আমার প্রিয় পোস্ট

যদি এ আমার হৃদয়দুয়ার বন্ধ রহে গো কভু দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেয়ো না প্রভু।

বরষা বন্দনা

১০ ই জুলাই, ২০০৯ সকাল ৮:৫৭

শেয়ারঃ
0 2 0

প্রিয় ব্লগার উশৃঙ্খল ঝড় কন্যাকে এই কোবতে খানা (সম্প্রদান কারক :P)দিয়ে দিলাম। মেয়েটা ক'দিন আগে একগাদা ঝড়ো মেঘের ছবি দিয়েই উধাও।
ভেবে দেখলাম, ঝড়-জল ওকেই মানায়। আর ওর যদি কোন মনের মানুষ থাকে, তাহলে এই কবিতাটা সে তাকে ধার দিতে পারে----------:D;) আমার তাতে কোন আপত্তি নাই।









মন্দার: এমন সেজেছ কেন তুমি?

নীলা: সেজেছি বুঝি?
কেবল অঙ্গে জড়িয়েছি শাড়ি
ঘন নীল, একটু সবুজ পাড়ের মিশেল
তুমি আমাকে সমুদ্র ভেবেছ নাকি?

মন্দার : হেসো না
গলায় অমন পদ্ম হার
কপালে জল রং এর টিপ
খোঁপায় পাতা শুদ্ধ কদম
নগ্ন পদযুগলে টুপ টুপ বৃষ্টির নকশার পা-বাহার,
নাকে প্রথম বৃষ্টির দূর্দান্ত ফোঁটার মত নাকফুল
এসব বুঝি কিছু নয়?
ভাসাতে চাও? আমাকে নি:স্ব করার
কিছুই রাখলে না বাকী!

নীলা: বড্ড অবুঝ তুমি
এত উতলা হলে চলে?
কেবলই ভেসে যেতে চাও--
আমি কি শুধু ভাসিয়ে নিয়ে বেড়াই?
রাখিনা বুকের আলিঙ্গনে?
বলি, তোমার অমন শুষ্ক হৃদয়
কানায় কানায় কে ভরালো?

মন্দার: একই অঙ্গে এত রূপ তোমার
বড্ড ভয় হয়,কখন একেবারে ভাসিয়ে দাও--
যদি তোমার ছবি আঁকি
তাহলে তুমি-- মেঘ রোদে মাখামাখি প্রখর সূর্যমুখি
আবার কখনও হেঁয়ালী বৃষ্টি, হঠাৎ এসেই হঠাৎ নিরুদ্দেশ।
আমি যখন চাতক-- তুমি বৃষ্টি বুকে
কামুক মেঘের অযথাই ওড়াউড়ি
ভালবাসলে, জলের ভেতর স্থির
কলমী ফুলে- ঘন সবুজ।
ছুঁয়ে দিলে লাল পদ্ম।
আবার না চাইতেই, কাল অমন ঢল ঢল
আষাঢ়ের গাঢ় বৃষ্টির মত
তুমুল ভালোবাসায়
আমায় কে জড়ালো?

নীলা:
তুমি কি চাও, আমি বৃষ্টিহীন আকাশ হই?
অথবা জল হৃদয়ে একফোঁটা জল
মিলিয়ে যাই-- নেই আলোড়ন?
কিম্বা ভেজা গন্ধে গুমোট বাতাস
বৃষ্টিহীন মরুভূমি
রাগী মেঘ, দাপিয়ে বেড়াই?

মন্দার: সামর্থ্য থাকলে অভিমান শব্দটা শুধু তোমার
জন্যই কিনে ফেলতাম হে দেবী!
ওটা শুধু তোমাকেই মানায়।
তোমাকে এখন কেমন লাগছে, বলবো?
ঝুম বৃষ্টির পরে, এক টুকরো রংধনুর মত।
তোমার চোখের তারায় প্রগাঢ় বৃষ্টি শেষের উজ্জ্বল আলোর মাখামাখি
এমন করে তাকালে----
না ভেসে উপায় আছে বলো?
এটাই আমার নিয়তি, কি করে এড়াই?

নীলা: রংধনু না ছাই!
বুঝি না ভেবেছ?
এ সব শুধু আমাকে ছোঁবার ছল।

মন্দার:
উঁহু হল না।
তুমি আমার বৃষ্টি ধোওয়া
নরম পলি- বুকের জমিন
বৃষ্টির গান-- মেঘ মল্লার
সব ভাসানো এক হৃদয়
তৃষ্ণার জল।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৩
ফারহান দাউদ বলেছেন: কি সর্বনাশ! এই লেখা পড়লে ৩ দিন উদাস থাকা লাগবো দেখি:|
১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৭

লেখক বলেছেন: তুই তো দেখি গন কেইস হয়ে গেছিস। ওরে এইটা তো তোদের উদাস থাকারই বয়স।

বয়স কালে আমরাও এরকম এলেবেলে লেখা পড়ে কত উদাস থাকছি!!!!

২. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৫৫
রুখসানা তাজীন বলেছেন:
বস, আমি এই কথোপকথনটা কোনো ঘরোয়া অনুষ্ঠানে পাঠ করার ইচ্ছা রাখি। আপনার কোনো পব্লেম?
১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: আমার ভীষন প্রব্লেম আছে। আমি আবার বিনিময় প্রতায় বিশ্বাসী।

একটা সুন্দর ঝকঝকে লেখা পেলে, এরকম এলেবেলে রেখা পড়তে দেবার অনুমতি অনায়াসে দিতে পারি।

৩. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২২
সহেলী বলেছেন: মন্দার:
উঁহু হল না।
তুমি আমার বৃষ্টি ধোওয়া
নরম পলি- বুকের জমিন
বৃষ্টির গান-- মেঘ মল্লার
সব ভাসানো এক হৃদয়
তৃষ্ণার জল। .................

এই কথাগুলো ? অসহ্য যদি বলি খুব কি ভুল বলা হবে ?

কেন লেখ এমন করে !
ফেরারী পাখী বলে হয়তো লিখে ফেলা সহজ তৃষ্ণার জলের কাব্য !
১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২০

লেখক বলেছেন: তোমার চোখ দুটো বেশী সুন্দর বন্ধু।

আমার এই আবঝাব লেখার মধ্যেও তুমি সৌন্দর্য খুঁজে পাও।

৪. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৩৫
সুলতানা শিরীন সাজি বলেছেন:
দারুণ লিখেছো পাখি........
কবিতায় কথোপকথন সবসময় ভীষন ভালো লাগে........

আবৃত্তির জন্য সত্যিই খুব ভালো।
ফারহান কি বলছে দেখছো?:)
হাসতেই আছি..........
তবে হ্যা কথা সত্যি।

ভালো থেকো।
কবিতা চলুক ঝমঝমিয়ে।
শুভেচ্ছা।
১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: আপু তোমার সামনে কবিতা নিয়ে দাঁড়াতে কেমন লজ্জা লাগছে।

লেখা দাও আরও।

৫. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:৩৮
মুক্ত বয়ান বলেছেন:
"ভাসাতে চাও? আমাকে নি:স্ব করার
কিছুই রাখলে না বাকী! "

অনেকদিন পর একটা চমৎকার কবিতা পড়লাম। সহজ, কিন্তু মনকাড়া।
আর, ফারহান ভাই'র সাথে একমত না।
মাত্র ৩ দিন?? আমার তো মনে হয় কমপক্ষে ১ সপ্তাহ!!! :)
১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২২

লেখক বলেছেন: ওরে আমি ধইন্য।

ভালো থেকো। শুভেচ্ছা রইল।

৬. ১০ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৯
মমমম১২ বলেছেন: আমারেও ধইন্যা দাও,আমি ব্যপক মুগ্ধ,এতটাই মুগ্ধ যে তুমি বলার লোভ সামলানো গেল না।
১০ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০০

লেখক বলেছেন: তোমারে ডাবল ধইন্যা।

১. কোবতে পড়ার জন্য

২. তুমি বলার জন্য।

৭. ১০ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৬
ভাঙ্গা পেন্সিল বলেছেন: গদ্যওয়ালারা ভুলে চুলে পদ্যে এসে পড়লে কবিদের যে হ্যপা পোহাতে হয় আর কি!...মন্দার মানে কি?:D
১০ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৪০

লেখক বলেছেন: নারে আমি পদ্য লিখিয়ে নই। তাড়াতাড়ি গদ্যে ফিরবো।

মন্দার স্বর্গের একটা নদীর নাম।

৮. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৩
রাতমজুর বলেছেন:
হাছা কন দেহি দিদি, কৈ থিক্যা মারছেন কোবতে টা?
যাউকগা, যেই লিখ্যা থাকুক, কৈয়া দিয়েন ভালা লিকছে ;)
১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৩

লেখক বলেছেন: আচ্ছা কয়ৈ দিমুনে।

রামু তুমি যে বুঝতে পারছ, আর যেন কাউরে কৈ ও না ভাইডি।

৯. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:১০
ফারহান দাউদ বলেছেন: আমি তো বাই বর্ন গন কেইস, সমস্যা হইলো কেউ নিলো না:(
১১ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: নেবে নেবে, এত উতলা হলে চলে?

১০. ১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:১৬
নুশেরা বলেছেন: কী শুরু করলে! নজর লাগিয়ে দেবো তো!
১১ ই জুলাই, ২০০৯ সকাল ৭:২০

লেখক বলেছেন: বস। স্বগতম।

একটু পর আম্নের বাড়ি ঘুরতে যাইতেসি।

১১. ১১ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৬
কালপুরুষ বলেছেন: আগেই পড়েছি। খুব ভাল লেগেছে। এতো ভাল লিখিস কি করে? প্রিয়তে রেখে দিলাম।
১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ দাদা, তুমি স্নেহের চোখ বড় একপেশে।

তোমার/ তোমাদের লেখার কাছে এ এমন কিছু নয়।

১২. ১২ ই জুলাই, ২০০৯ রাত ১:১৬
রাতমজুর বলেছেন:
অক্কি, কমুনা, মাগার কোবতে ভালা লাগছে :)
তাই আবার আইলাম :)
১২ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫১

লেখক বলেছেন: ঠান্কু রামু।

১৩. ১২ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০২
জটিল বলেছেন: মন্তব্য লিখতে ইচ্ছা হয়না আজকাল , কোবতে এড়িয়ে যাই কোন এক কারণে ...
তবে ছবিটা ভাল্লাগসে :)
১২ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩৩

লেখক বলেছেন: ভাবছিলাম, তোমার ব্লগে যাব এখুনি। আমার লেখার জন্য মন্তব্য করার কোন প্রয়োজন নেই।

এম্নি আমার বাড়িতে এসো।

তুমি একটু ঘুরে গেলে; মনে হয়, ভাইটা আমার ভালো আছে অথবা কাছাকাছি আছে।

১২ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

১৫. ১২ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৩৪
চিটি (হামিদা রহমান) বলেছেন: দারুন কথোপকথন। ভালো লাগলো। কেমন আছেন ফেরারী?
১২ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি।

আপনি কেমন আছেন?

ভালো থাকুন এবং শুভেচ্ছা রইল।

১৬. ১২ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৩
নতুন রাজা বলেছেন: ভাই, একটা প্রশ্ন করলে বিরক্ত হবেন? আপনি কি জাপানে থাকেন? সাইতামা ইউনির্ভাসিটিতে? আমি ওসাকাতে আছি তো তাই প্রশ্ন করলাম... ভালো থাকবেন...
১২ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৩৮

লেখক বলেছেন: আমার বাড়িতে আসার জন্য স্বাগতম।

আপনি ঠিকই ধরেছেন।

১৭. ১২ ই জুলাই, ২০০৯ সকাল ১১:১৯
নতুন রাজা বলেছেন: আপনি কি সাইতামা ইউনির্ভাসিটির হারুন ভাইকে চিনেন?
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৬

লেখক বলেছেন: হুম খুব ভালো করে চিনি। কেন ভাই? শুনেছি উনিও ব্লগে লিখেন, আমি ওনার নিক জানি না।

আপনি কি ওর ডিপার্টমেন্টের?

১৮. ১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
নতুন রাজা বলেছেন: না, আমরা এক ডিপার্টমেন্টের না... তবে হারুন ভাইয়ের সাথে খুব ভালো পরিচয় আছে... আমাকে "বাবু" নামেই উনি চিনেন...
১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: কিন্তু সাইতামার কেউ জানে না, আমি লিখি। তাই ওনাকে জিজ্ঞাসা করতে পারছি না।

দুঃখিত। তবে কোন একদিন হয়তো দেখা হবে।

১৯. ১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:৩২
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
বৃষ্টির গান-- মেঘ মল্লার
সব ভাসানো এক হৃদয়
তৃষ্ণার জল..............................................................................+



অসাধারণ কথামালায় অনন্য কবিতা। বড্ড ভালো লাগল আপনার লেখাটি। সাথে ছবিটাও দারুন!!!



ভালো থাকুন।
১৩ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ ভাস্কর। জানি, যতটা ভালো বলছেন, আমি একেবারেই তার যোগ্য নই।

তবুও প্রশংসা শুনতে ভালো লাগে।

শুভেচ্ছা রইল। ভালো থাকুন।

২০. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১:২০
আশরাফ মাহমুদ বলেছেন: চমৎকার লেখা, তবে উপমার ব্যবহার বেশী হয়েছে বোধ হলো। :)
১৩ ই জুলাই, ২০০৯ রাত ৩:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ কবি।

আসলে কথপোকথনের ফাঁকে বর্ষারই বন্দনা করেছি। তাই এটা বর্ষা বন্দনা। উপমা না থাকলে বর্ষা বন্দনা হবে কি করে?

