আমার প্রিয় পোস্ট

মৌনতার দীর্ঘশ্বাস...

একেবারে সহজে উবুন্টুতে ইউনিজয় এর মাধ্যমে বাংলা লেখা শিখুন (স্কীম ইউনিজয় ব্যবহার করে)

০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৯

শেয়ারঃ
0 1 0



অনেক ফোরামেই দেখলাম অনেকেই উবুন্টুতে কিভাবে ইউনিজয় কীবোর্ড ব্যবহার করে বাংলা লেখা যায় তা নিয়ে সাহায্য প্রার্থনা মূলক পোস্ট দেন। অনেক টেকী ভাইয়েরা বিভিন্ন উপায়ে তাদের সাহায্যও করে থাকেন। বেশিরভাগই সিনাপ্টিক ম্যানেজার ব্যবহার করে সমাধান দেন। কিন্তু অনেক ইউজার সিনাপ্টিক ব্যবহার করে ইউনিজয় প্যাকেজ ইনস্টল করতে আগ্রহী হন না বা করতে পারেন না। তাদের জন্যই এই পোস্ট।
এখানে শুধু কম্পিউটার সম্পর্কে সামান্য জানা থাকলেই এই প্যাকেজ টি ডাওনলোড করে স্কীম ইউনিজয় ইনস্টল এবং ব্যবহার করতে পারবেন।

****************************************************
****************************************************

যেভাবে SCIM UNIJOY BANGLA সেট আপ করতে হবে:
*********************************

প্রথমে প্যাকেজ টি ডাউনলোড করুন এখান থেকে।


0. ডাউনলোডকৃত ফাইল টাকে Unzip করুন।


1. 'install.sh' নামের ফাইলটিতে ডাবল ক্লিক করুন।



2. একটা বক্স আসবে।



3. সেটা থেকে "Run in Terminal" বাটনে ক্লিক করুন।



4. আপনার টার্মিনাল ওপেন হবে, পাসওয়ার্ড চাইলে আপনার পাসওয়ার্ড দিন।



5. Scim Language Package ইনস্টল শুরু হবে এবং ইনস্টল শেষে স্বয়ংক্রিয় ভাবে টার্মিনাল বন্ধ হয়ে যাবে।

*********************************************
*********************************************


6. এখন টার্মিনাল ওপেন করুন। [ Application> Accessories> Terminal ]

নিচের কমান্ড গুলো terminal এ টাইপ করুন, অথবা কপি করে টার্মিনালে পেস্ট করুন (টার্মিনালে কোন টেক্সট পেস্ট করার জন্য CTRL + SHIFT+ V চাপতে হয়)। তারপর ENTER চাপুন।


sudo gedit /etc/X11/Xsession.d/90im-switch



7. একটি প্যানেল (Text Editor) ওপেন হবে।

8. ওই প্যানেলে নিম্নোক্ত টেক্সট গুলি কপি করে নিয়ে সেখানে পেস্ট করুন। (CTRL + V )


export XMODIFIERS="@im=SCIM"
export GTK_IM_MODULE="scim"
export XIM_PROGRAM="scim -d"
export QT_IM_MODULE="scim"



9. text editor টিতে উপরোক্ত টেক্সট গুলি পেস্ট করুন।


10. সেভ করে বের হয়ে (close) আসুন।




লগ অফ (log off) করে আবার লগ অন (log on) করুন...


এখন আপনি যেকোন জায়গায় ইউনিজয় পদ্ধতিতে বাংলা লিখতে পারবেন।

CTRL + SPACE চেপে আপনি বাংলা এবং English এর মাঝে কী-বোর্ড পরিবর্তন করতে পারবেন।


[ CTRL + SPACE চাপলে আপনার স্ক্রিনের নিচের দিকে বাম কোণে একটা পপ-আপ ল্যাঙ্গুয়েজ বার দেখতে পাবেন।

যদি তাতেও বাংলা লেখা না যায় তবে দেখুন ল্যঙ্গুয়েজ বারটিতে ভাষার জায়গায় bn-unijoy লেখা দেখা যায় কিনা। যদি না থাকে তবে সেই বারটি তে ক্লিক করুন। একটা ভাষার তালিকা দেখা যাবে। সেখান থেকে BANGLA > BN-UNIJOY নির্বাচন করুন।

ব্যস আপনার স্কিম ইউনিজয় পদ্ধতিতে বাংলা লেখার জন্য প্রস্তুত....

এভাবে আপনি অনেকগুলো ভাষায় টেক্সট লিখতে পারবেন। শুধু ভাষাটি নির্বাচন করে নিলেই হবে।


Happy Writing...

***************************************************
প্যাকেজ ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

****************************************************



[img|]



ইউনিজয় কীবোর্ড লেআউট।

লেখাটি একযোগে প্রকাশ করা হল এখানে



..::dustu.chele::..



ছবিসূত্র

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলাউবুন্টুটিউটোরিয়ালইউনিজয়স্কীম ;
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৩
বৈকুনঠ বলেছেন: দেখি ইন্সটল করতে পারি কিনা
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: অবশ্যই পারবেন। বেস্ট অব লাক। :)

২. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৫
ধ্রুবমেঘ বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য। কাজে লাগবে। যদিও আমি এক্স পি ইউজার, তারপরও উবন্টু টে সুইচ করার ইচ্ছে আছে।
০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১

লেখক বলেছেন: আসলেই কাজের। কিন্তু আপসুস, বেশি কেউ পড়লো না :(

৪. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৪৬
সালাহ্‌ উদ্দীন আইউবী বলেছেন: ধন্যবাদ, প্রিয় তালিকায় নিলাম। উবুন্টুতে বাংলা লেখার অনেক পদ্ধতিই ব্লগে পড়েছি কিন্তু কেমন যেন জটিল মনে হয়, তাই চেষ্টা করিনি কখনও। এই পদ্ধতিটা দেখা যেতে পারে।
০১ লা অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯

লেখক বলেছেন: হ্যাঁ চেষ্টা করে দেখুন। ধন্যবাদ। :)

৫. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:৪২
সালাহ্‌ উদ্দীন আইউবী বলেছেন: আলহামদুলিল্লাহ, এবার বাংলা লিখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ, নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। :)

৬. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫
সালাহ্‌ উদ্দীন আইউবী বলেছেন: اسلام علايكم

ভাইজান কি শিখাইলেন এটা। এখন দেখি শুধু বাংলা না যেকোন যায়গাতে আরও অনেক ভাষাতেই লিখা যায়। শুধু ভাষাটা নির্বাচন করে নিলেই হয়। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব! উইন্ডোজে যাওয়াটা আরও কমে যাবে দেখছি। বাংলা লেখালেখির জন্য এমএসওয়ার্ডে আর যাওয়া হবে বলে মনে হয়না। অপেনঅফিস ওয়ার্ডপ্রসেসরকে আর ছাড়ছিনা।


جزاك الله


০২ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই। আসলেই অনেক ভাষাতেই লেখা যায়।

৮. ২০ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৯
বিবেকের কথা বলেছেন: How to install Avro (phonetic) in Ubuntu? Can you pls help me?
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:০১

লেখক বলেছেন: ফনেটিক ডিফল্ট ভাবেই দেওয়া আছে। প্রভাত ফনেটিক।
তাছাড়া এই পাকেজটি ইনস্টল করার পর যেভাবে ইউনিজয় সিলেক্ট করার পদ্ধতি বলা আছে, একই ভাবে প্রভাত ফনেটিক ও সিলেক্ট করে ব্যবহার করা যাবে।

৯. ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৯
'লেনিন' বলেছেন: @বিবেকের কথা http://www.omicronlab.com এ গিয়ে বিস্তারিত বিবরণ পাবেন।
২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: ধন্যবাদ লেনিন ভাই। আমি আসলে খোঁজাখুজির সময় পাইনি।

১০. ২৪ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬
এমটিএ৫৬৭ বলেছেন: দেখি ইন্সটল করতে পারি কিনা
০৯ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: আশা করি পারবেন।।

 

মোট সময় লেগেছে ১.০১৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
চাঁদের আলোয় মধুর আলস্যে সে দিয়েছে নিদ্রা, কিছু কাজ করতে হবে ভেবে ভেবে সে বেঁচেছে সারা জীবন; মৃত্যু যখন দরজায়...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