somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশী চোখে বাংলাদেশ:আমার দেখা-২ (দূর্যোগ ব্যবস্থাপনা)

৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ আর কোন দেশের মানুষের ভাবনা নয়, একটা বিষয় ও তার ব্যপারে বাংলাদেশ বিষয়ক ভাবনা নিয়ে লিখতে চলছি।

শুরু করি ২০১১ এর একটি ঘটনা দিয়ে। সার্ক আয়োজিত ১৪ দিনের এক ট্রেনিংয়ে প্রথমবার বাইরে যাওয়া। ট্রেনিংয়ে আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ে ক্লাস নিতে গিয়ে বললেন বাংলাদেশ। আমি একটু কুকড়ে গেলাম। ভাবলাম এই বুঝি শুরু হল বন্যা, সিডর, ইত্যাদির করুণ বর্ননা। কিন্তু ইউএন-স্পাইডার থেকে আসা সেই কর্মকর্তা বললেন দূর্যোগ ব্যবস্থাপনা শিখতে হলে, বুঝতে হলে বাংলাদেশকে অনুসরণ করতে হবে। স্বল্প সম্পদ নিয়েই কিভাবে দূর্যোগ থেকে মানুষকে নিরাপদ রাখা যায় বা দূর্যোগ আক্রান্ত মানুষকে উদ্ধার ও পুনর্বাসন করা যায় তার রোল মডেল বাংলাদেশ। বিশেষতত সাইক্লোন পূর্ববর্তী সতর্কতা ও পরবর্তী সাড়া প্রদানে বাংলাদেশের সাফল্য অভাবনীয়। আহা, মনে হল কেউ কানে মধু ঢালছে। খুব ভালো লেগেছিল সেদিন।

এবার আসি বিগত নয় মাসের কথায়। আমার কোর্স আর্থ সাইন্স রিলেটেড তাই হট কেক হিসাবে দূর্যোগ ব্যবস্থাপনার নানা ফ্লেবারের কয়েকটি ক্লাস ছিল। ক্লাসে আমার মনযোগ নেই, অপেক্ষায় উদাহরনের। আর একসময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। নানা দেশ, নানা অর্গানাইজেশন, ইত্যাদি থেকে আসা সবারই একটাই উদাহরন-আমার বাংলাদেশ।

"শিখতে চাও দূর্যোগ ব্যবস্থাপনা তো বাংলাদেশকে দেখো"। এ যেনো দূর্যোগ ব্যবস্থাপনার মূল মন্ত্র এখন। যতবার বাংলাদেশের কথা এসেছে, ক্লাসে উপস্থিত আমরা দুই বাংলাদেশী বা কখোনো আমি একা গর্বিত.....না বোধহয় কিছুটা অহংকারী হয়েছি। নিজের দেশের ভালো শুনে এক-আধটু অহংকার দোষ বর্জিত।

২য় খন্ডের সমাপ্তি।

(একটা খবর দেই, সার্ক দূর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল দূর্যোগ ব্যবস্থাপনায় নানা মেয়াদে ট্রেনিং দেয় যা হয় সার্ক দেশসমূহের সংশ্লিষ্ট সংস্থা বা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশেও গেলো বছর দুটি হয়েছে আর এ বছর আরো ট্রেনিং হবে। তাছাড়া অন্য দেশের ট্রেনিংগুলোতো আছেই। যাওয়া-আসা আপনার। তাও সেই দেশের ররাজধানী পর্যন্ত। বাকি সব খরচ ও ট্রাভেল তাদের। শেখার পাশাপাশি ভ্রমন হবে তাও তাদের খরচে। বরাদ্দ থাকলে নগদ টাকাও পেতে পারেন। আর এই কোর্সে বাইরে যেতে ভিসা নয়, সার্ক স্টিকার লাগে যা একদিনেই পাওয়া যায় পররাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি নিয়ে পাসপোর্ট অফসের ৭ম বা ৮ম তলার অফিসে। আগ্রহীরা দেখুন এখানে- http://saarc-sdmc.nic.in/training.asp)

৩য় আসছে............
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×