
ওয়ারেনের যেই থিয়েটারে 3D গ্লাস পরে অ্যাভাটার দেখেছিলাম সেখানেই দেখলাম 2D Karate Kid , 2010
অ্যাভাটার এন্টারটেইন করেছে , তবে মনের ভেতরে পেনিট্রেট করেনি।
তুলনায় অনেক কম বাজেটের ছবি কারাটে কিড 2010 মুগ্ধ করেছে সাধারন মুভি দর্শক আমাকে।
মুভিটির কিছু ডায়ালগ মনের ভেতরে দারুন দাগ কেটেছে আমার।
কলাম্বিয়া পিকচার্সের এই মুভিটিতে মূল চরিত্রে উইল স্মিথের ছেলে জার্ডেন স্মিথ আর জ্যাকি চ্যান।
ড্রে পার্কার।
ছোট একটি বাচ্চা ছেলে , ভীষন ছটফট , চটপটে তো বটেই।
মায়ের সাথে প্যাসিফিক পাড়ি দিয়ে চায়না এলো ।
বেইজিংএ নতুন জীবন , নতুন পৃথিবী।
কিন্তু বিধিবাম।
ডানপিটে কিছু চায়নিজ ছোকরার সাথে বেধে গেলো স্কুলে।
মারপিট করে "ইয়াহু" হিরো হতে গেলো।
পিচ্চি বয়স থেকে কুংফু প্র্যাকটিস করা চায়নিজ বিচ্ছু গুলোর কাছে বেদম মার গেলো।
কাদামাটির মন , খুব রাগ , খুব জেদ।
কুংফু শিখবে , প্রতিশোধ নেবে।
টিভিতে দেখে দেখে কুংফু শিখতে চাইলো।
তা দেখে প্লাম্বার জ্যাকি চ্যান মুচকি হাসলো।
প্রতিশোধের জেদ থেকে পচা পানির ড্রাম উপড়ে দিয়ে চায়নিজ বিচ্ছুগুলোর ধাওয়া খেলো।
আবারো বেদম মার ।
কিন্তু এবার আর একা নয় , ড্রে র বন্ধু হয়ে এলো জ্যাকি চ্যান।
রীতিমত চ্যালেন্জ্ঞ ছুড়ে দিয়ে এলো জ্যাকি চ্যান ঐ চায়নিজ ছোকরা গুলোর কুংফু কোচকে।
কেমন চ্যালেন্জ্ঞ ?
ড্রে টুর্নামেন্টে হারাবে চায়নিজ বিচ্ছু গুলোকে!
জ্যাকির কাছেই শুরু হলো কুংফু প্র্যাকটিস।
কিন্তু কুংফু শেখাতো চাট্টিখানি কথা নয়।
মাটিতে গড়াগড়ি খাওয়া জ্যাকেট টাই হ্যাংগারে ঝোলাতে ড্রের মহাকষ্ট !
তাই ড্রের কুংফুর মাস্টার মশাই জ্যাকি চ্যান ড্রে কে জ্যাকেট ঝোলানো প্র্যাকটিসে লাগিয়ে দিলেন।
জ্যাকেট মাটিতে ফেলে দাও , মাটি থেকে তুলে নাও , গায়ে জড়াও , গা থেকে খুলে নাও , হ্যাংগারে ঝোলাও , হ্যাংগার থেকে তুলে নাও , মাটিতে ফেলে দাও , আবার মাটি থেকে তুলে নাও...... এভাবেই চলবে।
শুরুতে কিছু গাইগুই করলেও কুংফু শিখে মার খাওয়ার শোধ নেয়ার নেশায় বিভোর ড্রে জ্যাকেটের "ড্রপ ইট" "পুট ইট অন" "হ্যাং আপ ইট" প্র্যাকটিসে মগ্ন হয়ে গেলো।
দিন যেতে থাকলো এভাবে।
শুধু জ্যাকেট নিয়েই প্র্যাকটিস।
ড্রের জ্যাকেট ঝোলানো নিয়ে আলসেমীর স্বভাবটাও কেটে গেলো।
কিন্তু আসল মারদাংগা হুই হাই কুংফুর শেখানোর নাম নেই।
ড্রের বাচ্চা মনে খুব অভিমান : "কখন আমি কুংফু শিখবো ?"
জ্যাকি চ্যানকে খোঁটা দিয়ে বসলো : "তুমি আসলে কুংফুই পারোনা"
আমিও তো তাই ভাবি : আর কত জ্যাকেট নিয়ে প্র্যাকটিস , অনেক তো হলো , এবার জ্যাকি বাবা বাচ্চাটাকে কুংফু শেখাও।
কিন্তু ড্রের খোঁটায় রাগ চেপে যাওয়া জ্যাকি যে শেখালো তারচেয়েও বেশী কিছু।
জ্যাকি চ্যানের সামনে থেকে মাটিতে পড়ে থাকা জ্যাকেট টা তুলে নিতে গিয়ে ড্রে হতবাক ! ওতো কুংফু ই প্র্যাকটিস করেছে এতদিন !
কিভাবে ?
জ্যাকি চ্যানের সেই ডায়ালগটি এখনো কানে ভাসে :
"Kungfu lives in how you put on your jacket .
Kugfu lives in everything we do ! "
ড্রের অন্তর্দৃষ্টি খুলে গেলো!
বুঝলো খাঁটি ওস্তাদের কাছেই সে কুংফু শিখছে!
জ্যাকি ড্রে কে নিয়ে গেলো কুংফুকে জীবনের আরাধনার মত করে সাধনায় ব্যস্ত মানুষদের কাছে।

কুংফু কি বুঝতে পারলো ড্রের শিশু হৃদয়।
সরু একটি পাটাতনে দাড়িয়ে বিষধর কিং কোবরার সামনে একটি মেয়ের নর্তকীর মত এক পায়ে দাড়িয়ে কুংফু সাধনা দেখে ড্রে হাঁ হয়ে তাকিয়ে থাকে।
নীচে যে গভীর খাদ!
গোখরার ছোবলে পা হড়কালেই বিপদ।
জ্যাকি কে জিজ্ঞেস করে : ঐ মেয়েটি গোখরাকে দেখে কিভাবে নড়ছিলো ?
জ্যাকি ড্রের অন্তর্দৃষ্টি আবারো খুলে দিলেন!
কিভাবে ?
মুভিটি দেখলেই জানবেন।



দিনে দিনে ড্রে কে বিশুদ্ধ কুংফুতে দক্ষ করে তোলেন জ্যাকি চ্যান।
এগিয়ে এলো টুর্নামেন্টের দিন।
ড্রে কি জিততে পারলো শেষ পর্যন্ত ?

সেটা জানতে দারুন এই মুভিটি অবশ্যই দেখুন।
মামা ভাগ্নে - বাপ বেটা একসাথে দেখুন!
_________________________________________
ATTN : সামুর মডারেটর বৃন্দ , হিট কাউন্টার নয় শুধু , ইভেন কমেন্ট কাউন্টারও কাজ করছেনা।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১০ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