২১. ১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৫:১৯
একরামুল হক শামীম বলেছেন: মমমম১২ বলেছেন: আমারেও ধইন্যা দাও,আমি ব্যপক মুগ্ধ,এতটাই মুগ্ধ যে তুমি বলার লোভ সামলানো গেল না।

আমিও কবিতা পড়ে মুগ্ধ হয়ে আপুকে তুমি বলতে চাই :(

আমার এইখানে ভোর ৫-১৮ টা বাজে। শেষ রাতে কবিতাটা পড়ে উদাস হৈলাম ।:) আরো উদাস হওয়ার জন্য প্রিয়তে নিয়ে গেলাম।

ধইন্যাপাতা আপু।
১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৩৯

লেখক বলেছেন: ওরে আমি ধইন্য।

অবশ্যই আমারে তুমি বলবা। এতদিন যে আপ্নে বলছো এর জন্যেই তো শাস্তি হওয়া উচিত।

২২. ১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৫:৫২
অনন্ত দিগন্ত বলেছেন: কবিতা পড়ে আমি যেন কোথায় হারিয়ে গেলাম , খুজে পাচ্ছিনা তো :|
১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ হে বালক। ওরে এটা তোদেরই হারিয়ে যাবার বয়স।

২৩. ১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৫
মে ঘ দূ ত বলেছেন: রক্তকরবীর নন্দিনীর কথা মনে পরে গেল পড়তে পড়তে। ছবিটা বেশ সুন্দর।

কয়েকটা লাইন ঈর্ষা করার মতোন সুন্দরঃ

নাকে প্রথম বৃষ্টির দূর্দান্ত ফোঁটার মত নাকফুল

...

ঝুম বৃষ্টির পরে, এক টুকরো রংধনুর মত।
১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৮

লেখক বলেছেন: এত সুন্দর মন্তব্য পেলে কার না লিখতে ইচ্ছা করে বলো?

আমি কৃতজ্ঞ।

২৪. ১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৬:০৯
অনন্ত দিগন্ত বলেছেন: আমিও মমমম আর শামীম ভাই এর দলে ভিড়তে চাই :(
২৫. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ৭:৫৮
ফেরারী পাখি বলেছেন: এ আমার জন্য কত বড় পাওয়া তোমরা ঠিক বুঝতে পারবে না।

আমি রীতিমত বিনীত বোধ করছি।
২৬. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: কবিতা পড়ার পরবর্তী কাজটা হইল পাশের টেবিল থেকে একটা বই নিয়ে একটা কবিতা আবারও পড়লাম। এখানে দিচ্ছি-

"যেখানে দাঁড়াও তুমি সেখানেই অপার্থিব আলো।

তুমি হেঁটে যাচ্ছো, আমি বহু দূর থেকে দেখেছি, তোমার স্যাণ্ডল
থেকে পুঞ্জ পুঞ্জ জোনাকিশিখার মতো গ'লে পড়ছে আলো,
কংক্রীট, ধুলোবালি, ঝরা পাতা রূপান্তরিত হ'য়ে যাচ্ছে অলৌকিক জীরে মুক্তো
সোনা প্রবাল পান্নায়। তোমার স্যাণ্ডলের ছোঁয়ায় সোনা-হয়ে-যাওয়া
এক টুকরো মাটি আমি সেই কবে থেকে বুকে ব'য়ে নিয়ে বেড়াচ্ছি দিনরাত।

যেদিকে তাকাও তুমি সেদিকেই গুচ্ছ গুচ্ছ আশ্চর্য গোলাপ।"
(তরুণী সন্ত/ হুমায়ুন আজাদ)

কবিতাটা একটা মেয়েকে লিখে দিয়েছিলাম... তারপর সে এক বিরাট ইতিহাস! :)

আজকে তোমার লেখা প'ড়ে মনে পড়লো। চ্রম হৈছে! ;)
১৩ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন: জাতি সেই বিরাট ইতিহাসটা জানতে চায়।

তুই এত্ত সুন্দর একটা কবিতা লিখে দেবার পর কি মেয়েটা গলে মোম হয়ে গিয়েছিল?

২৭. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৪
সাইফুর বলেছেন: লেখাটা সুন্দর হইছে..অন্যরকম
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৩

লেখক বলেছেন: আমি আর কি বলবো, টার্টল?

