আমার প্রিয় পোস্ট
- স্পিনোজার জীবন ও তাঁর সমসাময়িক জগৎ - নক্ষত্রের কান্না
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- চন্দ্র-মানবেরা....... - পগলা জগাই
- গুগলে যোগ করুন আপনার ওয়েবসাইট!!! - অমিত কুমার সরকার
- ভাঁজ খোলো আনন্দ দেখাও........ - নকীবুল বারী
- আমি যখন মিথিলা জামান - ফারা তন্বী
- বান্দরবান নীলগিরি - শ।মসীর
- স্পিকারের সাউন্ড রেকর্ড করুন - মহসিন০৮
- বান্দরবানের নীলগিরিঃ এ পর্যন্ত জীবনে একটাও কবিতা না লিখে থাকলেও এ নীল রং আপনার চোখে পড়বে... - মুনশিয়ানা
- আমার গান, আমার মান্না দে...
- ভেবে ভেবে বলি
- মোরগ পোলাও - আমার মত করে - ভূলু
- ক্যাসপার স্কি ট্রায়াল ভার্সন কে ইচ্ছামত রিসেট করুন - জুয়েল ফুজি
- অলস ভোরের ভাবনা! - রাগ ইমন
- বন্ধু আমার - সামছা আকিদা জাহান
আমার ভুবন কান পেতে রয় ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... দ্বীপ নিভে যায় সকলই ঘুমায় মোর আঁখি রহে জাগিয়া

ক্যামেরা কিনবেন কে কে ?
২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৫:০০
![]()
বাজারে যেসব ডিজিটাল ক্যামেরা পাওয়া যায় তা মুলত দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে পয়েন্ট-এন্ড-শুট এবং অপরটি হচ্ছে ডিএসএলআর (ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেকশন)। আর এর মধ্যে সর্বাধিক জনপ্রিয় হচ্ছে পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরা। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এসব ক্যামেরার দামও চলে এসেছে মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যে। বিশ্বের সেরা ব্র্যান্ডের পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরা এখন ৮-৯ হাজার টাকাতেও পাওয়া যায়। আর এসব ক্যামেরাতে অল্প দক্ষতায় বা প্রায় বিনা দক্ষতায় তাক লগানো সব ছবি তোলা সম্ভব। দক্ষ ফটোগ্রাফাররা অবশ্য ডিজিটাল এসএলআর-ই পছন্দ করবেন, কারণ সেখানে নিজের দক্ষতাটা জাহির করার সুযোগ রয়েছে। পয়েন্ট এন্ড শুট হচ্ছে মূলত শৌখিন ফটোগ্রাফার বা সাধারন ব্যবহারকারীদের জন্য আর এসএলআর হচ্ছে সিরিয়াস ফটোগ্রাফারদের জন্য উপযোগী। পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরায় প্রায় সব ফটোগ্রাফিক সেটিংসই ক্যামেরা নিজের বুদ্ধিমত্তার সাহায্যেই সম্পন্ন করে। অর্থাত ফোকাস, এক্সপোজার টাইম/শাটার স্পিড, অ্যাপারচার, আইএসও (সেনসিটিভিটি) ইত্যাদি বিষয়গুলো ক্যামেরা নিজেই হ্যান্ডেল করে। তাই ব্যবহারকারীর এ বিষয়ে পারদর্শিতা না থাকলেও সমস্যা হয় না। অন্যদিকে এসএলআর-ক্যামেরায় সবগুলো সেটিংসই ম্যানুয়ালি সেট করার সুযোগ রয়েছে। কিন' তারপরও এসএলআর ক্যামেরাতেও অনেক ফটোগ্রাফারই অটো ফোকাস ব্যবহার করে থাকেন, কারণ অটো ফোকাস বা স্বয়ংক্রিয় ফোকাস প্রযুক্তিটি এখন এতটাই উন্নত হয়ে উঠেছে যে অনেক ড়্গেত্রে ফটোগ্রাফার নিজের চেয়ে এটির ওপর বেশি নির্ভর করেন।
![]()
আবার ভালমানের অনেক পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরাতেও ম্যানুয়াল সেটিংস অপশন থাকে। কিছু সেমিএসএলআর ক্যামেরাতে রিংফোকাসসহ প্রায় সব অপশনই থাকে। ফলে ইচ্ছা থাকলে পয়েন্ট এন্ড শুট ব্যবহার করা নবিস ফটোগ্রাফাররাও ফটোগ্রাফি শিখতে পারবে।
