somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী চোখে বাংলাদেশ: আমার দেখা-১ (ভারতীয়দের ভাবনা)

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার প্রবাস জীবন মাত্র নয় মাসের, তাও কাছেই ভারতের দেরাদুন শহরে। তবে আমার কোর্স আন্তর্জাতিক হওয়ায় কোর্সমেট, শিক্ষক অনেকেই নানা দেশের ছিলেন।আমি কথা বলতে, মিশতে ভালোবাসি।তাই কোর্স কর্ডিনেটর থেকে বাজারের সবজীওয়ালা সবাই আমার বন্ধু ছিলেন।ওখানে আমরা দুজন বাংলাদেশী একাডেমিক, স্পোর্টস, সোশাল বন্ডিংস, ইত্যাদি সবকিছুতেই এগিয়ে ছিলাম তাই আমাদের বন্ধু সংখ্যা অগনিত ছিল আর তাদের বাংলাদেশ ভাবনা নিয়ে এই ধারাবাহিক ব্লগ। আমার সৌভাগ্য যে যতবার নিজের দেশ নিয়ে কারও সাথে কথা বলেছি, পুলকিত হয়েছি আর তাই সেই কথাই হবে এই ধারাবাহিক ব্লগে।

আজ লিখছি ভারত দিয়ে।বিশাল দেশ ভারতের সবার মানসিকতা এক নয়। তবে নয় মাসে আমি কারও কাছ থেকে বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য শুনিনি। আমার অর্গানাইজেশনে ভারতের প্রায় সব প্রদেশের বাসিন্দাই ছিল। বাংলাদেশ নিয়ে যতবার কথা হয়েছে ততবারই উঠে এসেছে সৌন্দর্যময়তা। আমি তাদের দেখিয়েছিলাম বিউটিফুল বাংলাদেশের ভিডিওটি।তারা ছিল বিমুগ্ধ। একাডেমিক প্রেজেন্টেশনে বাংলাদেশে নগর পরিকল্পনার খুটিনাটিতে তারা অবাক হয়েছিল। ভারত যা পারেনি, আমরা অনেক আগেই পেরেছি, সেদিন তারা মেনে নিয়েছিল (ব্যাপারটা ছিল ল্যান্ড ইউস ম্যাপিং বিষয়ক)।

কয়েকজন ভারতীয় সেনা কর্মকর্তা আমার ল্যাবমেট ছিলেন। তারা ভারতীয় সেনাবাহিনী ও তাদের ডিফেন্স রিসার্চ নিয়ে হতাশ। আমি তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু সাফল্য বলায় তারা কিছুটা অবাক। তবে এ ক্ষেত্রে তাদের ধারনা বাংলাদেশে কয়েকটি সেনা শাসনের ইতিহাস থাকায় এখানে সেনাবাহিনীর কদর বেশী। পাকিস্তানের ব্যাপারেও এক ই ধারনা তাদের। তারা থাকুন তাদের ধারনা নিয়ে,আমাদের তাতে কি?

বাংলাদেশের রাজনীতি নিয়ে কলকাতার বাসিন্দাদের আগ্রহ বেশী দেখেছি আমি। হতে পারে কাছে বলে। তাদের কাছে প্রথম আলো বেশ জনপ্রিয়। জানিনা কেনো, প্রথম আলোর পজিটিভ খবরের চাইতে নেগেটিভেই তাদের আগ্রহ ছিল বেশী। তবে কেউ আমার দেশের কোন কিছু নিয়ে তাচ্ছিল্য করেনি কখনো।

পান্জাবীরা কেনো জানি বাংলাদেশী মিষ্টির ভক্ত। জানিনা কিভাবে তবে বয়ষ্ক পান্জাবীরা বাংলাদেশ বলতে আগে বুঝেন রসগোল্লা। প্রথমে ভেবেছিলাম কলকাতার সাথে গুলিয়ে ফেলল কিনা তবে পরে দেখি না বাংলাদেশ মানে মিষ্টির দেশ।

ভালো-খারাপ নিয়েই দুনিয়া। ভারত দুনিয়ার বাইরে নয়। তবে সৌভাগ্য আমার খারাপের দেখা পাইনি। বাংলাদেশ কি জানিয়ে এসেছি, দেখিয়ে এসেছি। আর তাইতো বিদায় বেলায় সবাই বলেছে যাব তোমার সুন্দর দেশে।

ভারত পর্বের ইতি। আগামী পর্বে অন্য কোন দেশের মানুষ আর তাদের ভাবনা নিয়ে আসবো।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×