আমি বিনীত।

২৮. ১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:১৪
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: জাতির সাথে সাথে আমিও দাবি তুললাম! ;)
১৩ ই জুলাই, ২০০৯ রাত ১০:২৫

লেখক বলেছেন: আহারে! গল্পটা একটু বল না ভাই।

হুমায়ন আজাদের কবিতা আমি কখনও পড়িনি।

তায় সেটা আবার এক তরুণীর কাছে গিয়েছিল, জানতে ইচ্ছা করবে না বল?

২৯. ১৪ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৫৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আজকে ঢাকায় বেরসিক গরম রোদ। এই বরষা বন্দনা পাঠ করলে কি বৃষ্টি নামবে? :)
১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: হুম দেশের গরম বোধ হয় অতটা রসিক না। সত্যিকার অর্থেই বেরসিক!!!!!! সামান্য বরষা বন্দনাতে কাজ হবে বলে মনে হচ্ছে না।

৩০. ১৪ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪২
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: !!! আ পু উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ !!!

আমি হাজির! আপু, এক-ই পোস্টে খুব প্রিয় কবিতা, খুব প্রিয় মানুষ বা খুব প্রিয় মুহুর্ত এসে ধরা দিলে সেটা শুধু প্রিয়পোস্টের তালিকায় রেখে মন ভরে না। তুমি একজন অসাধারণ মানুষ... মন থেকে বলছি! আর তোমার এই পোস্টটা আমার জীবনে পাওয়া অসামান্য কিছু গিফ্‌ট এর একটা। ধন্যবাদ দিয়ে ছোট না করে অনেক লম্বা একটা hug দিলাম। তোমার কবিতাটা আমার প্রিয় মানুষটার কাছে পৌছে যাক সম্পূর্ণ গভীরতার সাথে।

খুব ভাল থেকো আর আমার জন্য অনেক অনেক দোয়া করে দিও! :)

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: ঝড়ের মত কোথা থেকে আসিস? আবার যাস কোথায়?

এসে তো বকর বকর করে মাথা ধরিয়ে ফেল্লি।

দেখি তোর বাড়ি ঘুরে দেখি, নতুন কিছু পাই নাকি? তাড়াতাড়ি লেখা দাও হে বালিকা।

৩১. ১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০০
ঊশৃংখল ঝড়কন্যা বলেছেন: আমি সবসময় থাকলে তো সবাই ছাড়খাড় হয়ে যাবে শাপলাফুল আপা! তাই মাঝে মাঝে আসি! তুমি ডাকলা তাই হুমহাম করে চলে আসলাম! আমি লিখতে পারি না ভাল, সময়-ও পাই না। তাই লগ অফ করে বাকিদেরটা পড়ি। এখন ভাবছি, ডায়রী টাইপ লেখা লিখবো কয়েকদিন।
ভাল থেকো আপাটুশ!
১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৫

লেখক বলেছেন: এরকম হুমহৃম করে আমার বাড়ি যেন ঘন ঘন আসা হয়--------------মনে থাকে যেন।

৩২. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১০:০১
আইরিন সুলতানা বলেছেন: কথোপকথন ধরনের কবিতাগুলো পড়তে বেশ ভাল লাগে...আর আপনি যেভাবে লিখেছেন !!! অনেক দুষ্টু-মিষ্টি আবেগমাখে দূর্দান্ত কবিতা ...!

+
১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৬

লেখক বলেছেন: যদিও জানি আপনাদের লেখার কাছে আমার এ লেখা কিছুমাত্র নয়--- তারপরও এমন করে বল্লে, খুব বিনীত বোধ করি।

আপনাকে অনেক শুভেচ্ছা রইলো।

৩৩. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১০:১০
মেঘ বলেছেন: ভাল্লাগছে হাবিবি
১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৩৪. ১৪ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৩
জিগ স বলেছেন: সুন্দর কবিতা। আমর্বোন্কে ডেডিকেট করে কোবতে লিখসেন্দেখে এই নিক দিয়ে প্লাস তো দিলামই, আরেক্টী গোপন্নিক্দীয়েও প্লাস দিয়ে গেলাম। ডাবল্প্লাস :) ধন্যবাদ কবিতা রচনার্জণ্ণ। :)

@ছন্নছাড়ার কাঠ পেন্সিল
ঐ ইতিহাস জাতি'র সাথে সাথে আমার মত মহান সাধক ব্যাক্তিও জান্তে চায়। আশা করি নিরাশ্কর্বেন্না ;)
১৫ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: ওটা বুঝি শুধু তোমার বোন? আমার নয় বুঝি? আচ্ছা তোমাকে ডাবল প্লাস ধন্যবাদ দিলাম।

৩৫. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ১:১৫
সবাক বলেছেন: ইয়া....... জোসিলা হৈছে!!
১৭ ই জুলাই, ২০০৯ ভোর ৪:৫০

লেখক বলেছেন: কালকেও বলতে চেয়েছিলাম, আপনার বাড়িতে গিয়ে--বলা হয়ে ওঠেনি।

আপনার নিকের ছবিটা দেখে রীতিমত আমার ভয় ভয় এবং ---- লাগে। প্লীজ ওটা পাল্টালে হয় না?