ঢাকাতে এখন বিশ্বের সেরা সব ব্র্যান্ডের ক্যামেরাই পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ক্যানন, নাইকন, সনি, অলিম্পাস, কোডাক, স্যামসাংসহ অসংখ্য ব্র্যান্ড।
ক্যাননের রয়েছে দুধরনের পয়েন্ট-এন্ড-শুট ক্যামেরা। একটি হচ্ছে পাওয়ার শট সিরিজ এবং দ্বিতীয়টি হচ্ছে ইকসাস সিরিজ। দ্বিতীয়টি আল্ট্রা-স্লিম ডিজাইনের তবে এর দাম প্রথম শ্রেণীটির চেয়ে কিছুটা বেশি। এছাড়া তাদের রয়েছে বিশ্বখ্যাত ডিএসএলআর ইওএস সিরিজের ক্যামেরা। ডিএসএলআর ক্ষেত্রটিতে তাদের মূল প্রতিদ্বন্দ্বী হচ্ছে নাইকন। অবশ্য পয়েন্ট এন্ড শুট ক্যামেরার ড়্গেত্রে সনি এবং নাইকন উভয়ের সঙ্গেই লড়তে হচ্ছে তাদের। এছাড়া সেমিএসএলআর লেভেলেও সনি, প্যানাসনিক এবং কোডাকের কয়েকটি মডেল পাওয়া যায়।
সনির পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা হচ্ছে সাইবার শট সিরিজ। এ ক্যামেরাগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়। সনি তাদের এ ক্যামেরায় ব্যবহার করেছে বিশ্ববিখ্যাত লেন্স নির্মাতা কার্ল জেয়িসের তৈরি লেন্স। এছাড়া বাজারে রয়েছে তাদের ডিএসএলআর সিরিজের ক্যামেরা আলফা ডিএসএলআর। তবে ডিএসএলআরের সবচেয়ে প্রতিষ্ঠিত ব্র্যান্ড দুটো হচ্ছে ক্যানন এবং নাইকন। অবশ্য নাইকনের লেন্সের দাম ক্যাননের তুলনায় কম। কিন্তু সার্বিকভাবে ফটোগ্রাফারদের পছন্দের তালিকায় ক্যাননের ঊর্ধ্বগতি সহজেই লক্ষণীয়। বাংলাদেশে ক্যানন ক্যামেরার পরিবেশক জে এ এন এসোসিয়েটস লি., সনি ক্যামেরার পরিবেশক সনি-র্যাং কস আর অলিম্পাস বিপনন করছে ফ্লোরা লি.। ক্যামেরার জগতে অলিম্পাসও বিশ্বব্যপী প্রতিষ্ঠিত একটি ব্র্যান্ড তবে বাংলাদেশে এর ব্যাপ্তি সে তুলনায় অনেক কম। স্যামস্যাং ক্যামেরার পরিবেশক স্মার্ট টেকনোলজিস বিডি লি. এবং কোডাক ক্যামেরার পরিবেশক কম্পিউটার সোর্স লি.। এছাড়া আইডিবি ভবনও ক্যামেরা কেনার একটি ভাল কেন্দ্র।
পয়েন্ট-এন্ড-শুট
ক্যানন পাওয়ার শট এ৪৮০
১০ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ৩.৩ এক্স অপটিক্যাল জুম, ৯ পয়েন্ট অটো ফোকাস, ডিজিক ৩ ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটো ফোকাস
দাম- ৯ হাজার টাকা।
![]()
ক্যানন পাওয়ার শট জি-১০
১৪.৭ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৫ এক্স অপটিক্যাল জুম, ৯ পয়েন্ট অটোফোকাস, ডিজিক ৪ ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটোফোকাস।
দাম- ৩৮ হাজার টাকা।
ক্যানন ইকসাস ৯৫ আইএস
১০ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ৯ পয়েন্ট অটোফোকাস, ডিজিক ৪ ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটোফোকাস, ৩ এক্স অপটিক্যাল জুম
দাম-১৬ হাজার ৫শ’ টাকা।
ক্যানন ইকসাস ১০০ আইএস
১২.১ মেগা পিক্সেল, ২.৫" এলসিডি, ৩ এক্স অপটিক্যাল জুম, ৯ পয়েন্ট অটোফোকাস, ডিজিক ৪ ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটো ফোকাস।
দাম- ২২ হাজার টাকা।
ক্যানন ইকসাস ৯৮০ আইএস
