তুমি বললেই, আমি লাফাবো বুড়ি গঙ্গায়
লাভ লেনের 'সাথী ফুসকায়' ফুসকা খাবো যত মন চাই।
তুমি বললেই শাটল ট্রেনের ধরবো হাতল জোড়ে
তেড়ে আসুক বঙ্গোপসাগর
আমি থাকবো চন্দ্রনাথের ভোরে..।
তুমি বললেই সেই জিলাপি পাহাড়ে প্যাঁচে
সারাটা দিন কাটাবো আমরা বাশপাতা বেচে বেচে।
তুমি চাইলেই, আইডিয়েলের
ম্যানচুরিতে বসে
সারাটি বিকাল কাটিয়ে দেবো আলো আঁধারি ঘেঁসে।
তুমি চাইলেই, তুরাগকে আমি বানাবো সুয়েজ খাল
টাইটানিকের ইন্জিন খুলে উড়াবো তার পাল।
তুমি বললেই, সিটি সেন্টকে আমি বানাবো কুঁড়ে ঘর,
নীলগিরি টা আনবো তুলে, হাতির ঝিল তুই সর...।
তুমি বললেই, গাড়ি গুড়ি সব ওড়াল পথ ধরে
মিলবো দুজনে ভরদুপুরে মগ বাজারের মোরে।
তুমি বললেই, মেঘ গুলো সব দক্ষিনে যায় চলে
পাখিরা যায় অনশনে জাহাঙ্গিরের ঝিলে।
তুমি বললেই, সূর্য ডুবাবো সকাল সাড়ে দশটাই
বৃষ্টি এসে নাচবে গাইবে ওয়াসার এ আঙ্গিনায়।
তুমি বললেই , ফেইসবুকের সব কমন ফেইস নিয়ে
মহাবিশ্ব দেখাবো তাদের ঠেলা গাড়িটা দিয়ে।
তুমি বললেই, আমার ড্রয়িং হয়ে যাবে প্যান প্যাসিফিক
গোল্ড ফিস সব রাউন্ড রেলে ছুটবে দিকবিদিক।
তুমি বললেই, কাকাতুয়াটা লক্ষী হয়ে যাবে
তিমি মাছ গুলো ডলফিনের হয়ে কাজু বাদাম খাবে।
তুমি বললেই সূর্য যাবে মেরু দেশে ছুটিতে
দুধের সরে কুলফি খাবে, চকচকে পিতলের বাটিতে।
তুমি বললেই ওডিসিকে দিয়ে মহা কাব্য লেখাবো
স্পার্টাকে ঢাকা বানিয়ে সুন্দরী হেলেন কে দেখাবো।
তুমি বললেই সব লাল গোলাপ যাবে মরে
ঘাস ফুল রানী সেজে ব্যাবিলনের বাতাসে ওড়ে।
তুমি বললেই আমি হয়ে যাবো পাগল এক নিমিষেই
হেমায়েতপুরকে তুলে এনে বসিয়ে দেবো তোমার বাসার সামনেই।
তুমি বললেই ভিক্ মেমো কে, ক্যাস মেমো তে লিখে
বিকিয়ে দিব বঙ্গবাজারে বিশ কে বিশ দিয়ে।
তুমি বললেই মাগুর ছড়ায়, মাগুর চাষ করবো
সঙ সেজে খিলক্ষেতে, সবাইকে খিল খিল করে হাসাবো।
তুমি বললেই কলাবাগান কে নিয়ে যাবো নরসিংদী তে
আম বাগান কে ছুড়ে ফেলবো সুদুর রাজশাহীতে।
লিচুবাগান কে বলবে তুমি দিনাজপুরে যাও
সে্টশনের মামার দোকানে সিংগারা পুরি খাও।
পাকসার্কাস কে পাঠাবো সুদুর সুইজারল্যান্ডে
কোটি টাকা জমা দেবো, প্রেমিক রক্ষা ফান্ডে।
তুমি বললেই আমি গাইবো বাকবাকুম পায়রা
কোমরে গামছা বেঁধে সাজবো আলাউদ্দিনের ময়ড়া ।
হঠাৎ করেই যদি তুমি বলো মস্ত আকাশ হতে
আমি থাকবো পিদিম হয়ে কূঁড়ে ঘরের পথে।
কী যে করি, কী যে করি " তুমি কখন বলবে,
আমার আঁধার পথে তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালবে.....সন্ধ্যা প্রদীপ জ্বালবে....সন্ধ্যা প্রদীপ জ্বালবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


