somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারুণ্যের ক্রেজকে নিয়ে ভালই ব্যবসা চলছে

০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেনজানি আমি সবসময় সাধারণ ভাবে জীবন যাপন করার চেষ্টা করেছি কোনো কিছুর অতিরিক্ত আমার মধ্যে বরাবরই একটা বিস্যয় ও কৌতুহুল সৃষ্টি করত। এতে হয়ত আমি অনেক সময় মানুষিকভাবে অপদস্থ হয়েছি কিন্তু তাতে আমার অভিজ্ঞতা হয়েছে কিন্তু কৌতুহুল বেড়েছে বই কমেনি।

মূল বিষয়ে আসি, আমি যেই বিষয়টি নিয়ে সবচে বেশি জানার চেষ্টা করেছি সেটা হলো আমাদের শহুরে মানুষের জীবনে ট্রেন্দিনেস বিষয়টি সবসময় গুরুত্ব পায় কেন পায় তা আমি বুঝি নাহ ! ট্রেন্দিনেস ভালো কিন্তু এই ত্রেন্দিনেস এর কারণে অনেক সময় আমরা আমাদের হিতাহিত মূল্যবোধ টুকু খেই হারিয়েফেলি, যাকিনা আমার মাথায় ঢুকে না ! কয়েকটি উদাহরণ দিলেই আমরা বুঝতে পারব :

নব্বই এর দশকের শুরুতে একটা বিষয় ট্রেন্ড হয় যে সিগারেট টানলে স্মার্টনেস বাড়ে ! অনেকে আবার বলতেন এভাবে,"আরে মেয়েদের সামনে তালু মুঠি করে আগুন ধরিয়ে সিগারেটের ধওয়া ছাড়ার মধ্যে যে পুরুষত্ব কাজ করে তা নাকি অন্য কিছুর মধ্যেই নেই".... যেহেতু আমি সিগারেট খেতে পারতাম নাহ তাই বলে আমার বন্ধু বান্ধব অনেকেই আমার মজা নিত, বলত আরে তুই তো বাচ্চাই রয়ে গেলি বড় হ স্মার্ট হ ! তারাই কিন্তু এখন কথা বলতে গেলেই মিনিট খানেকের মধ্যে কাশতে থাকে আর সিগারেট না ধারেতে পারলে নেশা গ্রস্তের মতন করতে থাকে এটাই কি স্মার্টনেস...?

স্পাইক কর বেটা চুল গুলা যদি খাড়া খাড়া না করলে কি তোর কাছে কি কেউ আসবে ? শুধু একটু পানি একটু তেল একটু জেল, তাহলেই ব্যাস ! তুই এ ক্লাস এর টপ।এটা হচ্ছে ঠিক সিগারেট এর পরেই আসে। অথচ গায়ের থেকে কি ধরনের সুবাস আসছে তার কোনো ইয়ত্তা নেই আর চান্দি তো উকি ঝুকি মারছেই !

বুক খোলা গেঞ্জি নাহলে কি রাস্তায় বেরোনো যায় ?! প্রেস্টিজ আসে না একটা ? বুকের পশম গুলা দেখাগেলেও কোনো সমস্যা নেই ! আবার সখ করে বুকে রেজর চালায় ?!?!? পরে আবার সেই স্টাইলের জন্য অন্য কোনো শার্ট বা গেঞ্জি পড়তে পারেনা কারণ বুকে যে বেয়নেট বিধছে !

বড় ছোটো, ছেড়া ফাটা, রাস্তা ঝাড়ু দেওয়া, তালি পট্টি, খসে যাওয়া জ্বলে যাওয়া, দোনলা বন্দুক, আরে সেই বিখ্যাত স্টাইল এখনো ধরতে পারেননি ? আরে আমাদের হালের প্যান্ট এর কথাই বলছি !