১৪.৭ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ৩.৭ এক্স অপটিক্যাল জুম, ৯ পয়েন্ট অটো ফোকাস, ডিজিক ৪ ইমেজ প্রসেসর লাইভ ভিউ উইথ অটো ফোকাস।
দাম-২৯ হাজার টাকা।
নাইকন এল১৯
৮.০ মেগাপিক্সেল, ২.৭ এলসিডি, ৩.৬ এক্স অপটিক্যাল জুম, ডাবল এ ব্যাটারি।
দাম-১১ হাজার টাকা।
নাইকন এল-২০
১০.০ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৩.৬ এক্স অপটিক্যাল জুম, ডাবল এ ব্যাটারি।
দাম-১২ হাজার টাকা।
![]()
সনি সাইবার শট এইচ-১০ (সেমি এসএলআর)
৮.১ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ১০ এক্স অপিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
দাম-১৮ হাজার ৫শ’ টাকা।
সনি সাইবার শট ডবিস্নউ ২২০
১২.১ মেগাপিক্সেল, ২.৭" এলসিডি, ৪ এক্স
অপটিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
দাম ১৫ হাজার টাকা।
![]()
সনি সাইবার শট টি-৯০
১২ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৪ এক্স অপটিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
দাম-২১ হাজার টাকা।
সনি সাইবার শর্ট টি-৭০০
১০.১ মেগাপিক্সেল, ৩.৫" এলসিডি, ৪ এক্স অপটিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
দাম-২২ হাজার ৫শ’ টাকা।
সনি সাইবার শট এইচ ৫০ (সেমি এসএনআর)
৯.১ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ১৫ এক্স অপটিক্যাল জুম, ভিউ ফাইন্ডার, লিথিয়াম ব্যাটারি।
দাম-২৪ হাজার টাকা।
স্যামসাং ১৮
৮.৩ মেগাপিক্সেল, ২.৭" এলসিডি, ৫ এক্স অপিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি
দাম-১১ হাজার ৮শ’ টাকা।
স্যামসাং-এনভি৯
১০.২ মেগা পিক্সেল, বিশাল এলসিডি, ৫ এক্স অপিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
অলিম্পাস এফই ২৫
১০.০ মেগা পিক্সেল, ২.৪" ডিসপেস্ন, ৩ এক্স অপটিক্যাল জুম, ডাবল এ ব্যাটারি।
দাম-৭ হাজার ৫শ’ টাকা।
![]()
অলিম্পাস এফই ৩০০
১২ মেগাপিক্সেল, ৩ এক্স অপটিক্যাল জুম, ২.৫" এলসিডি, লিথিয়াম ব্যাটারি।
দাম-১৫ হাজার ৫শ’ টাকা।
কোডাক এম ১০৭৩ আইএস
১০.২ মেগাপিক্সেল, ২.৭" এলসিডি, ৩ এক্স অপিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
দাম-১৫ হাজার ৫শ’ টাকা।
কোডাক ভি২৭৩
১২ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৩ এক্স অপটিক্যাল জুম, লিথিয়াম ব্যাটারি।
দাম-২১ হাজার টাকা।
কোডাক জেড ১০১২ আইএস (সেমি এসএলআর)
১০.১ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ১২ এক্স, অপটিক্যাল জুম, ডাবল এ ব্যাটারি।
দাম-২৩ হাজার ৫শ’ টাকা।
ডিএসএলআর
ক্যানন ই ও এস ৪৫০ ডি (১৮-৫৫ মি.মি. কিট)
১২.২ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৯ পয়েন্ট অটো ফোকাস, ৩.৫ এফপিএস শুটিং স্পিড, লাইভ ভিউ উইথ অটো ফোকাস, ডিজিক ৩ ইমেজ প্রসেসর।
দাম-৫২ হাজার টাকা।
ক্যানন ই ও এস ৫০ ডি (১৭-৮৫ মি.মি. কিট)
১৫.১ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৯ পয়েন্ট অটোফোকাস, ৬.৩ এফপিএস শুটিং স্পিড, লাইভ ভিউ অটো ফোকাস, ডিজিক ৪ ইমেজ প্রসেসর।
দাম- ৯৯ হাজার টাকা।
ক্যানন ই ও এস ৫ ডি মার্ক-২