৩৭. ১৭ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২৮
ফেরারী পাখি বলেছেন: সত্যি আপনাকে সনির্বন্ধ কৃতজ্ঞতা জানাচ্ছি। সব সময় ভালো থাকুন।
৩৮. ১৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:১১
পারভেজ বলেছেন: "কপালে জল রং এর টিপ
খোঁপায় পাতা শুদ্ধ কদম
নগ্ন পদযুগলে টুপ টুপ বৃষ্টির নকশার পা-বাহার,
নাকে প্রথম বৃষ্টির দূর্দান্ত ফোঁটার মত নাকফুল "
চমৎকার সব উপমা আর অনুভুতির প্রকাশ।
এই কবিতা পড়লে তো বর্ষাকাল আর বিদায় নিতে চাবে না!
ব্লগে পঠিত কবিতাগুলির মধ্যে সবচেয়ে শ্রুতিনন্দন কবিতা।
আবৃত্তির জন্য ফাটাফাটি। :)
৩৯. ১৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৩
ফেরারী পাখি বলেছেন: মাঝে মধ্যে কোথায় উধাও হন, বলুন তো? আপনার মা এখন কেমন আছেন?

আপনি ভালো তো?
৪০. ১৭ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৪
অপ্‌সরা বলেছেন: বাপরে!! এমন সুন্দর একটা কবিতা লিখে ফেললে আপু?? আমি শেষ!!!!
১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪০

লেখক বলেছেন: এত দিন পর আমার বাড়িতে আসার জন্য কষে মাইনাস। যাই হোক আপনার নিধি গল্পটা পড়েছি, শুধু মন্তব্য করা হয়নি--গিয়ে করে আসবো।

৪১. ১৮ ই জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯
নিবিড় বলেছেন: এটা আপনার লিখা???!!!! খুবই খুবই অভিভূত হলাম ....আগে তো এমন লিখা দেখিনি

কেমন আছেন ?সব ঠিকঠাক ??
১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ। অনেকদিন পর আপনাকেও আমার বাড়িতে পেলাম।

১৯ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ দুরন্ত। আপনাকে আমার বাড়িতে স্বাগতম।

৪৩. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:২৬
শান্তির দেবদূত বলেছেন: শুধু বলবো, মাস্টারপিস।
১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ শান্তির দেবদূত। আপনাকে আমার বাড়িতে স্বাগতম।

১৯ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৫. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫১
অপ্‌সরা বলেছেন: লেখক বলেছেন: এত দিন পর আমার বাড়িতে আসার জন্য কষে মাইনাস। যাই হোক আপনার নিধি গল্পটা পড়েছি, শুধু মন্তব্য করা হয়নি--গিয়ে করে আসবো।

বাপরে!! শুরুতেই কষে পর্যন্ত পড়ে তো আত্মা উড়ে গেছিলো ভেবেছিলাম কষে থাপ্পড় অথবা চড়।:P

৪৬. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
অপ্‌সরা বলেছেন: প্রিয়তে নিতে ভুলে গেছিলাম সেদিন।
১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: এত লক্ষী মেয়েকে কেউ মারে, না মারার কথা ভাবতে পারে?

মাইনাসের কথা তো মজা করে বলেছি, যে মেয়ে এলে ঘর আলোকিত হয়, যার আসাটা অনেক কাঙ্খিত--তাকে কি চাইলেই মাইনাস দেওয়া যায়? কোনদিন না।

ভালো থাকিস আপু।

১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০১

লেখক বলেছেন: আপনার দয়ার শরীর জাঁহাপনা।

৪৮. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
অপ্‌সরা বলেছেন: এমন করে বললে কিন্তু ভ্যা করে আবারও.......
৪৯. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
শাওন৩৫০৪ বলেছেন: লগিন করতে হইলো..../:) /:) /:)


১৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: স্টার হইতে মঞ্চায়।

সত্যি আমি বিনীত বোধ করছি।

৫০. ১৯ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
পানকৌড়ি বলেছেন: এমনো দিনে তারে বলা যায়,.....................................................

