বাচ্চা যখন একটি তখন মায়ের মুখে হাসি
দুটির বেলায় সেই মুখেতেই রেফারির বাঁশি।
পড়ছে মায়ের চুল অবিরাম, কপালেতে ভাঁজ,
ক্যাম্নে এরা শান্ত হবে, করবো অন্যকাজ?
দোকান খুঁজে একইরকম জামা কিনতে হবে,
দুটোই ভালো, দুটোই পঁচা, তাতেই খুশী সবে।
নালিশ নিয়ে আসবে যখন, কাকে সাপোর্ট করি?
দুটোই করছে কাড়াকাড়ি, সমান মারামারি!
একইসাথে দুইটাকেই দিলাম পানিশমেন্ট
মিলেমিশে থাকতে হবে, বলে দিলাম স্ট্রেইট।
একটা নালিশ যদি আমার কানে আসে ফের
খেলাধূলা, মজা করা বন্ধ দুইজনের।
টায়ার্ড আমি, তোদের জন্য করছি বিচার ম্যালা।
"স্যরি আম্মু, মিলেমিশে করবো মোরা খেলা"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



