
[১]
ফেসবুকে ২ পা হারানো রিকশা শ্রমিক জীবন সংগ্রামী খোকনকে নিয়ে লেখা বাংলানিউজ ২৪ ডট কমের খবরটি অনেকেই পড়েছেন।
যারা পড়েননি কিংবা জানেননি তারা এখানে জেনে নিতে পারেন.......
খোকনরা ভিক্ষা করেনা
খবরটি পড়ে মনের ভেতর খচ খচ করছিলো.......
খচখচ করছিলো এ কারনে যে এই একই ধরনের কিছু একটা বিষয় আমার প্রিয় তালিকায় আছে......
তালিকাটা কিসের ধরতে পারছিলামনা.........
শুধু মনে হচ্ছিলো একই ধরনের দৃশ্য আমার সেই প্রিয় "কিছুতে" আছে.....
হঠাৎ ধরতে পারলাম :
[২]
এটা আমার ফেসবুক স্ট্যাটাস ২১ শে ফেব্রুয়ারীর.......
অবিকল নকল করলাম :
কারা কারা বাংলা লিখার সফটওয়ার অভ্রের নামকরন সম্পর্কে জানেন ?
আমিও জানিনা , তবে অনুমান করছিঃ
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো - Amar Vaier Rokte ranganO-
AVRO - অভ্র.........
আমার অনুমান সঠিক কিনা সেটা অভ্র ডেভেলপাররাই ভাল বলতে পারবেন............
যাইহোক - আজ ২১ শে ফেব্রুয়ারি , মেহেদী হাসান এবং তার অভ্র টিম কে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি............
[৩]
বিশ্বাস করার মত একজন মানুষ চলে গেছেন......
সাংবাদিক ফয়েজ আহমদ ।
তার মতাদর্শের সাথে আমার অনেক কিছুতেই পার্থক্য আছে ।
তবে "শত্রুর গুন স্বীকার" করার যে যোগ্যতাটি হীনমন্য পরশ্রীকাতর বাঙালীর ভেতরে বিরল বস্তু সেটা তার ভেতরে প্রবলভাবে ছিলো.......

ফয়েজ আহমদ আস্তিক ছিলেন কি নাস্তিক ছিলেন জানিনা.......
আমার পক্ষ থেকে এতটুকুই বলা সম্ভব:
আল্লাহ আপনাকে ভালো রাখুন
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



