খাওয়ার টাইম যখনই হোক, রাত্রি দুপুর সকাল
জলদি আমায় অল্প কিছু ফুটিয়ে দিও চাল
ক্ষিদেয় মরি, খাওয়ার আশায় বাড়াই যদি পাত,
আর কিছু নয়, তিনটিবেলা দুইমুঠো দাও ভাত।
ভাতের উপর নাই গো কিছু, যতই পয়সা ঢালো,
কোথায় লাগে নান-পরোটা, ভাতই আমার ভালো।
যাবো যখন তোমার বাসায়, নাস্তা যদি দাও
অল্প ভাতও দিতে পারো, যদি তুমি চাও
কেক-পেস্ট্রী, কোক-আইসক্রিম সবই আমি খাই
লাগলে তবু ভাতের ক্ষিদে, ওর তুলনা নাই।
তরকারিটা যা খুশী দাও শাক-সব্জী, মাছ...
ঝাল-মিষ্টি সবই চলে, নেইকো তাতে বাছ্।
অন্য খাওয়ায় মেটে ক্ষুদা, সেটা আমি মানি।
পেট ভরলেও মনটা আমার ভরেনা ক্যান জানি!!
তিনবেলা তাই ভাতই দিও, নয়তো অন্য-খানা
চারবেলাও খেতে পারি, কোরোনা প্লীজ মানা!
ওগো আমি তোমার কাছে চাইনা গয়না-শাড়ী
পারবোনা গো দিতে কভু ভাতের সাথে আড়ি।
যতই বলো হচ্ছি মোটা, যাচ্ছে তোমার জাত...
আর তো কিছু চাইনা, শুধু "একটুখানি" ভাত!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৯ সকাল ১০:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


