somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

০৩ রা মার্চ, ২০১০ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেলাম, মাওলানা আবুল কালাম আযাদ উত্তর দিয়েছেন, তাই আপনাদের সাথে শেয়ার করলাম,হয়ত কারো কাজে লাগতে পারে।

প্রশ্ন-৫. স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত কথাটি কি কোরআন হাদীস সম্মত?
উত্তর: জ্বি না, এ ধরনের কোন কথা কোরআন হাদীসে আছে বলে আমাদের জানা নেই।


প্রশ্ন-৫. আমি শুনেছি মিলাদ মাহফিল নামে ইসলামে কিছুই নেই। এ ব্যাপারে জানতে চাই।
উত্তর: মিলাদ পড়া নবী করিম (স:) থেকে প্রমাণিত নেই। এমনকি সাহাবায়ে কিরামগণও করেন নাই। কিন্তু দরূদ আছে। “হে ঈমানদারগণ তোমরা রাসূল (সা)-এর প্রতি দরূদ ও সালাম পাঠাও”। নামাজের মধ্যেও আমরা দরূদ পাঠ করি এবং নামাজের বাইরেও কমবেশি দরূদ পড়া উচিত।

প্রশ্ন- ১৫. শেয়ার বাজারের ব্যবসা কি বৈধ?
উত্তর: জ্বি হ্যাঁ, বৈধ। আপনি শেয়ার ক্রয় করেছেন মানে আপনি কোম্পানীর অংশীদার হচ্ছেন। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, যে সকল কোম্পানী সুদের সাথে সম্পৃক্ত তাদের শেয়ার ক্রয় করা যাবেনা। আর যদি শেয়ার ব্যবসা মানে এই হয় যে, বারবার শেয়ার কিনছেন এবং বিক্রয় করছেন মালিকানার জন্য কিনছেন না, এমনটি না হওয়া উচিত।

প্রশ্ন-১৮. বিউগল বাজিয়ে, গুলি ছুঁড়ে রাষ্ট্রীয় মর্যাদায় যে দাফন করা হয় তা কতটা ইসলাম সম্মত।
উত্তর: এটা ইসলামের কথা অনুযায়ী করা হয় না। এটা রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী করা হয়। এখানে ইসলামকে নিয়ে এসে মুখোমুখি না করাই ভাল। দেখুন রাসূলুল্লাহ (সা:) এর চেয়ে আর বড় ব্যক্তি কে হবেন। কিন্তু তাকে এভাবে সম্মান দেখান হয়নি। সুতরাং এভাবে সম্মান দেখানো ইসলামের কিছুনা। এটা সামাজিক রীতিনীতির মধ্যে পড়ে।
রিনা, ওমান

প্রশ্ন-২৩. আমরা জানি ইসলাম শান্তির ধর্ম, মসজিদ প্রার্থনা করার স্থান, মাদ্রাসা ধর্মীয় শিা গ্রহণের স্থান তবে এখানে জঙ্গিবাদের প্রাধান্য কেন? এখানে জঙ্গিবাদের প্রাধান্য রয়েছে কথাটি ঠিক নয়, কিছু লোক তা করছে।
উত্তর: আসলে যারা ধর্ম না বুঝে ধার্মিক হয়ে পড়েছেন তাদের কারণে এটা হচ্ছে।

প্রশ্ন-২৭. অনেকে বলেন, ‘রাসূল (সা.) নূরের তৈরী' কথাটি কি সত্য?
উত্তর: রাসূল (সা.) মানব জাতিরই একজন ছিলেন। তাঁর মর্যাদা সবচাইতে বেশী। তিনি নূরের তৈরি নন। তিনি নূরের তৈরি বলে কুরআন ও হাদীসে কোন প্রমাণ পাওয়া যায় না। তিনি আদমের (আঃ) সন্তান আর আদম (আ:) মাটির তৈরী।
আসমা মিলি, চট্টগ্রাম

প্রশ্ন-১০. আল্লাহ দুনিয়া সৃষ্টির আগে রাসূল (সঃ)কে সৃষ্টি করে রেখেছিলেন এ ধরনের কথা কি কুরআন হাদীসে আছে?
উত্তর: জ্বি না, এ ধরনের কথা কুরআনে তো নেই-ই কোন হাদীসেও নেই।


প্রশ্ন-৪২. অসুখ ভালো হবার জন্য তাবিজ ব্যবহার করা কি জায়েজ আছে?
উত্তর: জ্বি না, তাবিজ ব্যবহার করা নিষিদ্ধ, তাবিজের চর্চা করা নিষিদ্ধ এবং তাবিজ ব্যবহার রসূলুল্লাহ (সা.) নিষেধ করেছেন। যে কোন কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ পড়ে দোয়া করা যায়, কুরআন পড়ে দোয়া করা যায়, দান খয়রাত করেও দোয়া করা যায়। এগুলো অনেক বেশী বেশী কার্যকর। তাবিজ নয়।
নাম প্রকাশে অনিচ্ছুক, সৌদি আরব

প্রশ্ন-৪৩. কেউ যদি তার স্ত্রীকে এক সাথে তিনবার ছেড়ে দিব ছেড়ে দিব বলে তবে কি তালাক হয়ে যাবে?
উত্তর: না ছেড়ে দিব অনেক বার বললেও তালাক হবে না। তবে ছেড়ে দিলাম বললে তালাক হয়ে যাবে।

প্রশ্ন-১৫. পায়ে কি মেহেদী লাগানো এবং স্বর্ণ পরা যাবে?
উত্তর: পায়ে মেহেদী লাগানো যাবে এবং মহিলারা পায়ে স্বর্ণও পরতে পারবে।

প্রশ্ন-৩১. নিজের ছবি ফ্রেমে বাঁধাই করে রাখা যাবে কি? নামাজের সময় ঐ ছবি কি ড্রয়ারে রাখতে হবে?
উত্তর: আসলে এত ঝামেলার কি কোন প্রয়োজন আছে? ছবি কেনই বা বাঁধাই করে রাখবেন এর কি আদৌ কোন প্রয়োজন আছে? এই কালচারটি এড়িয়ে চলতে পারলেই উত্তম।

প্রশ্ন-৪১. টাখনুর নীচে কাপড় না পরলে সমাজে চলতে গেলে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। যদি অহংকার প্রকাশ না করা ছাড়া টাখনুর নীচে কাপড় পরি তাহলে কি গুনাহ হবে?
উত্তর: টাখনুর নীচে কাপড় পরার পরে যদি কারও অহংকার প্রকাশ না পায় তাহলে তার কোন গুনাহ হবে না বলে অনেক আলেম মত প্রকাশ করেছেন। কিন্তু এটি তো একটি নিয়ম হতে পারে না। কারণ অহংকার হলো কি হলো না সেটা মাপার কোন যন্ত্র নেই। তাই টাখনুর উপরেই কাপড় পরা উচিত। এতে করে সমাজে কারও মূল্য কখনই কমে যাবে না বলে আশা করা যায়।

প্রশ্ন-৪৭. মনের আশা পূরণের জন্য মাজারে যাওয়া, ছাগল, মুরগী ইত্যাদি দেয়া কি জায়েজ?
উত্তর: জ্বি না, একাজটি একদম নাজায়েজ।

প্রশ্ন-৫১. কবরে বা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো কি শরিয়ত সম্মত?
উত্তর: জ্বি না, এ কাজটি শরীয়ত সম্মত নয়।
অনুলিখন : এস. এম. ফায়সাল আযাদ

বিস্তারিত জানতে
Click This Link




সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ রাত ১২:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×