somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি প্লট কেনার গল্পঃ কত বছরে দুই বছর হয়?

০৩ রা মে, ২০১০ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখনি বাড়ি করার উপযোগি জমি, প্লট বকিং দেবার আগে একবার প্রকল্প এলাকা ঘুরে আসুন, মাত্র দশ হাযার টাকা বুকিং, বাকিটা ৫০ টি সহজ কিস্তিতে পরিশোধ, বসুন্ধরার জমির বড় গুন দশ বছরে দাম বেড়েছে দশগুন, বুকিং দিলে ফ্রিজ ফ্রী প্রভৃতি মনহর কথামালা সম্মৃদ্ধ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে এক সহকর্মী এক খন্ডাংশ জমি কেনার জন্য দল তৈরীর উদ্যোগ নেয়। যার আহবানে সাড়া দিয়ে (কিম্বা ঢাকায় এক খন্ডাংশ জমির মালিক হবার লোভে পড়ে) ৫জন মিলে তৈরী হয় একটি দল, বুকিং দেয়া হয় ৪ কাঠার একটি দক্ষিনমুখি প্লট। সেটি ২০০৪ সালের কথা। বিরাট কাগজে আঁকা ড্রইং-এ দেখলাম স্বপ্নের প্লট, তবে বাস্তবে তা দেখা যায়নি কারণ সেটি ছিল পানির নিচে। সামনের বিশাল জলাশয় দেখিয়ে বসুন্ধরার কর্মকর্তা বললেন এই জমিতে হবে আপনাদের প্লট, ২০০৬ সালের শেষে এটি হস্তান্তরেরে জন্য প্রস্তুত থাকবে। সেইমতে আমরা ৩৬ কিস্তির বন্দোবস্ত করলাম, ২০০৭ মাঝামাঝি আমদের কিস্তি শেষ হবে আর আমরা পেয়ে যাব সেই জমি

যথারীতি শুরু কিস্তি দেয়া। কিস্তির চেক দেয়া কদিন দেরি হলে প্লট বরাদ্দ বাতিলের হুমকি সহ চিঠি আস্তে দেরি হয় না। প্লট বাতিলের শর্ত আবার বেশ মজার। বসুন্ধরা কতৃপক্ষ প্লট বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন আর প্লট বাটিল হলে সেই টাকা ফেরত দিবে তিন বছর পর। যা হোক, আমরা অতি উতসাহ নিয়ে যথাসময়ে কিস্তি দেয়া শেষ করলাম। তখনো জমি পানির নিচ থেকে উঠেনি, স্বপ্নের জমির দেখা আমরা পাইনি। খোজ নিতে গেলে বসুন্ধরা থেকে বলা হলো আর দেড়-দুই বছর লাগবে। সেই দুই বছর আজো শেষ হয়নি। গত মাসে আবার খোজ নিতে গেলাম, হা হতোস্মি! বসুন্ধরার স্মার্ট লেডি অফিসার বললেন আরও দুই বছর লাগবে, আমরা লাস্যময়ী:P অফিসারের হাস্যময়ী কথায় বিমোহত হইলাম। কৃতজ্ঞ হলাম যে উ উনি হাসিমুখে কথা বললেন, অর্ধচন্দ্র দিয়ে বিদায় করলেই (এই বলে যে আপনার কাজ ছিল কিস্তি দেয়া, দিয়েছেন, এখন অফিসে ঘুরাঘুরি কেন?আপনার নাতি বড় হলে পাঠিয়ে দিয়েন, ততদিনে জমি নিশ্চয় হয়ে যাবে/:)) বা কি করার ছিল???

যতদুর জানি হাজার হাজার গ্রাহক এরকম কিস্তির টাকা শোধ করেছেন কিন্ত জমি তাদের তৈরী হয়নি। এই জমি আদৌ গ্রাহক পাবেন কিনা এ বিষয়ে আমার ঘোরতর সন্দেহ আছে। কারন এখানে যারা বুকিং দিয়েছে তাদের না আছে প্রতিবাদ করার ক্ষমতা না সরকারের আছে কোন সদিচ্ছা। আজো তারা বিজ্ঞাপন দেয়। নতুন নতুন প্রকল্প বের করছে। নতুন গ্রাহক নতুন করে তাদের ফাঁদে পড়ছে। এর কোন প্রতিকার নেই। জনগনের টাকা শোষন করে টাকার কুমির হওয়া এদেশে কত সহজ!! X(X(

এপার্টমেন্ট কিনতে চান? কয়েকটি ফ্রি উপদেশ:
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ দুপুর ১২:২৪
১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মত প্রকাশের স্বাধীনতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই মে, ২০২৬ রাত ১০:৩৮



আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের "ইসলামী" বই - নমুনা ! আলেমদের দায়িত্ব

লিখেছেন ঢাকার লোক, ১০ ই মে, ২০২৬ সকাল ৮:৪৭

আমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

ধর্ম কর্ম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১০ ই মে, ২০২৬ বিকাল ৩:১৩



আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।


ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ



...বাকিটুকু পড়ুন

আমার মা আমার পৃথিবী

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই মে, ২০২৬ বিকাল ৫:৪৬

" আমার মা,আমার পৃথিবী "

মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন

মিমস যুদ্ধ: রাজনীতিতে হাসি-ঠাট্টার কৌশল”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন

×