২১.১ মেগাপিক্সেল, ৩" এলসিডি, ৯ পয়েন্ট অটোফোকাস, ৩.৯ এফপিএস শুটিং স্পিড, লাইভ ভিউ উইথ অটো ফোকাস, ডিজিক-৪ ইমেজ প্রসেসর, এইচডি ভিডিও ক্যাপচার ১৯২০ * ১০৮০ রেজুলেশন।
দাম- ১ লাখ ৮০ হাজার টাকা।
নাইকন ডি৪০
৬.২৪ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ১৫.৬*২৩.৭ মি.মি. সেন্সর সাইজ, লিথিয়াম ব্যাটারি।
দাম ৩৪ হাজার টাকা।
নাইকন ডি ৬০
১০.৭ মেগাপিক্সেল, ২.৫ এলসিডি, ১৫.৮ ী ২৩.৬ সেন্সর সাইজ, লিথিয়াম ব্যাটারি।
দাম-৩৮ হাজার টাকা।
ডিজিটাল ভিডিও: হ্যান্ডিক্যাম বা ক্যামকর্ডার
সনি হ্যান্ডিক্যাম ডিসিআর ডিভিডি ৬০৮ই
২.৫ ওয়াইড এলসিডি স্ক্রীন, টাচ প্যানেল, ডলবি ডিজিটাল স্টেরিও, ২৪ * ২০০০ এক্স ডিজিটাল জুম, ডিভিডি রেকর্ড ফরম্যাট
দাম-২২ হাজার টাকা।
ক্যানন ক্যামকর্ডার এফএস ১০০
১.০৭ মেগা পিক্সেল, ২.৭" ওয়াইড এলসিডি, ডিজিক ডিভি-২, ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটো ফোকাস, ৪৫ এক্স এডভান্স জুম, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজার, এলইডি ভিডিও লাইট, ৩২ জিবি পর্যন্ত এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট।
দাম : ২৯ হাজার টাকা।
ক্যানন কামকর্ডার এফএস ১১
১.০৭ মেগাপিক্সেল, ২.৭" ওয়াটড এলসিডি, ডিজিক ডিভি-২, ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটো ফোকাস, ৪৫ এক্স এডভান্স জুম, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজার, এলসিডি ভিডিও লাইট, ৩২ জিবি পর্যন্ত এসডি/এসডিএইচসি কার্ড সাপোর্ট।
১৬ জিবি ইন্টারনাল মেমোরি
দাম-২৯ হাজার টাকা।
স্যামসাং ভিপি-ডি৩৮১আই মিনি-ডিভি ক্যামকর্ডার
ওজন ৩৪০ গ্রাম,
দাম ২২ হাজার টাকা।
স্যামসাং ভিপি-ডিএক্স১০৩আই ডিভিডি ক্যামকর্ডার
ওজন ৪১০ গ্রাম, দাম ২৮ হাজার টাকা।
স্যামসাং ভিপি-এমক্স২০ ফ্ল্যাশ মেমোরি ক্যামকর্ডার
ওজন ২৭০ গ্রাম
দাম ২৫ হাজার টাকা
ডিজিটাল ক্যামেরা কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখা জরুরি
১। এখনকার দিনে একটি ক্যামেরা ন্যূনতম ৮ মেগাপিক্সেলের হওয়া উচিত।
২। লিথিয়াম আয়ন ব্যাটারির চার্জ স্থায়িত্ব তুলনামূলকভাবে বেশি। তাই যে ক্যামেরাটি কিনবেন সেটির ব্যাটারিটি লিথিয়াম আয়ন ব্যাটারি হলেই ভাল হয়।
৩। ক্যানন, নাইকন, সনি, অলিম্পাস-এ ধরনের প্রথম সারির ব্র্যান্ডের ক্যামেরা কেনা অনেক দিক থেকেই নিরাপদ। সাধারণত এসব নির্মাতার লেন্সের মান এবং সেন্সর যথেষ্ট উন্নত হয়।
৪। ক্যামেরা কত আইএসও পর্যন্ত সাপোর্ট করে তা পরীক্ষা করুন, কারণ কম আলোতে ছবি তুলতে এটা প্রয়োজন হবে।
৫। ক্যামেরাটি কতটুকু পর্যন্ত মেমোরি সাপোর্ট করে তা যাচাই করুন। কারণ যত বেশি ধারণক্ষমতার মেমোরি যুক্ত করা যাবে ততবেশি ছবি তোলা সম্ভব হবে।
৬ । পন্যের নির্মাতার প্রকৃত পরিবেশক বা এজেন্টের কাছ থেকে পন্যটি কেনা বেশি নিরাপদ। সেক্ষেত্রে এর সার্ভিস এবং ওয়ারেন্টি সেবাটি নিশ্চিত হয় এবং আপনার পন্যটি যে নকল নয় সেটিও নিশ্চিত হয়।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফটোগ্রাফি, ডিজিটাল ক্যামেরা ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অমাবশ্যার চাঁদ বলেছেন:
আমার ক্যামেরা OLYMPUS SP-550UZ এইটা কোন ক্যাটাগরীতে পরছে?