রবীন্দ্রনাথ এমন একটা কবিতার কথাই মনে হয় বলছিলো ।

এমনো দিনে তারে এই কবিতাটা বলা যায় ।

দারুন...........
১৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৩৫

লেখক বলেছেন: আপনার এমন ভালোবাসার কাছে, আমি কখনও কখনও ভাষাহীন হয়ে হয়ে যাই। কি করে এর জবাব দিতে হয় তা বুঝে উঠতে পারি না।

আপনাকেও শুভেচ্ছা রইলো পানকৌড়ি।

৫১. ১৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৪
মেহবুবা বলেছেন: তুমি তো খুব ভাল লেখ কবিতা ।
পরিনত বোধ , পরিশীলিত ভাষা ।
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১৩

লেখক বলেছেন: কি জানি? বালো লিখি কিনা জানি না। তবে এটা কেমন করে যেন লিখে ফেলেছি।


ধন্যবাদ আপনাকে।

৫২. ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৩৪
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ওহ মাই গড!!!

আপু, তুমি যে কি পরিমান সুন্দর একটা কবিতা লিখে ফেলেছো জানো?!!!

তুমি আমার বৃষ্টি ধোওয়া
নরম পলি- বুকের জমিন
বৃষ্টির গান-- মেঘ মল্লার
সব ভাসানো এক হৃদয়
তৃষ্ণার জল। ++++

ভালো লাগা ভালোবাসাবাসি
২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪৭

লেখক বলেছেন: তোমাকে আমার বাড়িতে স্বাগতম। তুমি এত দেরীতে আমার বাড়িতে এলে মেঘ বৃষ্টি?
জানো দুটোই আমার খুব পছন্দের।

৫৩. ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫৮
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: তোমার এত পছন্দের জানলে তো আমি প্রায়..ই এসে তোমাকে ভিজিয়ে দিতাম বৃষ্টি জলে! :)

একটা প্রশ্ন, মন্দার শব্দটা কখনো শুনি নি, অর্থ কি?
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪১

লেখক বলেছেন: হুম । তাই দিও।

মন্দার স্বর্গের একটা নদীর নাম।

২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪২

লেখক বলেছেন: আমি কৃতজ্ঞ চিটি।

ভালো থাকুন।

৫৫. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ৭:১৯
নিবিড় বলেছেন: কই অনেক দিন পর .আমিতো সব সময়ই আসি
২০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৩

লেখক বলেছেন: তাও আমার মন ভরে না। শুধু মনে হয় প্রিয় ব্লগারদের সবসময় দেখি।

৫৬. ২০ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪২
তামিম ইরফান বলেছেন: আপু রেগুলার কবিতা লেখা উচিৎ আপনার।অনেকদিন পর কারও কবিতা পড়ে ভালো লাগলো:)
৫৭. ২০ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫৯
ফেরারী পাখি বলেছেন: আমি আর কি লিখবো?

লিখো তো তুমি--- তুমি তাড়াতাড়ি লেখা দাও।
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: সবই ঊশৃঙ্খল ঝড় কন্যা আর তার মনের মানুষের কল্যাণে।

আমি তো সূত্রধর মাত্র।

৫৯. ২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:২৪
নাজনীন খলিল বলেছেন:
চমৎকার হয়েছে।++++++++++++++++++++++++++++++
২০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ আপু।

২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৯

লেখক বলেছেন: তোমার মতই অবস্থা। লিখতে চাইতেছি কিন্তু শব্দেরা মনে হয় স্ট্রাইক করছে।

৬১. ২১ শে জুলাই, ২০০৯ সকাল ৯:১২
আশরাফ মাহমুদ বলেছেন: এই পোস্ট কি সমগ্র বর্ষা ধরে অটুট থাকবে? ;)
২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪১

লেখক বলেছেন: আসলে সময় করে উঠতে পারছি না আর তাছাড়া আমি তো স্বভাব লিখিয়ে নই। তাই যখন তখন লেখাটা ঠিক জমে না।

ধন্যবাদ অভি।

৬২. ২১ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:০১
মেহরাব শাহরিয়ার বলেছেন: যে বর্ষা ধরা দিল না এবার , সে বর্ষার খোঁজ মিলল এই লেখার পথ ধরে ।

