন