
ইদানিং কিছু প্রশ্ন মাথায় পিনপিন করছে। কিছু আবার ধর্ম সংক্রান্ত। উত্তর খোঁজার চেষ্টায় আছি। এরকম একটা প্রশ্ন পোস্ট করেছিলাম এখানে
খুব একটা সদুত্তর পাইনি।
কে যেন বলেছিল বিশিষ্ট আলেমদের কাছে জিজ্ঞেস করতে। আমার আপন মামা একজন কুরআন হাফেজ। তার সাথে অন্যসব ক্ষেত্রে ভাল সম্পর্ক, কিন্তু ধর্ম নিয়ে কিছু জিজ্ঞেস করলেই, "লেখাপড়া শিখে পাংখা গজাইছে, নাস্তিক হওয়া ধরছ?? আল্লায় বলছে বিশ্বাস করতে, কোন প্রশ্ন ছাড়াই বিশ্বাস।"
তার কথার প্রেক্ষিতে আবার কিছু জিজ্ঞেস করলে হাপিনাপি বোঝানোর চেষ্টা করেন, চেপে ধরলে রেগে যান। আরুও কয়েকজনের কাছে চেষ্টা করেছিলাম। একজন তো আব্বার কাছে নালিশ ই করে বসলেন। তা নিয়ে কম ঝামেলা হয়নি। আমি নাস্তিক নই। সৃষ্টিকর্তা বিশ্বাস করি কিন্তু ধর্ম বিষযটা আমার কাছে অন্যরকম মনে হয়। ভাল লাগেনা। মানবধর্ম বোঝার চেষ্টা করি।
ধর্ম নিয়ে ব্লগের লেখা গুলো মনোযোগ দিয়ে পড়ি। নিজের প্রশ্নের উত্তর খুঁজি। মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাইনা।
যাই হোক, কুরআনের ইংরেজী ভার্শন ডাওনলোড করেছি। নিজেই পড়ে দেখব। আরবি পড়ে লাভ নাই। কিচ্ছু বুঝিনা ছাই তা থেকে শিখব কেমন করে। কাল থেকে পড়া শুরু করব। দেখি বুঝি কিনা।
কিছু প্রশ্ন উঠে বিজ্ঞান নিয়ে। এগুলার উত্তর পাওয়া যায় সহজেই। ইন্টারনেট নামক আজব চীজ এর সাহায্যে।
মাঝে মাঝে রাষ্ট্র নিয়েও প্রশ্ন উঠে, চিন্তা করি, মাথা গরম হয়ে যায়। এই জিনিসের মনে হয় কোন নির্দিষ্টতা নাই। একজনে আজ এটা বললে কয়দিনের মাঝেই তার অ্যান্টিতত্ত্ব বেরিয়ে যায়। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান...।
কয়েকদিন আগ্রহ জেগেছিল উইচক্রাফট-এর দিকে মানে কিনা 'কালোজাদু' । বেশিদিন রাখতে পারিনি। কতগুলা বই ডাওনলোড করে সেগুলো পড়ার আগেই উৎসাহ বাতাসে মিলিয়ে যায়।
এ রকম অনেক প্রশ্নই মাথায় ঘোরে। কোনটার উত্তর পাই কোনটার পাইনা। তাতে কি, জানার তো শেষ নাই। জানার আছে অনেক কিছু। একজন মানুষ তার পুরো জীবনে দুনিয়ার কতটুকুইবা জানতে পারে???
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