শুধুই মুগ্ধতা +
২১ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব।

৬৩. ২১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
শওকত হোসেন মাসুম বলেছেন: অসাধারণ। ভীষণ সুন্দর। কথোপকথন স্টাইলে, কিন্তু পুরাপুরি না। সত্যিই সৃন্দর। প্রিয়তে রাখলাম।
এই বয়সেও একটু উদাস হইলাম। ফারহানের আর কি দোষ!
২২ শে জুলাই, ২০০৯ সকাল ৭:৪১

লেখক বলেছেন: কি আর বলি বস. আমি টকলেস।

৬৪. ২৩ শে জুলাই, ২০০৯ রাত ২:২১
মেহরাব শাহরিয়ার বলেছেন: আমি এখনও এই লেখাটার আবেশ কাটিয়ে উঠতে পারিনি ।

প্রিয়তে রেখেছি , অনেকবার আওড়েছি
২৩ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ মেহরাব। কি বলবো এর ভাষা খুঁজে পাচ্ছি না।

৬৫. ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:৪০
মনজুরুল হক বলেছেন:

মনে পড়ে যায়...কত সংলাপ...কত আলাপ....
দারুন বৈশাখী ঝড়...জ্যোৎস্নামাখা সেই রাত....

আমি ছায়াসঙ্গিনী...পুরোনো দিনের সেই পুরোনো কথার সঞ্চারিনী....


অট. তিন তিনটা পোস্ট গ্যাপ পড়েছে! কি আর করা!
২৬ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫২

লেখক বলেছেন: কি ব্যাপার বস, মনটা আপনার খুব বিক্ষিপ্ত মনে হচ্ছে?

৬৬. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:০৪
মনজুরুল হক বলেছেন:

হ্যাঁ, মনটা বিক্ষিপ্ত। মৌসুমী ভৌমিকের মত সুর করে যদি বলতে পারতাম...বলো নেবে তো আমায়...আমি কখনো যাইন জলে..........

আজ কিভাবে যেন ব্লগে বছর পুরে গেল! এই এক বছরে কত চেনা মুখ অচেনা হলো..
কত অচেনা মুখ অকস্মাৎ আপন হলো, আবার পলকে পরও হলো...হিসেব মেলাতে চাইনা।

হ্যাঁ, মনটা বিক্ষিপ্ত। আজ আমার অতি শ্রদ্ধার এক মানুষের বিভৎস মৃত্যুর বছরপূর্তি হলো! এলিট ফোর্স তাকে বীরদর্পে ঠান্ডামাথায় গুলি করে মেরেছে....... আর কি ?
০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ২:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ ভাই।

৬৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩৭
পারভীন রহমান বলেছেন: চমৎকার লিখেছেন !!
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ পারভীন ।

৬৯. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০৪
মে ঘ দূ ত বলেছেন: "ভাসাতে চাও? আমাকে নি:স্ব করার
কিছুই রাখলে না বাকী!"

ওমন করে সাজুগুজু করে আসলে না ভেসে উপায় কি :(

অ-সা-ধা-র-ণ অসাধারণ হয়েছে। আফসুস জাগছে কেন আগে পড়ে হয়নি।

...

ভালো লাগা লিখবার সময় মনে হচ্ছিল আগে পড়িনি। স্ক্রল করে নামার সময় নিজের নিকটা চোখে পরলো :)। যাক আরেকবার পড়ে ভালো লাগলো যখন তখন আরেকবার সেটি জানিয়ে যেতে কোন বাধা নেই :)
০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৩৯

লেখক বলেছেন: কি যে বলি, মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি।

আমি কৃতজ্ঞ।

৭০. ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:২৯
কঁাকন বলেছেন: ফারহানের সাথে একমত প্রকাশ করিয়া লেখক কে মাইনাস দাগানো উচিৎ :(
০৪ ঠা মার্চ, ২০১০ রাত ১১:০৬

লেখক বলেছেন: আমি কি এতই খারাপ লিখি :( :( :( :( যে আমারে মাইনাস দিতে হবে?

৭১. ১৮ ই মে, ২০১০ রাত ৮:৪৪
শামীম শরীফ সুষম বলেছেন: এত মন্তব্যের ভীড়ে
সামান্য একটি মন্তব্য

অসামান্য
২৮ শে মে, ২০১০ দুপুর ১:৫৩

লেখক বলেছেন: সামান্য কেন হবে ভাই? আমার এই কবিতাটা কি মূল্যায়িত যদি এত মন্তব্য না থাকতো?
বরং আপনারাই আমার এই সামান্য কবিতাটাকে অসামান্য করেছেন। ভালো থাকুন।

০২ রা মে, ২০১১ বিকাল ৪:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ স্বপ্ন ও সমুদ্র।

 

মোট সময় লেগেছে ১.১৭৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে

তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই