somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অথচ খেলাটি টেস্ট!

৩০ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেষ টেস্টের দ্বিতীয় দিনে এসে ও. ইন্ডিজ কে ৩৫৫ রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান একাই ঝুলিতে ভরেছেন পাঁচ পাঁচটি উইকেট। এই নিয়ে সাকিব ২৩ টেস্টের ৩৮ ইনিংসে সপ্তম বারের মতো লাভ করলেন ৫ উইকেট। যার মাধ্যমে সাকিবের উইকেট সংখ্যা ৮৩ গিয়ে দাঁড়ালো। এবং একই সাথে সাকিব ছুঁয়ে ফেললেন সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেয়ার বাংলাদেশি রেকর্ড। যেটি এতোদিন শুধু মুহাম্মাদ রফিকের ছিলো।

সাকিবের এই কীর্তি গড়ার ইনিংসের পরই ৩৫৫ রান সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশের প্রথম ইনিংস। মিরপুরের ব্যাটিং উইকেটে খুব ভালো একটা শুরুর প্রত্যয়ে মাঠে নেমে সাত ওভার হতে না হতেই চার উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ।

টেস্ট ম্যাচে অতিরিক্ত আক্রমনাত্মক মেজাজের খেসারত দিয়ে সবার আগে ড্রেসিং রুমের পথ ধরেছেন হার্ড হিটিং ওপেনার তামিম ইকবাল। দশ বলে তিন চারে তিনি করে গেছেন ১৪ রান। তামিমের দেখানো পথেই হেঁটেছেন শাহরিয়ার নাফীস। পঞ্চম ওভারের শেষ বলে ব্রাভোর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। আট বল খেলে একটি চারের সাথে রান করতে পেরেছিলেন মোটে সাত। তারপর কোনো রান না করেই এ্যাডওয়ার্ডসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন রকিবুল। পরেই বলেই আউট অধিনায়ক! হ্যাট্রিকের সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেন নি এ্যাডওয়ার্ডস। ততক্ষণে বাংলাদেশের টপ অর্ডার ভেঙে চুরমার!

আউট হওয়া প্রথম দুই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট যথাক্রমে ১৪০.০০ ও ৮৭.৫০! যা টেস্ট ক্রিকেটের সাথে একেবারেই যায়না। ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যানের জন্য যা আরো বেশি করে অবাক হওয়ার ব্যাপার। তামিম ও নাফীস যেনো ভুলেই গিয়েছিলেন- খেলাটি টি-টোয়েন্টি নয়; টেস্ট।

রকিবুল বহু বিতর্ক নিয়ে একাদশে ছিলেন। সাবেক অধিনায়ক আশরাফুলকে বাদ দিয়ে তাকে দলভুক্ত করা হয়েছিলো। কিন্তু রকিবুল কোনো প্রত্যাশাই পূরন করতে পারলেন না। যদিও ড্র হওয়া প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৩২ বলে ৪৪ রানের সম্ভাবনাময় একটি ইনিংস ছিলো। রকিবুল আউট হওয়ার পর বাংলাদেশ দলের “কমান্ডার ইন চিফ” মুশফিকও আউট প্রথম বলেই!

লেখার এই পর্যায়ে এসে স্কোর- ৫৯ রানে ৫ উইকেট বাংলাদেশ! ওভার হয়েছে মাত্র ৯.২! পাঁচ উইকেটের সবগুলোই নিলেন এ্যাডওয়ার্ডস!

সর্বশেষ আউট হলেন ইমরুল কায়েস। অথচ প্রত্যাশা পূরণের চাপটাকে তিনি আউট করতেই পারলেন না! যদিও পাঁচটা চারের সাথে একটি ছয়ের মারে বেশ ভালো করার ইংগিত ছিলো। মাত্র ২৬ বলে ২৯ রানের একটি সম্ভাবনাময় ইনিংসটি শেষ হয়ে গেলো এ্যাডওয়ার্ডসের বলে ব্র্যাথওয়াইটের ক্যাচে। আউট হওয়ার সময় ইমরুলের স্ট্রাইক রেট ১১১.৫৩!

এই পর্যন্ত বাংলাদেশের ইনিংস দেখে একটি কথাই কেবল মনে আসছে- অথচ খেলাটির নাম টেস্ট!
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×