লেখক বলেছেন: ইংরেজি দেখা যাচ্ছে না
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
ভাই জান একটা DSLR কিনতে চাই। একটু হেল্পান।
ম্যাক্স পেইন বলেছেন:
প্রিয়
লেখক বলেছেন: ধন্যবাদ
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন:
প্রিয়
লেখক বলেছেন: ধন্যবাদ
বড় বিলাই বলেছেন:
প্রিয়তে রাখলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
কাঙাল মামা বলেছেন:
পিরিয়
লেখক বলেছেন: ধন্যবাদ
৮.০ মেগাপিক্সেল, ২.৭ এলসিডি, ৩.৬ এক্স অপটিক্যাল জুম, ডাবল এ ব্যাটারি।
দাম-১১ হাজার টাকা।
উপোরোক্ত মালটা কোন কাস্টম্স অফফিচের ওয়ে নিছে আমার লাগেজ এর লক ভাইংগা?
আর কিনুম না এই পএন্ট এন্ড শুট।
ভাই অল্প দামে কোন ডিএসেলার এর সাজেস্ন দিবেন দয়া করে?
সর্বদাবেলায়েত বলেছেন:
সোজা প্রিয়তে।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
সনি সাইবার শট এইচ ৫০/১০ কিনছিলাম। কিন্তু এখন ও আফসোস লাগে আলফা-২০০ এর জন্য।অবশ্যি আমার মত নবিশ পাব্লিকের জন্য এটাই চালানো বেশ মুশকিল হয়ে যায়।
নক্ষত্রের কান্না বলেছেন:
আমার নিজেরও আছে একটা সেমি এসএলআর প্যানাসনিক লুমিক্স এফজেড ৫০, ১২ এক্স অপটিক্যাল জুম, লাইকা লেন্স, রিং ফোকাস ......। ভাল জিনিস। তবে ভবিষ্যতে একটা ক্যানন কেনার ইচ্ছা আছে।
আরিয়ানা বলেছেন:
ভাল ইনফরমেশন। থ্যাংক্স।
পারভেজ বলেছেন:
আমার টা সনি এইচ-৫ । দুইটা সমস্যা।প্রচন্ড ব্যাটারী খায়
আর অফমুডে দেখা যায় না। আমার বন্ধুর কাছে দেখেছিলাম। পাওয়ার অন না করেই ফ্রেম সিলেক্ট করা যায়- মানে পুরোপুরি এসএলআর
নাইকন ছিল সেটা।
ভাবছি ম্যাক্রো স্ন্যাপের জন্য কোনটা ভালো হবে।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
ভালা পুস্ট । আমার টা সনি এইচ ৭এক টা ডি এস এল আর এর খুব শখ ।দেখা যাক কবে কিনতে পারি ।
নাঈম বলেছেন:
প্রিয়তে নিলাম, কাজে লাগবে......
