মাসব্যাপি ধর্মপালন-সারাবছর হলে কতইনা ভাল হতো!!
৩১ শে আগস্ট, ২০১০ রাত ১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১. ৯.৩০ থেকে ৪ টা পর্যন্ত অফিসঃ কার ইচ্ছে করে সন্ধ্যা ৭-৮-৯টা পর্যন্ত অফিস করতে? রোজার মাস ছাড়া ৮-৯টার আগে অফিস থেকে বেরুতে পারতাম না। এখন ৪টা বাজলেই অফিস গুটিয়ে বেরিয়ে পরতে পারি। সন্ধ্যে বেলা একটু হাটাহাটিও করতে পারি। ভুড়িটা বাড়তে শুরু করেছিল, হাটাহাটির ফলে একটু কমা শুরু করেছে।
২. সারাবছর বিদ্যালয় ছুটি ঘোষণা: ইহার চেয়ে শিশুদের আনন্দের আর কী আছে? ছোটবেলায় রোজার মাসে মামা-খালা বাড়ি বেড়াতে যেতাম। সারাবছর রোজা থাকলে শিশুরা সবসময়ই বেড়িয়ে কাটাতে পারত।
৩. যখন তখন বসের ফোন নেই। তিনি সারাদিন রোজা রেখে ক্লান্ত থাকেন। আমাদের খবরদারিতে মন থাকে না। হুটহাট চলেও আসেন না। এমনকি আসতে বললেও আসছেন না। বলছেন রোজার পরে আসবেন। সারাবছর রোজা থাকলে তিনি কোনদিনই ভিজিটে আসতেন না।
আপনাদের আইডিয়াগুলো শেয়ার করেন এর সাথে।
এদিকে দেশের শিক্ষা ও অর্থনীতির বারোটা বাজতো। তাতে কী? আমরা সারাবছর ধর্মপালন করে বেহেশতে যেতাম। পার্থিব ভাল-মন্দে কী এসে যায়?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন