সামনে থাকলে দাম বোঝা যায়না।
গেঁয়ো যোগী ভিখ পায়না।
কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায়না।
এই কথাগুলোর মধ্যে সিমিলার টাইপ হতাশা ঝরে পড়ছে, তাইনা? মানুষ সমাদর করতে জানেনা, বা করতে চায়না। আমরা ভাল কাজের তারিফ করিনা, কিন্তু অনভিপ্রেত কাজের কঠোর সমালোচনা করতে দ্বিধা করিনা।
*কেউ মারা গেলে, আমরা টের পাই, ইস্, লোকটা কত ভাল ছিল!!
*রিটায়ারমেন্টের পরে বুঝতে পারি কলিগটা কত পরিশ্রমী এবং উপকারী ছিল!!
*মেয়ের বিয়ে দেওয়ার পর বুঝতে পারি, আহা রে আন্নেসেস্যারী আমার বাচ্চাটাকে কত্ত বকা দিয়েছি!!
*বিয়ের পরে মেয়েরা বুঝতে পারে আমার বাবা-মা আসলে আমাকে ভালইবাসতো!!
*প্রবাসী হওয়ার পর দেশপ্রেম উথলে উঠে, ফেইসবুকে স্ট্যাটাস দেই-আমার দেশের ট্র্যাফিক অথবা লোডশেডিং ও ভালো, আমি আমার দেশের জন্যে গর্বিত। পাস্পোর্ট চেঞ্জ করতে পারি কিন্তু দেশমাতা চেঞ্জ করবোনা!!
*প্রেমের সম্পর্ক ভেঙ্গে দিয়ে বাবার পছন্দ করা বড়লোক পাত্রকে বিয়ে করে টের পাই, আমার সেই ভ্যাগাবন্ড প্রেমিক আমাকে জেনুইনলি ভালোবাসতো, নাহয় একটু গরীবই ছিল!
*হল-লাইফ পার করে আসার পর, রি-ইউনিয়নের দিন মনে হয় বেচারী হাউস-টিউটর দের দোষ কী ছিল, আমাদের মত বাঁদরদের টাইট না-দিলে তো আমরা বখেই যেতাম।
*বাড়ি-গাড়ি-গয়নাগাটি হয়ে যাওয়ার পর কোনও এক নিঝুম দুপুরে দামী বেডশীটের কাছায় চোখের জল ফেলে একা একা দুঃখ করি দু'রুমের সেই কুঁড়েঘরের সংসারে কত ভালবাসাই না ছিল!!
আরও কতো কী!!
আমরা অধরার পেছনে দৌড়ে কালক্ষেপ করি। হাতের নাগালের ভালো-লাগাকে উপেক্ষা করি, যতদিন না সেই ভালোলাগা হাত ছাড়া হয়ে যায়। প্রিয়মানুষেরা কেন-প্রিয়, সেতালিকায় না-গিয়ে আমরা তাদের গ্রান্টেড ধরে নেই। একদিন যখন তারা চোখের আড়াল হয়ে যায়, তখন মনের ঘরে জেঁকে বসে তাদের ঘিরে ভালোলাগা যত স্মৃতি।
আমরা কী বোকা, তাইনা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

