ভদ্রলোকের নতুন সংসার....নতুন বাসা
ডোরাকাটা খদ্দরের পর্দা দোলানো
জানলা'র ফাঁকে উঁকি মেরে
বই পড়া তার অভ্যাস।
সংগীতের ক্ষীন সুরে,জাগতিক সোরগোলে
রান্না ঘরের আঁচে...ভ্রুক্ষেপ নেই।
বানাচ্ছে ফর্দ....
খুবই প্রয়োজন মাফিক জিনিসের।
কাঁচি ,সুঁই সুতা টুথপেষ্ট ব্রাশ-রাখনি
নরম পাপস,গরম হাঁড়ি নামানোর ধরনি......
আরো ভাবে ...
একটা স্ক্রু ড্রাইভারের খুব প্রয়োজন
রুটির বেলনী কে নাটাই বানাবে
জুন-জুলায়ের দিকে একটা ঘুড়ি কিনে
উড়য়ে দেবে দোতলার ছাদ থেকে...
বিচিত্র ভাবনা সময় সময় করে বেরোই......
নূতন বাসা.......কত ঝক্কি....কত ঝামেলা....
তবু সুর আসে , সুর.....খোঁজে ভাতঘ্রান
কমলা রঙের দেয়ালটা আর জানলা রাঙা আকাশকে নিয়ে
মনটা কবি হয়...বলে আ-বলা বলা.....
পরের বাসা তবুও
আপন জীবিকায় বাঁধা
এখানেই হোক
আমাদের নূতন জীবন গাঁথা।
আমার ,তোমার মিলিত প্রবাহ
এখানেই মিলুক
মিশুক সহস্র পলে পলে
উঠুক জেগে আগতকাল
কচি প্রভাতের কচকচে রোদে।
জীবন যেখানে যেমন
এখানে কি ও তেমন !
হবে কি কোন অঘটন !
তেল,পিয়াঁজ,নুন,চাল,গোল আলু
ডিম, কাঁসুন্দি ........
অভাব আর অভাব নিয়ে
আমার সংসার আমারই মতন...।
কিছু কথা: এটা একটা মিলিত কবিতা.....।অনেক দিন আগে আধেকটা এ ব্লগে এসেছিলো এখন সম্পূর্নটা আসলো......।জানি না কী হলো...আমার কাছে একই গ্লাসে দু-তিন স্তরের সরবতের মতো মনে হলো.......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



