somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আমার গাঁইয়া বটি!!

২৭ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিয়ের পরে ঘন ঘন শুনতাম ওনাদের কাছে, আমি খ্যাৎ!! আমার লম্বা-চুল খ্যাৎ, যা কিনা বিয়ের পর আমার সাহেবের বড়বোনের পরিচিত পার্লারে নিয়ে বেশ ঘটা করে একদিন অনন্য স্টাইলে কাটিয়ে আনা হলো! আমার ফুলহাতা জামা খ্যাৎ, শশুরবাড়িতে ঢোকার পর পরা শুরু করলাম হাফস্লীভ জামা। সূতির জামা ল্যাবেন্ডিস, তাই চট্টগ্রামের ড্রেসিডেল থেকে অথবা মিমির আঁচল থেকে থ্রী-পিস কেনা হতো আমার জন্য। আমি সাজিনা, তাই সাজতে পারিওনা, এটা একটা বিশাআআল সমস্যা হয়ে দাঁড়ালো ওনাদের কাছে। নতূন বৌ সাজবেনা, এ কেমন কথা!! আমি দাওয়াত-টাওয়াতে যখন যেতাম, কর্তার বড়বোনের সাজেশন-মত সাজতে হতো, নিদেনপক্ষে সাহেবকে দেখিয়ে নিতে হতো সাজগুজ ঠিকমতো হয়েছে কিনা। আমার মত করে সাজতে গেলে যদি সেটা খ্যাৎ হয়ে যায়!!
এভাবে মোটামুটি সর্বজনস্বীকৃত একজন খ্যাৎ-এর উপাধি পেয়ে গেলাম আমি শশুরকূলে।
আমার সাম্প্রতিক আরেক গাঁইয়া দূর্বলতা গত ঈদে আমার শাশুরী-আম্মাজান আবিষ্কার করলেন, আমি চপার-বোর্ড ব্যবহার করিনা। আমি বটি ছাড়া কুটাবাছা করতে পারিনা। আমার ঘরে দুইবাচ্চা সামলে রান্নাঘরের কাজ করা দূর্দান্ত কঠিন, কারণ আমি বটি ব্যবহার করি। ছোট টা আমার পিছে পিছে ঘুরে সারাক্ষণ, সুতরাং আমি চুলার ধারে গেলে সে-ও চূলায় হাত দিয়ে বসে। তাই গত কয়েকবারের চট্টগ্রাম ট্রিপে আমার শাশুড়ীআম্মা অনেক বার করে আমাকে চপারের উপকারিতা বোঝালেন। ঢাকায় কোথায় কিনতে পাওয়া যায় তা-ও কার কাছ থেকে জেনে আমাকে জানালেন। উনি বিদেশ বসবাসকালীন কিভাবে দা-বটিবিহীন দূর্ঘটনামুক্ত সংসারে এতগুলা বাচ্চা নিয়ে রান্নাবান্না করেছেন তার কাহিনীও বহুবার শুনলাম। শুনলাম উনি এভাবে মুরগী কুটা থেকে শাকপাতা কুটা সবই করেছেন।
ঠিক হ্যায়, আমার গাঁইয়া স্টাইল দূর করতে হবে। এবার ঢাকায় এসে ঠিক করলাম কিছুতেই আর বটি নয়। জান গেলেও নয়। অভ্যেসবশতঃ হাত বারবার বটির দিকেই চলে যায়, কিন্তু না, কিছুতেই হার মানবোনা। মুরগী কাটলাম যেদিন, খুব কষ্ট হলো। আমার কয়েক মিনিটের বটির কাজ টা এই মডার্ণ স্টাইলে করতে গিয়ে ঘন্টার উপরে লাগলো। তবুও ছাড়লাম না। আমাকে আমার শশুরবাড়ীর মত স্মার্ট-মডার্ণ হতেই হবে!!
ঠিক দুপুরবেলা, ভুতে মারে ঢ্যালা...আজ দুপুরে কী যে হয়ে গেলো! বাচ্চাদুইটাই ঘুম। পিঁয়াজ কুটতে গিয়ে মনমতো মিহিকুচি হচ্ছেনা। মনে হলো যেন প্রয়োজনের তুলনায় বেশী সময় যাচ্ছে। বটিটা যেন আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করছে আর বলছে "ওরে, তোর রান্নায় হাতেখড়ি যার কাছে, তাকে ফেলে তুই পারবি রান্নাঘরে থাকতে? মনে নেই সেই রোকেয়া হল পর্যন্ত তুই এই আমাকে টেনে নিয়ে গিয়েছিলি? এখন এত সময় নষ্ট করে, ঘাম ঝরিয়ে তুই কোন পাকা রাধুঁনীর সুখ পেতে চাইছিস?" হঠাৎ খেয়াল হলো আরে বাচ্চারা তো ঘুম, আমি তো পারিই বটি ব্যবহার করতে। কী ক্ষতি হবে?
যেই ভাবা সেই কাজ। ওরে আমার সুখ দেখে কে? কয়েক সেকেন্ডে আমার পিঁয়াজগুলো ফাঁই-ফাঁই করে মিহি-মিহি-মিহি কুচি-কুচি হয়ে গেল!! ওয়াও, তবে সব্জীগুলো কুটে ফেলি? ওহ, সে কী তুমুল স্পীড, আর এত ফাটাফাটি সব্জী-কুটা কে কবে দেখেছে? তৃপ্তিতে আমার মনটা ভরে গেলো।
ওরে আমি হীরে ফেলে কাঁচ বুকে তুলে নিয়েছিলাম রে! বটি তুই আমাকে ক্ষমা করিসরে বোন। তোকে ছাড়া আমার রান্নাঘর অচল!! গুল্লী মারি আমার মডার্ণ প্র্যাক্টিসের। আমি গাঁইয়া, আমার বটি গাঁইয়া, আমার রান্না গাঁইয়া! সো হোয়াট? যে এরপরেও আমার রান্না খাবে সে-ও হবে গাঁইয়া, তবু আমার বটি-বান্ধবীকে আমি ছাড়বো না গো!!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৩৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×