সমীরণ পাল বলেছেন:
প্রিয় তে রাখার জন্য লগ ইন করলাম। দারুন পোষ্ট, কাজে লাগবে। আমি কোনো ফটোগ্রাফার না কিন্তু ছবি তোলার শখ আছে আমার। একটা এস এল আর কিনতে চাচ্ছিলাম। কিন্তু আমার ছোটো ভাইয়ের কথা হলো কিনলে ক্যামকর্ডার কিনতে হবে। কি করা উচিত? একটু হেল্প করেন। আবার ও ধন্যবাদ আপনার পোষ্ট এর জন্য।
লেখক বলেছেন: আসলে প্রথমে প্রায়োরিটি ঠিক করতে হবে। আর বাজেট কেমন সেটাও একটা বিষয়।
ভাল মানের স্টিল ফটো চাইলে এসএলআর সবচেয়ে ভাল।
এখন ২৫-৩৫ হাজারে বেশ ভাল মানের ক্যামকর্ডার পাবেন। কিন্তু সেটার স্টিল ছবি আপনাকে সন্তুষ্ট নাও করতে পারে।
ভাল পয়েন্ট এন্ড শ্যুট ক্যামেরা (যেমন ক্যানন জি-১০) ভাল মানের স্টিল ছবি দেবে। সাথে একেবারে বেস্ট না হলেও সন্তোষজনক মানের ভিডিও পাওয়া যাবে।
এবার নিজেদের ইচ্ছাগুলোর সাথে অপশনগুলোর একটা সমন্বয় করুন। কিন্তু মনে রাখবেন ইচ্ছে হল গঙ্গা ফড়িং এখন ইচ্ছে একরকম হবে আবার পরে আর একরকম হবে। এরকমই কিন্তু হয় অন্তত ক্যামেরার বেলায়।
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: ছবি ভাল হয়। ব্যাটারী ভাল সময় চার্জ দেয় কিনা আমি জানিনা। ওটা জেনে কিনবেন।
মাটি ও মানুষ বলেছেন:
ভাইজান খুবই কাজের একখান পোষ্ট দিছেন । সরাসরি প্রিয়তে নিয়ে নিলাম ।
আপনারে ধন্যবাদ দিয়া ছোট করতে চাইনা । খেকজ ।
লেখক বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবাদ
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
এক্সট্রা থাকলে কেউ আমারে একটা ডিজিটাল ক্যামেরা দেন
ভাদাইম্যা পোলা বলেছেন:
খুবই তথ্য সমৃদ্ধ পোস্ট। ভাল লাগল। প্রিয়তে নিলাম।আচ্ছা মোবাইল ক্যামেরা নিয়ে এমন একটা পোস্ট দিতে পারবেন? দিলে খুব উপকৃত হতাম। মোবাইলে অন্য যে কোন ফাংশনের চেয়ে ক্যামেরা ফাংশনটা বেশী জরুরী আমার কাছে।
লেখক বলেছেন: ধন্যবাদ। সময করতে পারিনা বলে অনেক কিছুই করা হয়না। লেখাও এর মধ্যে একটা। দেখা যাক কতটুকু পারি।
সাদা মনের মানুষ বলেছেন:
প্রিয়তে রাখলাম, আগের ক্যামেরা নষ্ট হয়েছে মেরামত করতে না পারলে কিনা ছাড়া গতি নাই ।
লেখক বলেছেন: প্রিয়তে নেয়ার জন্য ধন্যবা। আপনার ক্যামেরার জন্য শুভকামনা ।
কালপুরুষ বলেছেন:
কাজের ও দরকারি পোস্ট। প্রিয়তে রেখে দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ
অদ্ভুতুড়ে বলেছেন:
অলিম্পাস ই ৫২০ কেমন হবে বলেন, তো?
ঘাসফড়িং বলেছেন:
ও ভাইরে আমার তো টাকাই নেই। একটা টাকা ছাপানোর ভাল যন্ত্রের সন্ধান দিতে পারবেন? উপকার হয় তাহলে....
