somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরীক্ষা আর টেবিল ঘুম

২৫ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পরীক্ষার সাথে ঘুমের সম্ভবত একটা নিবীড় সম্পর্ক আছে। যে আমার রাত দুটোর আগে সামান্যতম তন্দ্রাও আসেনা, পরীক্ষা কাছাকাছি আসা মাত্র ১০টা ১২টার দিকে চোখ ভেঙে ঘুম আসে। সকাল ৯টার আগে ঘুম ভাঙেই না। এমনিতে অনেক রাত করে ঘুমাই, উঠি ঠিকই ৯টার আগে। ক্লাস থাকলে ৭টার সময়ও উঠতে হয়।

ছোটবেলায়ও দেখতাম এমনিতে ছোটাছুটির অন্ত নেই, এমনিতে ঘুমের কোন দেখা নেই, পড়তে বসতে বলা মাত্র ঘুমে দৃষ্টি ঘোলা হয়ে যেত। মা, মামা, ভাইয়ার বকুনি কম খাইনি এই ঘুমের জন্য। এমনও হয়েছে টেবিলে মাথা রেখে স্বপ্ন দেখছি, মামা এসে কান টেনে ধরে আমার সুখস্বপ্ন ভেঙে দিলেন :( । টেবিলে মাথা রেখে ঘুমানোর অভ্যাস এখনও আছে, তবে এখন আর কেউ কান টেনে ধরেনা। :P

আগামী ২৭ অক্টোবর এ অনার্স প্রথম বর্ষের দুটো বিষয়ের মানোন্নয়ন পরীক্ষা দিচ্ছি। এই মাসের ২৭ তারিখে প্রথম পরীক্ষা। গত পরশু থেকে শুরু হয়েছে ঘুম রোগ। এখন সারাদিনে তেমন পরিশ্রম করিনা। দুপুরের খাবারের পর আরামসে একটা ভাতঘুম দেই। তারপরেও রাতের বেলা ঘুম আসে।

গতকাল রাতে ঘুম তাড়ানোর জন্য এক মগ কফি বানিয়ে টেবিলে বসলাম। ধোঁয়া তোলা কফির গন্ধে একটা তাজা তাজা ভাব এলো। কিছুক্ষন তাতে চলল। কিন্তু আবার সেই একই অবস্থা। ঝিমুনি। টেবিলে মাথা রেখে কতক্ষন ঝিমালাম। তারপর বাথরুমে গিয়ে চোখেমুখে পানি দিয়ে আবার টেবিলে বসলাম। এভাবেই ২টা পর্যন্ত পড়লাম। তারপর আর ভাল না লাগায় পড়ায় ইস্তফা দিয়ে বিছানা গমন। :|

(ছবি সূত্র )
....................

একযোগে প্রকাশিত ব্যক্তিগত ব্লগে
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×