আর কেহ নেই!
১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার মতো এমোন করে,
কেও চায়নি আমার সকাল
আমার দুপুর,আমার বিকেল
অষ্টপ্রহর-সারাটা কাল!

জোর করে কেও ঘুম ভাঙ্গায়নি
ঘুম পাড়ায়নি কোমল স্বরে
কেও বলেনি " লাঞ্চ করেছো?,
এত্তরাত কেও ডীনার করে?!"
ঝাপটে এ হাত কেও ধরেনি,
বৃষ্টিভেজা শ্রাবণ বেলায়
তোমার সাথেই শেষ ভিজেছি,
রেল লাইন আর শিরিষতলায়!
ফাগুন ক'বার এসেছিল,
তোমার আগুন চোখে বুঝেছি
রক্তলালে তুমি "রুপা"
হলুদে তোমার হিমু সেজেছি!
এখনও ফাগুন নামে এ ধরায়,
টের পাইনা আমি আর,
তুমি নেই তাই কেও বলেনা,
কেমন কাটছে দিন আমার!
অনেকই আছে,
খুবই কাছে,
বুকের বাঁ পাশে কেহ নেই!
আবেগে টানি,
আপন মানি,
তবু:তোমার ছবি চোখে ভাসেই!
অনেক শেষে,
ভালোবেসে;
বুঝেছি আমি তুমি ছাড়া...
ঠাঁই নেই আর,
কোথাও আমার
তোমাতেই শুরু তোমাতে সারা!
ছবি : সংগৃহীত।
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন