somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোক নিয়োগ দেবেন কার জন্য? নিজের জন্য নয় নিশ্চয়ই!!

৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকা

যে খালি পদের জন্য লোক খুঁজছি, ধরুন আমিই হবো তার সুপারভাইজার। আমাকে ভুলে গেলে চলবেনা, আমি "আমার" জন্য লোক খুঁজছিনা। লোক দরকার, একটা খালি পদের জন্য। আমরা সচরাচর ভুলে যাই যে আমিও একজন এম্প্লয়ী, কাজেই আমারও কিছু প্রফেশনাল সীমাবদ্ধতা থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই বস্-রা নিজেদের পছন্দ চাপিয়ে দিতে গিয়ে লোক নিয়োগের মূল লক্ষ্য থেকে সরে যান। এটা আমরা ভুলে যাই, আমিও এই চাকরি থেকে কোনওদিন সরে যেতে পারি, সুতরাং নিজের সাথে মিল রেখেই যে লোক নিলে সেটা বেস্ট হবে, এটা ঠিক নয়। এটা আমরা সবাই জানি, বুঝি কিন্তু নিজের অজান্তেই পক্ষপাতিত্ব চলে আসে নিজের পছন্দ-অপছন্দের প্রতি। তাহলে নিজেকে কিভাবে ঠেকাবেন বায়াস্ড হওয়া থেকে? কিভাবে আপনি নিরপেক্ষ হায়ার করবেন, শুধুমাত্র অর্গানিযেশনের স্বার্থ ও লক্ষ্য মাথায় রেখে?

আমার দায়িত্ব হবে লোক খোঁজার আগেই পদটার সীমানা এবং দায়িত্ববন্টন করা। মনে রাখবেন, এই সময়ে আপনি শুধুমাত্র খালি পদটার কথাই চিন্তা করবেন, মানুষটার কথা নয়। খুব সোজা, না? :) আমার উচিত এইসময়ে নিজেকে প্রশ্ন করা...কিছু পয়েন্ট নিজের সুবিধার্থে টুকে রাখা।
>একটা নতুন লোকের নিয়োগ কি আসলেই দরকার? যদি নতুন লোক না-নেওয়া হয়, তবে কি কাজ চলেনা? কোথায় কোথায় কাজ আটকে যায়? যদি জুনিয়র একজনকে বেশী দায়িত্ব দিয়ে বেতন বাড়ানো হয়, তাহলে সীমিত হেডকাউন্টে কিন্তু এম্প্লয়ী স্যাটিস্ফ্যাকশনও বাড়বে।
>নতুন লোক এলে তাকে কি বিদ্যমান কাজগুলো থেকেই দায়িত্ব দেওয়া হবে, নাকি তাকে সম্পূর্ণ নতুন কাজ দেওয়া হবে, যা আর কেউ আগে করেনি?
>একটা জব ডেস্ক্রিপশন বানান, যেখানে পদাধিকারীর কী কী সামর্থ্য থাকা দরকার, সেটা আপনার অর্গানিযেশনের মাপকাঠি অনুযায়ী ফুটে উঠবে।

আমরা বইয়ে এসব পড়েছি, কিন্তু গুরুত্ব দেইনি। আজকে যদি আপনি একজন নতুন লোক নিয়োগ দিতে চান, যতই কষ্ট হোক পদ খালি হওয়ার সাথে সাথেই, কিংবা আগেই জব ডেস্ক্রিপশন বানিয়ে ফেলুন একটা ভালো ম্যানেজমেন্ট বই পড়ে। আপনারই লাভ হবে, সেটা আখেরে বুঝবেন।
আমরা প্রায়ই ইন্টারভিউ বোর্ডে শুনি ডিপার্টমেন্ট হেড বলে "ছেলেটাকে বাদ দেন। ওর অ্যাটিচিউড সমস্যা আছে"। খুবই ঝাপসা মন্তব্য। আপনার চিন্তাধারা কিন্তু খালি পদ-কেন্দ্রিক হতে হবে। তার অ্যাটিচিউডের কোন দিকটা আপত্তিকর? আপনার সাথে মিলবেনা, সেটা? নাকি আপনার কোনও টিম-মেম্বারের সাথে মিলবেনা? নাকি কাস্টোমাররা সাফার করবে?
যদি শেষটা হয়ে থাকে, তাহলে ঠিকাছে। কিন্তু প্রথম দুইটা হলে আমি অনুরোধ করবো আবার চিন্তা করেন।
আপনার কিংবা আপনার টিম-মেটের অ্যাটিচিউড কতটা গ্রহণযোগ্য, সেটা বিবেচনা করুন। তারপর ভাবুন "যোগ্যতা"র মাপকাঠিতে সেই ছেলে/মেয়ের কাজে সাফল্যের সম্ভাবনা কত বেশী।
আবার মনে করিয়ে দিচ্ছি, আপনি কিংবা আপনার কলিগ যেকোনও সময় চলে যেতে পারেন। সুতরাং আপনাদের সাথে তাল মেলাতে পারবেনা, এটা ভেবে যদি একটি সম্ভাবনাময় ক্যান্ডিডেটকে ছেড়ে দেন, তাহলে মুস্কিল।
একইভাবে আপনার পরিচিত, কিংবা একই ইউনি-থেকে পাশ করা, কিংবা অন্যকোনও পক্ষপাতিত্ব থেকে নিয়োগ দেওয়ার আগে দুইবার চিন্তা করবেন। এরকম ঊদাহরণ ভুরি-ভুরি, যে পক্ষপাতিত্বের নিয়োগ-গুলোর মৃত্যু হয় কর্ণধারের চাকরি ছাড়ার বা চলে যাওয়ার সাথে সাথেই। আপনার নিজস্ব পছন্দের কারণে কোনও অযোগ্য/কম-যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া মানে হচ্ছে অর্গানিযেশনের স্বার্থ আপনি পাশ কাটিয়ে গিয়েছেন নিজের প্রায়োরিটির খাতিরে। এক্ষেত্রে আপনাকে সেই জব স্পেসিফিকেশনই সাহায্য করতে পারে।
জব স্পেসিফিকেশন অনুযায়ী একজনকে কল্পনা করে নিন, সেই কল্পনার সাথে পুরোপুরি বা সর্বাধিক যে মিলে যাবে, তাকেই হায়ার করুন।

ইন্টার্নেটে পাওয়া যায়, জব ডেস্ক্রিপশন-স্পেসিফিকেশন সহ।
একটু কষ্ট হবে, কিন্তু ঠকবেন না!

(আজ এ-পর্যন্তই)
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×