"তুমিই যীশু", বলেছিল কোন কবি কোন কালে
পৃথিবী ছাপিয়া,দ্যূলোক ভেদিয়া
আসিলে চিন্তাহরন সেজে,
আস্তাবলের হে আদিত্য
দশদিক বিদিত হলে নিজগুনে,নি:সীম ক্ষমায়..
আজীবন মানবেরে ভালবেসে নয়নের জলে,
হে ঈশ্বর পুত্র,
চলিলে মরন'পরে, নিয়ে কলংক ভালে।
মৃত মরুভূমি'র মাঝে
তুমি হতে পার, নবী ইব্রাহীম,নবী মুছা
তুমি হতে পার 'আমারি মোহাম্মদ'।
দ্বীনের বাণী গেয়ে গেয়ে পথে
দেখালে সত্য-সুন্দরের রূপ,
শিখালে "লা শরীক আল্লা"।
হে রূপস
জীয়ন কাঠি দিয়ে জাগাইলে সবারে
দিয়ে গেলে নূরের সম্পদ।
আসমুদ্র-হিমাচলে...
তুমিই হতে পার আদি- অনাদি গোবিন্দ মহাপ্রভূ
প্রসব যন্ত্রনার পাঁজর পুড়িয়া
অত্যাচারি'র কৃপাণ নাশিয়া
আসিলা অবনী'পরে
চির সুন্দর চির প্রেমময়
সত্যের বানী ছন্দে রূপে গেঁথে
রচিলা ভাগবত।
বাজাইয়া প্রেমের বাঁশী
শিখালে মানবপ্রেমই সব
জাগিয়া উঠিল যতাতথা
মথুরা বৃন্দাবন কাশী।
তুমিই আদি মাতা
আদি পিতা'র পদচিহ্ন ধরি
মা আমিনার স্নেহ-কোলে লুটোপুটি খেয়ে
দেখালে স্বর্গের সিঁড়ি।
মা মরিয়ম তোমার মাথায় হাত বুলাতো আদরে
তুমিই আসিলে ধরনী'র বুকে
কোন এক যম ভাদরে।
তুমিই মা যশোধার নয়নমণি
মা দেবকী'র কৃষ্ণা তিথি'র রাত
আইয়েমে জাহলিয়াতে আকাশ প্রদীপ তুমি
অরুণিমা'র নব প্রভাত।
কুফরি নাশিলে,আগুন জ্বালিলে
কালীনাগ দ্রোহ জলে
আপন মনে ধরে তব বাণী
ডাকি তোমায় অসীম পলে।
তুমিই হতে পার,তথাগত মহামতি বুদ্ধ
মহা আনন্দ,শান্ত সৌম্য,গৃধ্রকূটের অধীশ্বর
রাজ্যপাট,রাজসুখ ছাড়ি
মানবেরে শিখালে নিজে অহিংসা আচরি
অষ্টমার্গের জীবন তুমি দিলে এ ধরাতে সবারে
মানুষ কি তোমায় কখনো ভুলিবারে পারে।
তুমিই হতে পার, ব্রক্ষ্মা জৈনের,শিখগুরু নানক
সদাশিব বিশ্বনাথ, মহাকালী
নিবিঢ় প্রেমে বাঁধিলে সবারে
তুমি মহামানব -----তুমিই মহা প্রেমিক
আমরা জীবকুল-----শুধুই তোমারি আশিক।
তুমি কি জানো-----------আমি কে?
আর তুমি ! আমার ধারনার ও বাইরে।
"Do you know,who am 'I'?
And 'You'.............
That is beyond my Disposal".
কিছুকথা:
বড়দিনের শুভেচ্ছা জানালাম সবাইকে,আগামী দিন সবার জন্য আনন্দময় হোক,দু:খ-দারিদ্র্য মুক্ত হোক............।একটু বড় কবিতা .....সবাই একটু ধর্য্য নিয়ে পরবেন.......।তবে নো ডাবট" ভুল হলে অবশ্যই ধরিয়ে দিবেন"।
উপযোগ: অবণী,ধরণী: পৃথিবী,
গৃধ্রকূট: গৌতম বুদ্ধের স্মৃতি বিজরিত স্থান
যম ভাদর: ভাদ্র মাসের জন্মাষ্টমী
আদিত্য: সূর্য্য
আস্তাবল: ঘোড়া রাখার জায়গা
নূর: আলো(এখানে আল্লাহ বুঝানো হয়েছে)
কৃপাণ : তলোয়ার
আইয়েমে জাহলিয়াত: হযরত মুহাম্মদ স: প্বথিবীতে আসার আগের আরবের অবস্থা।
কালীনাগ: একাট সাপের নাম, যেটা শ্রী কৃষ্ণ দমন করেন।
অষ্টমার্গ: গৌতম বুদ্ধ প্রর্দর্শিত মুক্তিসোপান।
................................................................................
তুমি কি জানো----'আমি' কে ?----আর 'তুমি' ! আমার ধারনার ও বাইরে।(বড় দিনের শুভেচ্ছা)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।