এখন পাবেন গোপালভোগ, মে'র শেষ সপ্তাহ থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত পাবেন খিরসাপাত (যা ঢাকায় হিমসাগর নামে পরিচিত), জুনের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত পাবেন ল্যাংড়া। এর পর আসবে ফজলী।
যদি যান, চাপাই নাবাগন্জ শহর থেকে শিবগন্জ-কানসাট হয়ে সোনা মসজিদ পর্যন্ত যাবেন। ঐতিহাসিক সোনা মসজিদ দর্শন আর বীরশ্রেষ্ঠ ক্যপ্টেন মহিউদ্দিন জাহাংগীর এর মাজার যিয়ারাত হয়ে যাবে। আর পথের দু-ধারের আম বাগানগুলোর দৃশ্যে আপনি বিমোহিত হবেন সেই গ্যারান্টি দেয়া যায়। পথের ধারের কোন বাগান কিমবা বাজার থেকে সরাসরি কৃষকের কাছ থেকে কিনতে পারেন আম।
তো প্লান করে ফেলুন। কবে যাবেন??
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



