আর কত বিচ্ছিন্ন ঘটনা ঘটলে আইন-শৃংখলা পরিস্থিতি খারাপ বলা যাবে?
আজ পেপারে দেখলাম সরাস্ট্র প্রতিমন্ত্রী বলেছেন শুধু আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই মানুষ সুখে থাকে। আর “কোন ঘটনা ঘটলে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা” বলাটা তো সরাস্ট্রমন্ত্রীর জন্য কমন ব্যাপার।
আসুন শুধু আজকের পেপারের খবর গুলি দেখিঃ
দিনাজপুরে চাঁদা না পেয়ে ব্যাবসায়ীর স্ত্রীকে বিবস্ত্র করল আ’লীগ কর্মীরা।
খুলনায় আ’লীগ নেতার নেতৃত্বে মাছ কোম্পানীতে হামলা, ভাংচুর, আহত ৫
ছাত্রলীগ নেত্রীদের অনৈতিক কাজ নিয়ন্ত্রন করতে না পেরে টংগী সরকারী কলেজের ছাত্রী নিবাস বন্ধ ঘোষনা।
আবু বকর নিহত হবার ঘটনায় বহিস্কৃত ছাত্রলীগ নেতা কে পরিক্ষার অনুমতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়।
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বাড়ির তিন শতাধিক গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
ভোলার দৌলতখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতির হাতে এলজিইডির ইঞ্জিনিয়ার লাঞ্ছিত।
সুত্রঃ আজকের নয়া দিগন্ত
গ্যাস-পানি সংকট নিয়ে কথা বলাকে সরকার ইতিমধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত করার ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছে। সেই সুত্রে এই লেখাটিও হয়ত অনেকের দৃষ্টিতে সেরকমই মনে হতে পারে। কিন্তু আমার সেরকম কোন উদ্দেশ্য নেই। যুদ্ধাপরাধ বাদ দিয়ে মানবতাবিরোধী বিচারের নামে সরকার কি করবেন তা দেখার বিষয়। স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের প্রক্রিয়ায় প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হোক।
কিন্ত বর্তমানের সমস্যাগুলো যেন সরকার পাশ কাটিয়ে না যায়, সেটি আমার প্রত্যাশা। যে তরুন সমাজ পরিবর্তনের প্রত্যাশায় বিপুল ভোটের ব্যাবধানে এই সরকার কে ক্ষমতায় এনেছে তারা যেন বিরোধীদের সাথে জোর গলায় কথা বলতে পারে এ ব্যাবস্থা করুন, সরাস্ট্র মন্ত্রণালয়ের দুই মন্ত্রির কাছে এটি বিনীত প্রার্থণা।
নৌকা ডুবে গেলে গ্যান যেমন কোন কাজে আসেনা ( সুকুমার রায়ের জীবনের হিসাব কবিতাটি পড়ুন নিচের লিংকে), তেমনি বর্তমান হারিয়ে গেলে অতীতের বিচার আর শুধু স্বপ্ন দিয়ে মানুষ খুশী হতে পারবেনা। এবং তার ফোল দেখা যাবে পরের বারের ভোটে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