মামুনুর রহমান খাঁন বলেছেন:
অনেকদিন ধরেই ক্যামেরা কেনার প্ল্যান করছি। ভাল পোস্ট অনেক ইনফর্মেটিভ। কাজে লাগবে আশা করি। ধন্যবাদ+++
সিটিজি৪বিডি বলেছেন:
ডিজিটাল যামানায় বিপ্লব ঘটাইলেন..........দারুন পোষ্ট।
এস বাসার বলেছেন:
প্লাস।
ঝড়ো হাওয়া বলেছেন:
কাজের পোষ্ট
শিশিরবিন্দ৭ বলেছেন:
দরকারি পোষ্ট কাজে লাগবে প্রিয়তে রেখে দিলাম।
জামান2021 বলেছেন:
অনেকদিন ধরেই ক্যামেরা কেনার প্ল্যান করছি। ভাল পোস্ট অনেক ইনফর্মেটিভ। কাজে লাগবে আশা করি। ধন্যবাদ ।
মাছুম পলাশ বলেছেন:
Yashica ক্যামেরা কেমন? একটু জানবার চাই
রেজা হামিদ বলেছেন:
প্রিয়তে রাখলাম।
যায়যায়িদনেবষ্ট বলেছেন:
ভাল। তেব আরো আেগ হহেল েবশী ভালো হোতো।
সায়েমুজজ্জামান বলেছেন:
প্রিয়তে রাখলাম।
shr বলেছেন:
ধইন্যাপাতা............
প্লাবন৭৭৭ বলেছেন:
প্রিয়তে নিলাম [:-)]
আশরাফুল করিম খান বলেছেন:
উপকার হইল।
কি।ন্তু বলেছেন:
প্রিয়তে+ভালো লাগা
অজানামন বলেছেন:
কাজের ও দরকারি পোস্ট।
শৈল্পিক ভাবনা বলেছেন:
ভাল ও কাজের পোস্ট।
ইনক্রেডিবল বলেছেন:
অফিসের প্রোগ্রাম-এর ছবি তোলার জন্য কোন ক্যামেরা ভাল হবে ? ছবি তুলবে একদমই আনকোরা ক্যামেরাম্যান।
হুপফূলফরইভার বলেছেন:
ওলে ওলে, এইরাম তইথ্য নিরভর এট্টা পুস্ট খুইজতাছি ম্যালা দিন ধইরা, ছরাছরি ফ্রিয়তে। ব্লগাররে অনেক অনেক ধইন্যাবাদ। ফারলে কেক কুইক ও খাওয়াইতাম। তয় অনেক বালা থাকুইনযে।
নীরবতা নীল বলেছেন:
এই পোষ্টটি লিখেছিলেন ২০০৯ এর আগষ্টে।
বর্তমান বাজারের অবস্থা, লেটেষ্ট প্রোডাক্ট ও বর্তমান বাজার দর উল্লেখ করে পোষ্টি পুনরায় আপডেট করুন।
এমন পরিশ্রমী সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
হোসাইন সাজ্জাদ বলেছেন:
খুব ভাল পোষ্ট । আল্লাহ আপনার এর জন্য বাল বর দিবেন্
নিশম বলেছেন:
১)ফুজি এ১৭০ - ১০ মেগাপিক্সেল,দাম - ৬২০০ টাকা
২)ক্যানন এ৪৯০ - ১০.১ মেগাপিক্সেল , ৩.৩ অপ্টিক্যাল জুম
দাম-৭০০০টাকা
৩)অলিম্পাস এফই ২৫
১০.০ মেগা পিক্সেল, ২.৪" ডিসপেস্ন, ৩ এক্স অপটিক্যাল জুম, ডাবল এ ব্যাটারি।
দাম-৭ হাজার ৫শ’ টাকা।
কোনটা ভালো হবে ভাইয়া????? ১টু সাজেস্ট করেন দয়া করে।
লেখক বলেছেন: ক্যানন এ৪৯০
বুবলা বলেছেন:
কাজের জিনিস ধন্যবাদ
১০০%বাঙ্গালী বলেছেন:
১০০তম +++++++
লেখক বলেছেন: খুব সিমিলার দুটো মডেল। পারলে দুটো ক্যামেরা ফিজিক্যালি দেখে এবং দাম তুলনা করে সিদ্ধান্ত নিন। ইকসাস ১০৫ আমি ব্যবহার করেছি, ১২৫০০ টাকায় মন্দ নয়। ১ বছর ওয়ারেন্টি আছে।
দুনিয়ার সব ভাল মানুষ বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয়তে
বর্তমান বাজার মূল্য কত এই রকম বাংলাদেশি কোন সাইট থাকলে লিংক দিলে কৃতজ্ঞ থাকিব
অনিকেত কবি বলেছেন:
ভাই আপনি এইরকম একটা জন গুরুত্বপূর্ন পোস্ট দিয়ে একদম নিরব হয়ে গেলেন এইটা কি কোন ইনসাফ!!? আমি জানতে চাচ্ছিলাম.. আপনার প্রথমেই দেয়া 'ক্যানন এ৪৮০' এ -
১০ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ৩.৩ এক্স অপটিক্যাল জুম, ৯ পয়েন্ট অটো ফোকাস, ডিজিক ৩ ইমেজ প্রসেসর, লাইভ ভিউ উইথ অটো ফোকাস।
দাম- ৮৫০০[এখন দেখলাম]
ওদিকে 'ক্যানন এ৪৯০' এ - ও
১০ মেগাপিক্সেল, ২.৫" এলসিডি, ৩.৩ এক্স অপটিক্যাল জুম, স্মার্ট অটো ইন্টিলিজেন্টলি সিলেক্টস ফ্রম ১৩ প্রি-ডিফাইন্ড শুটিং সিচুয়েশন, লো লাইট মুড এনাবেলস ইন ডিম লাইটিং
এ৪ ব্যাটারি [এটা কি লিথিয়াম আয়ন ব্যাটারি??]
দাম - সেখানে ৬৫০০ টাকা!!
এখানে শুধু ডিজিক ৩ প্রসেসর এর পার্থক্য ছাড়া মোটামুটি সবই এক!
দু'টোর মধ্যে দামের সাথে কোয়ালিটি'র ডিফারেন্সটা কতটা ভ্যারি করছে সে সর্ম্পকে সাজেশন দিলে উপকৃত হই!
ধন্যবাদ
লেখক বলেছেন: এই পোষ্টের ইনফো অনেক আগের। বর্তমান মুল্য জেনে নিন। এ দুটো মডেলের স্পেক প্রায় এক ১৯-২০ আরকি। দেখতেও প্রায় একরকম। মানও কাছকাছি হওয়ার কথা।
এর কোনোটাতেই লিথিয়াম আয়ন ব্যাটারি নেই।
িজসান বলেছেন:
ধন্যবাদ
রেজাউল করিম (রকি) বলেছেন:
ধইন্যবাদ। পোষ্ট টা পড়ার আগেই Canonএর Oldমডেল একটা ক্যামেরা কিইনা ধরা খাইলাম।
তয় Next Time আপনার এইডা কামে দিবো। আবারও ধইন্যবাদ
িনদাল বলেছেন:
নাইকন D3100 এর দাম কত ?
নামহীনা বলেছেন:
এই পোষ্টটি লিখেছিলেন ২০০৯ এর আগষ্টে।বর্তমান বাজারের অবস্থা, লেটেষ্ট প্রোডাক্ট ও বর্তমান বাজার দর উল্লেখ করে পোষ্টি পুনরায় আপডেট করুন।
এমন পরিশ্রমী সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।
রাজ ভাই বলেছেন:
এমন সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। নাইকন ডি৪০ মডেলের দাম বর্তমানে কত,জানালে উপকার হবে। ০১৮১৯১৬৮৩১৭,
বিদ্রোহ_বাবু বলেছেন:
ব্যাপক দরকারী পোষ্ট । সোজা প্রিয়তে ।
ম্যারাডোনা হাসান খান বলেছেন:
ভাইয়া নাইকন কুলপিক পি ১০০ এবং সনি ডি এস সি-এইচ৫০ এই দুইটার মধ্যে কোনটা কিনলে ভালো হবে একটু জানালে অনেক উপকার হবে।
ভূকণ্যা বলেছেন:
ভাইয়া, অনেক ধন্যবাদ। প্রিয়তে রাখলাম। অলিম্পাস এফই ৩০০ অথবা সনি সাইবার শট এইচ-১০ (সেমি এসএলআর) এই ধরনের ক্যামেরায় কি লেন্স লাগাতে পারবো, যদি আরও বড় এবং বেশি পাওয়ারের লেন্স পরে আলাদা কিনে লাগাতে চাই???
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন:
১০০% প্রিয়তে.......ক্যামেরা কিনবো এই সময়ে এই পোষ্ট দেওয়ানা হয়ে গেলাম মহা রাজা.........
বাসার আখন্দ বলেছেন:
প্রয়োজনীয় একটি পোস্ট। সবার কিনা জানিনা। + থাকলো।
ব্যর্থ সৈনিক বলেছেন:
+++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




















