ভুলতে দিব না তোমাকে
চলে যেতে পারো তুমি যেতে চাও যত দুরে,
ভুলে যেতে পারো তুমি জানা গান, চেনা বাঁধা সুরে
কখনো আমার অন্তরে তোমার রাজত্ব হবে না অবসান।
ভুলতে দেবোনা তোমাকে
সে দিন গুলোর কথা মনে পড়ে যায়, কী মায়া ছড়ালে, তুমি জড়ালে ভালোবাসায়
কী ভুলে জানি, আজ বিরহ সুর বাজে আপনি
একলা বেহালা কাঁধে গুমরিয়া।
চোখে চোখ রেখে বলেছিলে
“আমার বসবাস হবে ওখানে”
আমরা মিলবো মোহনায় অন্তরের বন্দরে, আমরা মিশবো এ বাতাসে শেষ নিঃশ্বাসে।
সেই নিঃস্বার্থ শপথে,”ভুলতে দিব না তোমাকে”।
সেই ভোরবেলায়, লজ্জাবতী গাছের ঘুম পাড়িয়েছিলে কোমল হাতের ছোঁয়ায়।
তোমার পায়ের নুপুর ভিজেছিল সে দিন শিশির শীতলতায়।
দুরদেশের কোন পাখি হয়তো গেয়েছিলো হতাশায়
আমাদের মিলন হবে হয়তো অজানায়.
নিঠুর নিয়তির বিধানে হারালাম কোন বাঁকে, তবু ও ভুলতে দিব না তোমাকে…ভুলতে দিব না তোমাকে..।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


