সুখের জন্য আর দুঃখ নয়
দু:খের জন্য আর স্বপ্ন নয়
স্বপ্নের জন্য আর কষ্ট নয়
কষ্টের জন্য আর ভাবনা নয়
ভাবনার জন্য আর তুমি নও
তবুও তোমার জন্যই এ-ই-স-ব ।
মিথ্যে ! এসব কেবলই কবিতা
তুমিই কবিতা, সুখ নও
তুমিই কবিতা, দুঃখ নও
তুমিই কবিতা, স্বপ্ন নও
তুমিই কবিতা, কষ্ট নও
তুমিই কবিতা, ভাবনা নও
তুমি শুধুই কবিতা, তুমি নও ।
মিথ্যে ! এসব কেবলই কবিতা
সুখের জানালাগুলো এখন মরচে রঙের কবিতা
দুঃখের গুলগুলি এখন ধুলোমাখা কবিতা
স্বপ্নের র্পদাগুলো এখন ঝুলে ভরা কবিতা
কষ্টের দরজাগুলো এখন তালাচাবির কবিতা
ভাবনার বায়ু এখন অবরুদ্ধ কবিতা ।
মিথ্যে ! এসব কেবলই কবিতা
কেবল কবিতার জন্য তুমি
কেবল তোমার জন্য কবিতা
মিথ্যে ! মিথ্যে ! মিথ্যে !
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