মোটা শেকল সহ তালা বা নেম প্লেট ঝুলানো হয় গলায় নয় জিন্স প্যান্ট এ, এদের দেখেই যেন গায়ক গেয়েছেন "হু লেট দা ডগস আউট...?" এর সাথে আবার যুক্ত হয়েছে সাঁওতাল বা আফ্রিকানদের মতন সরীরে ক্ষত করে উল্কি অঙ্কন।

এইদিকে একটু ওই দিকে একটু দাড়ি রেখে বোল তুলে তেরে নাম....

বাইসেপ, ট্রাইসেপ, ভিসেপ, উফ !! তোর্ মাসেল গুলা তো জোস কোথায় করিস ? তুই কোন ব্র্যান্ড এর সাপ্লিমেন্ট খাস? যেন শরীরে গোস্তের দোকান না বানালেই নয় ! কিডনি হার্ট লিভার এর অবস্থার কোনো হিসাব নেই....

দোস্ত আজকে একটা ডিজে পার্টি আসে যাবি হেব্বি জোস ডিজে কোনিকা আসবে হেব্বি সে*** চল নাহ, রাত দুটা পর্যন্ত চলবে, গার্লস আর এলাউড আর ড্রিঙ্কস ফ্রি****

এইবার আসি আমাদের গ্যাজেট গুলা যেমন একটা পালসার বা ইয়ামাহা নামক রকেট না থাকলে, "কি তুই কোনো মরদ হলি ?! গেট আপ বয় !" তোর্ "ফোর এস" নাই ? ধ্যাত ! তুই একটা ওল্ড হোম, তোর্ গাড়িতে মাফলার লাগানো নাই কেন আজকেই লাগা পারলে টার্বো ইঞ্জিন টাও লাগিয়ে নিস রাতে মানিকমিয়াতে এন এফ এস করা যাবে ! পঙ্গু হাসপাতালে ১৮-২১ এর বয়সী ৯৮ শতাংশ ছেলেই ভর্তি হয় প্রতিদিন !

দোস্ত ওই রিক্সার শট টা নে আর ব্ল্যাক এন্ড ওয়াইট করে দিলে তো কোনো কথাই নেই তোর্ তো লাইক এর বন্যা লেগে যাবে, আর তুই তো পুরা পাপ্পারাজি বনে যাবি ! দোস্ত আমাকেও একটা পোর্ট ফোলিও করে দেনা ! বাংলাদেশে যেন গত দু তিন বছরে গ্যাস এর পাশাপাশি ফটোগ্রাফার খনির ও সন্ধান পাওয়া গ্যাছে, চলছে রাস্তাঘাটে ফটোগ্রাফি, মানুষের বিরক্তির অনুভূতির কোন দাম নেই, এতে একটা সুবিধা মেয়েরা দ্রুত পটে। যেমন একটা ছেলের সেমিস্টার ফি চলে গ্রামে বাপের ব্যাঙ্ক থেকে লোনের টাকায়। সে তার বাপ কে বলছে এসাইনমেন্ট এর জন্য এসেলার ক্যামেরা লাগবে এছাড়া তার সেমিস্টার চলবে নাহ বাপ তার এক কানি জমি বিক্রি করে দেয়।

লেটেস্ট ট্রেন্ড দিয়ে শেষ করি আর তা হলো সাইকেল প্রীতি, খুব ভালো শব্দ বায়ু দূষণ মুক্ত, মেদ কমানোর ভালো উপায়, সবই তো হলো কিন্তু আসলটাই যদি না হয় ? মানে ? তুই কি "টিডিসাইক্লিস্ট" এ জযেন করেছিস, অবিয়াসলি ম্যান ! দোস্ত কয় কিলো চালাস ? অনেক দোস্ত উইক এ ৫-৬ কিলো ! তাতেই মায়লোমিটার, হেলমেট পড়ে টোরে ঘেমে ঝরে অস্থির !

আর অনর্গল মুখে তো "বাংলিশ" আছেই !

এত ট্রেন্ড এলো গেল, আরো আসবে যাবে, অথচ আমাদের মনে একটুও দাগ কাটে না যে আমরা যা করছি তা কি ঠিক করছি নাকি ভুল ?! মাঝে বেনিয়ার জাত পূর্ণ লাভে ব্যবসা করেই গেল......
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×