যদি দেখা হয় তোমার সাথে, প্রকৃতির মাঝে বকুল তলে
কিংবা কল্পনার স্বপ্নিল বনভূমিতে;
তোমাকে বলব তুমি আজ দূরে বহুদূরে
তবু আছ আমার স্মৃতির সাজ ঘরে।
এক অনাবিল মাধুর্যে তুমি আছ আমার অন্তরীক্ষে,
সারা রাত হিম হয়ে থাকা কবিতার প্রচ্ছদ হয়ে।।
যদি দেখা পাই তোমার -
হেমন্তের কোন এক বিকেলে
মেতে উঠব নবান্নের নব উৎসবে।
পাহাড়ের গা বেয়ে ঝরনা হয়ে ঝরে, স্বপ্নের দৃষ্টিতে ভাসে অবিরাম।
যদি দেখা হয় বলব------
আর আড়াল দিয়ে লুকিয়ে থেকোনা
এবার হৃদয় নিকুঞ্জে লুকিয়ে যাও
কেউ জানবে না কেউ দেখবে না।
কবিতাটি লন্ডন প্রবাসী বোন সুরাইয়াকে উদ্দের্শ করে লেখা। তার সাথে আমার প্রায় এক বছর যাবৎ যোগাযোগ নেই। ২০০৭ সালের ১৫ই সেপ্টেম্বর লেখাপড়ার জন্য লন্ডনে পাড়ি জমায়। আগে প্রতি সপ্তাহে প্রায় ৫ দিনই তার সাথে আমার ঘন্টার পর ঘন্টা কথা হতো। ইতিমধ্যে সে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে গেছে। বর্তমানে কোন অবস্থায় আছে বড়ই জানতে ইচ্ছে হয়। বাংলাদেশে আসার পর তার বিবাহ বিচ্ছেদ হয়। হয়তোবা বিচ্ছেদের বেদনাকে ভুলে থাকতেই নিজকে সবার কাছ থেকে আড়াল করতে চাচ্ছে। আমার ফোন সে রিসিপ করে না। আমি আজও জানি না আমার কোন অপরাধ আছে কিনা? তার ফোন নম্বর দিলাম যদি কেউ তার সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন তাহলে ব্লগে জানাতে অনুরোধ রইল। +447800657144 দেশের বাড়ী ডেমরার কাজলায় বাবা কামাল আহাম্মেদ, তিন ভাইয়ের একমাত্র বড় বোন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


