হার্ডডিস্ক নয়, ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ
আমার ব্যক্তিগত তথ্য আমার কাছেই থাকবে ... এমন চিন্তা করে ঘরের কম্পিউটারে কিংবা পকেটের পেন ড্রাইভের তথ্য রাখা আর বুঝি নিরাপদ নয়৷ কারণ এসব ডিস্ক যখন তখন নষ্ট হতে পারে, হারিয়ে যেতে পারে কিংবা চুরিও হতে পারে৷ আর তাই হালের ট্রেন্ড, কম্পিউটার সার্ভারে, সহজ কথায় ইন্টারনেটে তথ্য জমা রাখার৷ এখন নাকি খুব কম খরচেই বিভিন্ন ইন্টারনেট নির্ভর কম্পিউটার সার্ভারে জায়গা ভাড়া পাওয়া যায়৷ ব্যক্তিগত তথ্য জমা রাখার জন্য৷ শুধু তাই নয়, রয়েছে ইন্টারনেটে সুরক্ষার খাতিরে তথ্যের ব্যাক আপ রাখারও ব্যবস্থা৷ অবশ্য অনেকে এতেও নাক সিটকান৷ তথ্য সুরক্ষায় কতটা নিরাপদ এগুলো?
‘‘ফিজিক্যাল স্টোরেজ তথা হার্ডডিস্ক বা মেমোরি কার্ডের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এগুলো পুরনো হয়ে যায় এবং হারিয়েও যেতে পারে'' বলছিলেন অনলাইন ম্যাগাজিন নেৎসভেল্ট এর সাংবাদিক স্ট্রাহিনয়া জুলিয়েভিচ৷ তাঁর মতে, অনলাইনে ব্যক্তিগত তথ্য জমা রাখলে তা হারানোর বা নষ্ট হওয়ার ঝুঁকি নেই৷ আরেকটি বড় সুবিধা হচ্ছে, অনলাইনে রাখা তথ্য যেকোন সময় ব্যবহার করা যায়৷
আর তাই বড় বড় কর্পোরেট হাউস থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ের কম্পিউটার ব্যবহারকারীরা এখন তথ্য সংরক্ষণে বেছে নিচ্ছে অনলাইন সার্ভার৷ এতে খরচও নাকি কম৷ আর গুগল জানাচ্ছে আশু ভবিষ্যতে অনলাইন নির্ভর কম্পিউটার অপারেটিং সিস্টেম বাজারে আনবে তারা৷ যেখানে সব তথ্য জমা হবে ইন্টারনেটে৷ আর তাই চর্চাটা এখনই শুরু করে দিলে মন্দ কি!
প্রতিবেদক: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক
Click This Link
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।