somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪১১৫ কিলোমিটার এবং আরো কিছু-৩: ভিশাখাপট্টমে এদিক সেদিক

১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্ব ৩ আমাদের ভিশাকাপট্টম ঘুরিয় দেখাবে। ৪ তারিখ সকাল থেকে ৬ তারিখ পর্যন্ত আমি ভিশাখাপট্টমে যতটুকু ঘুরেছি তাই নিয়ে লিখছি আজ।

আগেই বলেছি একটি সিম্পোজিয়ামে এসেছি পেপার প্রেজেন্ট করতে। তো ৪ তারিখ শুরু হয় সিম্পোজিয়াম।



আমার প্রেসেন্টেশন ছিল ৬ তারিখ তাই শুরুর দিনে রেজিস্ট্রেশন করেই ঘুরতে বের হয়ে যাই।আগে এসে ঘুরে যাওয়ায় সবকিছুই পরিচিত। শুরু কবলাম বঙ্গোপসাগরের তট থেকে। এটাকে আমি সী-বিচ বলবনা এর প্রাকৃতিক গঠনের কারনে। রুক্ষ ঢেউ আর পাথুরে তট নিয়ে গঠিত এই সমুদ্র উপকুলকে কক্সবাজারের মত বিচের আধিকারিক দেশের নাগরিক এই আমি আর যাই হোক বিচ বলতে পারিনি। তবে সমুদ্রের রুক্ষতা, তেজ ইত্যাদি দেখতে ভালোই লেগেছে। সকাল আর সন্ধ্যায় রোজ গিয়ে এর সৌন্দর্য উপভোগ করেছি। নিচের ছবিগুলো নানা সময়ে তোলা।















৪ তারিখ রাতে যাই কৈলাশগিরি নামক এক পাহাড়ের চূড়ায় ডিনারের আমন্ত্রণে। সেখানে ভিশাখাপট্টমী নাচ উপভোগ করি।



এ জায়গাটি দিয়ে দিনের বেলায় পুরো সমুদ্রতট আর রাতে আলো ঝলমল শহর দেখা যায়। আমি সন্ধ্যা থাকতেই চলে যাই তাই দুটোই উপভোগ করি।





৫ তারিখ বিকালবেলা যাই সাবমেরিন মিউসিয়ামে যেখানে ভারতীয় নৌবাহিনীর ব্যবহৃত একটি রাশিয়ান সাবমেরিনকে মিউসিয়ামে পরিনত করা হয়েছে (আমার কাছে এর ভেতরের সবকিছুর ছবি রয়েছে যা নিয়ে একটি পৃথক পর্ব লিখতে চাই)। সাবমেরিনের সাথে একটি লাইট এয়াক্রাফট আর ট্যাংকও রাখা ছিল। দেখলাম সেগুলিও। পুরোটা সমুদ্রতট এসব সহ নানা রকম জিনিষ দিয়ে বেশ সুন্দর করে সাজানো এবং খুবই পরিচ্ছন্ন। ব্যাপরাটা ঘুরতে আসা মানুষকে আকর্ষিত করে।









৬ তারিখ আমার প্রেজেনটেশন দিয়ে, সিম্পোজিয়াম শেষ করে, সমুদ্রতট ঘুরে হোটেলে ফিরে আসি। এ সময একটি নেভাল শিপ চোখে পড়ে। আর আকাশে দেখি বিশাল আই-আই ৭৬ মডেলের মিলিটারি কার্গো বিমান। ভালোই হল, নতুন কিছু দেখলাম।





রাতে টুকটাক শপিং করি তারপর প্যারাডাইসে বিরিয়ানি আর এখানকার বিখ্যাত মটকা কুলফি নামক আইসক্রিম খাই। এটা দক্ষিণের দিকে ছাড়া আর কোথাও পাইনি আমি। খেতে খুবই মজার!



৭ তারিখ সকালে ট্রেন। এবার সিট এসি কামরাতেই তবে যেহেতু পাশ পরিবর্তন হয়েছে তাই নতুন কিছু দেখবার আশা নিয়ে সবকিছু গুছিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল ৬.২৫ এ ট্রেন তাই ৫টায় উঠতে হবে।অতএব, শুভরাত্রি ভিশাখাপট্টম।

পর্ব ৪ বা শেষ পর্বে থাকবে ফিরতি যাত্রার বর্ননা। যদিও পথ একই কিন্তু যা কিছু নতুন ছিল তাই থাকবে এতে। আমন্ত্রন রইল সমাপ্তিতে।

**২য় পর্ব:
Click This Link

*১ম পর্ব:
Click This Link
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায় বন্ধু

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১০:৫১

ইফতার করে আজ সন্ধ্যের দিকে একটু হাটতে আর চা খেতে বের হয়েছিলাম। বিগত কয়েকদিনের মতোই গিয়ে দেখি চায়ের রেস্টুরেন্ট আজও বন্ধ। উপায় না দেখে ছোট একটা দোকান থেকে মেশিনে তৈরী... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×