কিছু কথা: কিছু আধ্যাত্বিক টাইপের গ্রাম্য লেখা আমার ডায়রিটার ঘার চেপে আছে অনেকদিন থেকে, ভাবছি এ ব্যানারে কিছু প্রকাশ করে তাঁর চাপ কিছুটা কমাবো......।এখানে একটা কথা বলে রাখা ভালো যে এ সিরিজের সব গুলো লেখা সবার ভালো না ও লাগতে পারে.......।কিছুটা প্যারোডি টাইপের ও হতে পারে। আমার অক্ষমতাকে আপনাদের সুতীক্ষ্ণ বক্তব্য দ্বারা বরণ করে নিবেন এ আশায়.......
"মনসিজ মলমলে ভাসে........"
আমার এ কবিতা গুলো কাব্য নয়
এ শুধু মর্মকথা
উন্নাসিকের মতো, নষ্ট মুহূর্তে সুর খুঁজি
চোখ খুলি,চোখ বুজি
আবেগের ঢেউ রাঙা মরমের পথে
নির্বিকার.......
চঞ্চল বাতাস গিলে
বকতে থাকি বয়ান রথে......।
নিয়মের ধার ধারে না
বিদ্রোহী ,গোঁয়ার সে
পথের হিসাব না রাখা বেদুইন
ছন্দে,বাণীতে অপূর্ন অযুতে
একটু সুখ ছোঁয়ায় হাসে,
আবার ব্যস্ত
কাল-পাগলের বিভক্তিহীন প্রলাপে।
এ সূর্য-খোলায় যখন রাত আসে
আমারি কথাগুলো মরমে মরমে মিশে
বেসুরো,মুক্ত-আলাপের খেয়াল প্রকৃতির মুখে
শিল্পী'র মনপাত্রে
অযাচিত আনন্দে, মৃদুল ছায়াতে
মনসিজ মলমলে ভাসে........।
পূর্ববর্তী এ ব্লগে প্রকাশিত কিছু কাব্যাংশ.......
(১)
গুরু তোমার চরণ ধরিয়া
পার হইতে চাই আমি অথৈই দরিয়া।
আমি অধম নীচ অতি
দীন হীন জন,সাধন নাহি জানি ,
শুধু তোমার প্রেমে মত্ত হইয়া
তোমারি পথ চিনি
গুরু একবার দেখা দাও গো মোরে
দেখি পরাণ জুড়াইয়া..............।
অভাগার অন্য পথ নাই
স্বল্প পুঁজি , তুচ্ছ অতি ,
বিশ্বাসে তুমি, আছো গো গোঁসাই ।
পংকিল পথে ঘুরি ফিরি
তুমি বিনে গুরু রোজগারী ও নাই।
তাই পড়ে থাকি পথের ধারে
যিকির করি হৃদমাজারে
তোমার নাম
জপিয়া জপিয়া.............।
অবেলায় ডাকি তোমারে
কোথায় লুকাইলা দয়ালগো খুঁজি তোমারে ।
চোখের দুয়ারে জলের বাধায় দেখি না তোমায়
মনের মাঝে পদ্মগোখরা, তোমার চরণে দিও ঠাঁয়।
তোমার নির্দেশ বিনে,'ভ্রমর ও খায়না মধু'
পড়ে পুষ্প শুকাইয়া ।
আনমনে ডাকি তোমার চরণ ধরিয়া
পার হইতে চাই আমি অথৈই দরিয়া।
(২)
আমার নিঠুর কালীয়া
আমার সাধের কালীয়া
বাঁধিলাম বাঁধিলাম বাসর তোর লাগিয়া
সাজাইলাম সাজাইলাম বাসর তোর লাগিয়া।
তোমার আশায় পাগল হইয়া
গুরু, পথ পথে বেড়ায় ঘুরিয়া
নিঠুর তুমি চইলা গেলা
আমারে ছাড়িয়া....।
মধুর এই বাসর রাতে
একলা জেগে কীলাভ তাতে
ছটফটাইয়া মরছি শুধু
তোমার পথ চাহিয়া........।
জীবনে পাবো না জানি
ছিঁড়ে গেল, বিনে সূতার মালা খানি
একবার আইসা ওগো বন্ধু
এই অভাগারে যাও গো দেখিয়া।
বাঁধিলাম বাঁধিলাম বাসর তোর লাগিয়া
সাজালাম সাজালাম বাসর তোর লাগিয়া।
চলবে...........................................................
মরমী কথা(মনসিজ মলমলে ভাসে).....(১ম পর্ব)।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।