somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুরি করা সহজ না , অনেক কঠিন কাজ । অনেক বুদ্ধি লাগে অনেক মাথা খাটাতে হয় ...বাংলাদেশ থেকে চোরের দল শুধু তর্থ্য নিয়েছে । শতভাগ নিশ্চিত কোড দিয়ে অর্থ সরিয়ে নিয়েছে ।

১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরিটি এক দিনে হয়নি । বেশ সময় নিয়ে চোরের দল এই চুরির প্রস্তুতি নিয়েছে । এমন ও হতে পারে তারা বেশ কয়েকবার বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেছে । এর ওর একাউন্ট দিয়ে সার্ভারে লগ ইন করেছে । চোরেরা বেশ আট ঘাট বেঁধেই নেমেছিল । চুরি করা সহজ না । অনেক কঠিন কাজ । অনেক বুদ্ধি লাগে অনেক মাথা খাটাতে হয় । তবে সব দেখে শুনে এটুকুই মনে হচ্ছে, চোরের সহযোগী ঘরেই রয়েছে । ঘরের দরজাটা তারাই ভেতর থেকে খুলে দিয়েছে । চুরি করেছে বাহিরে বসে ।

এখানেও একটি কথা আছে, রিজার্ভ ব্যাংকে যে আইপি এড্রেস থেকে রিকোয়েষ্টগুলো গেছে - সেটি আমাদের দেশের কোন আইএসপির আইপি এড্রেস হওয়ার সম্ভাবনাই বেশি । এটি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে । কেননা রিজার্ভ ব্যাংকের ফায়ারওয়ালে আইপি এড্রেসের ট্রাক রাখার কথা । পরিচিত আইপি এড্রেস ব্যবহার করা হয়েছে বলেই চুরি করা সহজ হয়েছে ।

চাকরীর কারণে আমাকে একটি সার্ভার মেন্টেন করতে হয় । আমি কিছুটা হলেও বুঝতে পারছি, চুরিটি কতো নিখুত ভাবে করা হয়েছে । তবে বাংলাদেশ থেকে চোরের দল শুধু তর্থ্য নিয়েছে । যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়কে শতভাগ নিশ্চিত কোড দিয়ে অর্থ সরিয়ে নিয়েছে । সার্ভার হ্যাক বা হ্যাকিংয়ের যে কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে সেগুলো ভূয়া কথা বলেই আমার মনে প্রথম থেকে হয়েছে । কেননা সেটি সহজে সম্ভব নয় । সেটি ই যদি হতো তা হলে লাখ লাখ ডলার "সার্ভার সিকিউটিটি ফায়ারওয়াল" ব্যবহারের জন্য খরচ করতো না আমেরিকার ব্যাংকটি ।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোক এবং ভারতীয় আইটি এক্সপার্টদের হাত রয়েছে । বিশেষ করে যে প্রতিষ্ঠান থেকে সার্ভার ও সফটওয়ার নেওয়া হয়েছে তারা । আমি আরো অবাক হয়ে দেখছি, দেশের সব কটি ব্যাংক যে, সফটওয়ার ব্যবহার করছে তা ভারতের একটি প্রতিষ্ঠান থেকে নেওয়া । সুতরাং কোন কোড এবং লিংক যদি লিকেজ হয় তা হলে,সেটা ভারতের সেই প্রতিষ্টান থেকেই হওয়ার সম্ভাবণা সব চাইতে বেশি ।

যাই হোক চুরি তো হয়ে গেছে এখন তো অর্থ উদ্ধারের চেষ্টা ছাড়া বাংলাদেশ ব্যাংকের কিছু করার নাই । তাদের জন্য আমার কিছু ফ্রি উপদেশ রয়েছে ।

বাংলাদেশ ব্যাংকের এখন যা করা উচিত :
এক, ভারতের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন কর্মকর্তা ও কর্মচারীদের বেছে বেছে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা । সবার মোবাইল নম্বর নিয়ে কে কোথায় কোথায় কবে কার সাথে কথা বলেছে সেগুলো বের করা । মোবাইল সেটের ইএমই নম্বর পরীক্ষা করা । যেসব সিম ব্যবহার করা হয়েছে সেগুলো পরীক্ষা করা ।

ই-মেইল পরীক্ষা করে কোন ফায়দা হবে না । কেন না না যারা কাজটা করেছে তারা কোন প্রমাণ রাখেনি ইতিমধ্যে সব মুছে ফেলার চেষ্টা করেছে । তবুও সেগুলো পরীক্ষা করা । যে আইপি থেকে আমেরিকার রির্জাব ব্যাংকে রিকোয়েষ্টগুলো পাঠানো হয়েছিল সেগুলো পরীক্ষা করা ।

দুই. ব্যাংকের সার্ভারের আইডি পাসওয়ার্ড যাদের কাছে থাকে বা যারা এসবের কাছাকাছি আসতে পারে তাদের সঙ্গে কোন ভারতীর সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখা ।

পরিশেষ আমাকে নিয়োগ দেওয়া হলে আমি বের করে ফেলবো কে বা কার কামডা করেছে :)
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২১ দুপুর ১২:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×