ওরা ১১ জন, দেবদাস, শুভদার নির্মাতা চাষী নজরুল আর নেই
১১ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলে গেলেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় চলচি্চত্র নির্মাতা চাষী নজরুল ইসলাম। অনেক সুন্দর ছবি নির্মান করে গেছেন তিনি। এরকম একজন নির্মাতা আবার কবে আসবে তার ঠিক নেই। বাংলাদেশ চলচ্চিত্রের জন্য এটি একটি বড় ক্ষতি । কিন্তু বাস্তবতা হলো 'জন্মিলে মৃত্যু হবে'। আমরাও একদিন মরে যাব, আমরা কেউ চিরদিনের জন্য দুনিয়াতে আসিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে
বিবিসি বাংলা ।
চলচ্চিত্রের সাথে চাষী নজরুল ইসলামের সম্পৃক্ততা ১৯৫৫ সাল থেকে।তার নির্মিত ব্যাপক প্রশংসিত একটি চলচ্চিত্র ‘ওরা ১১ জন’কে মনে করা হয়, স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র। তার নামকরা অনেকগুলো চলচ্চিত্রের মধ্যে রয়েছে সংগ্রাম, হাঙর নদী গ্রেনেড, মেঘের পরে মেঘ, দেবদাস, শুভদা, হাছন রাজা, শাস্তি ইত্যাদি। তিনি পরিচালনার পাশাপাশি কিছু ছবিতে অভিনয়ও করেছেন।
স্বাধীনতা যুদ্ধের সত্য ইতিহাস জানার জন্য চাষী নজরুল ইসলামের মত ব্যক্তিদের বড় প্রয়োজন। কারন আজ আমাদের স্বাধীনতার সত্য ইতিহাস কি তা জানাতে আমাদের রাজনীতি ব্যর্থ। সুশীল সমাজ ব্যর্থ। মানুষ বিভক্ত। শহীদ মিনারে জায়গা পাবেন কিনা জানিনা। কারন সেখানেও আজ আর সবার জায়গা হয়না্ ! যেহেতু মানুষ ছিলেন তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে ক্ষমা করেন আর বেহেশত নসীব করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন