এই বিষয় টি বিভিন্ন লেখকের কথা এবং বুজুরগানদের নসিহাত। এবং বেশ কিছু বন্ধুরা এই বিষয়টি আমাকে লিখতে বল্লেন তাই লিখলাম।
১। আরাবী প্রশ্ন করলেন, আমি আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম ব্যক্তি হতে চাই ।
উত্তরঃ নবীপাক (সা) বল্লেনঃ প্রতিটি রাত এবং দিনে কোরআন শরীফ তেলাওয়াত কর।
২। আরাবী প্রশ্ন করলেন। আমি চাই আমার সর্বদা আমার অন্তর যেন পরিস্কার থাকে ।
নবীপাক (সা) বল্লেন, কখনো মৃত্যকে ভূলে যেয়োনা ।
৩। আরাবী প্রশ্ন করলেন । আমি আল্লাহর রহমতের মধ্যে শামিল হতে চাই নবীপাক (সা) বল্লেনঃ আল্লাহর বান্দাদের উপরে নেকী কর ।
৪। আরাবী প্রশ্ন করলেন। আমি চাই আমার দুশমন যেন আমাকে ক্ষতি করতে না পারে।
নবীপাক (সা) বল্লেনঃ সর্বদা আল্লাহর উপরে ভরসা কর।
৫। আরাবী প্রশ্ন করলেন। আমি মানুষের দৃষ্টিতে অপমানিত হতে চাইনা
নবীপাক (সা) বল্লেনঃ পরহেজ গরের মধ্যে হয়ে যাও।
৬। আরাবী প্রশ্ন করলেন। আমি চাই আমার বয়স দির্ঘায়িত হোক।
নবীপাক (সা) বল্লেনঃ মানুষের উপকরে আসো।
৭। আরাবী প্রশ্ন করলেন। আমি চাই আমার রুজিতে অধীক পরিমানে বরকত হোক।
নবী (সা) বল্লেনঃ সর্বদা অজু অবস্থায় থাকো ।
৮। আরাবী প্রশ্ন করলেন। আমি চাই জাহান্নামের আগুনে না পুড়ি।
নবীপাক (সা) বল্লেনঃ খারাপ জিনিষ দেখা থেকে তোমার চোখ দুরে রাখো এবং হারাম জিনিষ খাওয়া থেকে তোমার জিহ্বাকে দুরে রাখ।
৯। আরাবী প্রশ্ন করলেন। আমি জানতে চাই যে মানুষের গুনাহ কি ভাবে ধুয়ে যায়।
নবীপাক (সা) বল্লেনঃ তাওবার মাধ্যমে, এবং আল্লাহর নিকটে মনের গভিরতা দিয়ে কান্না কাটা করলে।
১০। আরাবী প্রশ্ন করলেন। আমি কঠোর মানুষের মধ্যে হতে চাই।
নবীপাক (সা) বল্লেনঃ কোন মানুষের নিকটে কিছু চেয়োন।
১১। আরাবী প্রশ্ন করলেন। আমি চাই আমার কবর যেন ছোট না হয়।
নবীপাক (সা) বল্লেনঃ কোরানে "সুরা তাবারাক"
কে সর্বদা তেলাওয়াত কর ।
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


