আমার প্রিয় পোস্ট

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়।

প্রাথমিক স্তরে বই ছাপানোর কাজ পেল ভারতীয় কোম্পানীঃ দেশ তো বিক্রি হয় না কিন্তু মাথা বিক্রি কে ঠেকাবে?

৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৪:৫৮

শেয়ারঃ
0 13 0

প্রাথমিক স্তরের (প্রথম ও দ্বীতিয় শ্রেণীর)৩ কোটি বই ছাপানোর কাজের শতকরা ৮০ ভাগ কাজ পেল ভারতীয় কোম্পানী। ২২ টি লটের ১৭ টির কাজ পেয়েছেন ভারতীয়রা, বাংলাদেশের প্রতিসঠান যে পাঁচটি লট, তার ৪টি আবার চার ভাইয়ের নামে। বুঝুন তবে মামার জোর কত! তবে সেটি আমার বিষয় নয়। মামার জোরে পাক, তবুও কাজ তো দেশেই হবে। জনগণের ট্যাক্সের টাকা দেশেই থাকবে।
বই ছাপানোর কাজ ভারত কে দিতে হবে কেন? আমাদের দেশের প্রকাশকরা কি এই বই ছাপাতে পারতেন না?
পারফেক্ট বাইন্ডিং নাকি দেশে নাই, তাই আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে ভারতীয় কোম্পানীকে দেয়া হলো কাজ। দেশের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা চলে যাবে বিদেশে। দেশের প্রকাশনা শিল্প ক্ষতিগ্রস্ত হবে। বিনিময়ে হয়তো কিছুটা উন্নতমানের বই পাবে আমাদের বাচ্চারা। কিন্তু একটু খারাপ মানের বই পড়লে খুব ক্ষতি হত কি? আজকে যারা দেশে-বিদেশে উন্নতির শিখরে আহরন করেছেন, তারা তো এর চে অনেক খারাপ মানের (কাগজ ও ছাপানোর মানের ভিত্তিতে)বই পড়েছেন তা কি তাদের উন্নতির বাধা হতে পেরেছে?
বই উন্নত মানের করার চেয়ে অনেক বেশী গুরুত্ব দেয়া উচিত অধিক সংখ্যক ছেলে-মেয়ে যেন স্কুলে পড়তে পারে, স্কুলের বাচ্চারা যেন সময় মত বই পায়, স্কুলে পড়া-শুনার মান যেন উন্নতমানের হয়। সেটি দেশের জন্য অধিক কল্যাণকর। সেখানে শুধু কথার মালা।

আসলে কি দেশ বিক্রি হয়? দেশের জমি বা এলাকা হয়ত দলিল করে বিক্রি হবে না। কিন্তু দেশের শিল্পকে ক্ষতিগ্রস্ত করে অন্য দেশের শিল্প কে পুষ্ট করা কে কি বলবেন আপনি? যারা এখানে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের দেশপ্রেম বলে কি কিছু আছে? নাকি স্বার্থের কাছে বিকিয়ে দিয়েছেন নিজেদের মাথা?

একটি শোনা ঘটনা বলি। ভারতে যতদিন রংগীন টেলিভিশন উতপাদন হত না ততদিন সে দেশের সরকার রংগীন অনুসঠান সম্প্রচার করে নি (সে সময় প্রাইভেট চ্যানেল ছিল না, টিভি সম্প্রচার ছিল শুধুমাত্র সরকারের হাতে, দেশের শিল্পের বিকাশের স্বার্থে সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল)। প্রসংগত বলা যায় যে বাংলাদেশ টেলিভিশন রঙ্গীন সম্প্রচার শুরু করে ইন্ডিয়ার আগেই। কারন আমরা ঋণ করে ঘি খাই, রংগীন ছবি দেখিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করি, দেশের শিল্প? সে আবার কি? দেশের ভবিষ্যত নিয়ে আমদের নেতাদের দূরদর্শিতার অভাব ছিল চিরকাল-ই।

এমনি তেই মুক্তবাজার অর্থনীতির নামে আমদের শিল্প কঠিন প্রতিদ্বন্দিতার সম্মুখিন। চারদিকে ইন্ডিয়ার সাথে বর্ডার আর বর্ডারের দূর্বল ব্যাবস্থাপণার কারনেও আমাদের শিল্প কে প্রতিদ্বন্দিতা করতে হচ্ছে কালোবাজারের সাথে। এমন অবস্থায় সরকারের উদ্যোগে প্রকাশনা শিল্পের কাজটিও আমরা তুলে দিলাম ভারতের হাতে। দেশের প্রকাশনা শিল্পের পায়ে কুড়াল মেরে জনগণের ট্যাক্সের টাকা পুজার ভোগ হিসাবে তুলে দিলাম দাদা দের হাতে। কে বলে আমরা অকৃতজ্ঞ জাতি?

হায়! আমাদের মাথা বিক্রি ঠেকাবে কে? মীর জাফরের আধুনিক প্রেতাত্মারা যে জেঁকে বসেছে সর্বত্র!

খবরটি আজকের নয়া দিগন্তের লীড নিউজ
Click This Link



 

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০২
ঈমাম বলেছেন: ভারত আমাদের বন্ধু না? এভাবেই হয়তো একদিন নিঃশেষ হয়ে যবো আমরা।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৫৭

লেখক বলেছেন: বন্ধু বাসায় আসলে না হয় ভাল মন্দ খাওয়ায়ে দিব। তাই বলে নিজের রোজগার-ব্যাবসা দিয়ে দিব?
এতো বন্ধুত্ব নয়, এ যে দাসত্ব!

২. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০২
ত্রিভুজ বলেছেন: বাংলাদেশে প্রিন্ট হলে নিম্ম মানের বই হবে এটা কে বলেছে? পারফেক্ট বাইন্ডিং দেশে নাই এটাও ভুল... মূল বিষয় হচ্ছে ভারতীয়দের দিতে হবে।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:০৩

লেখক বলেছেন: বাংলাদেশে প্রিন্ট হলে নিম্ম মানের বই হবে- এটা আমি সহজ বিচারে এর পিছনের কারন হিসাবে ধরে নিয়েছি। তা হলেও কাজ দেশেই হওয়া উচিট বলে মনে করি।
যেখানে সরকারের উচিত দেশী শিল্পের স্বার্থ রক্ষা করা, সেতি না করে সরকারের হাতের কাজই দিয়ে দেয়া হচ্ছে বাইরের দেশে....

হয়ত আপনিই ঠিক....... মূল বিষয় হচ্ছে ভারতীয়দের দিতে হবে।
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৩
চক্কর বলেছেন: আপনি একটা ভাল বিষয় উপস্হাপন করলেন কিন্তু দেখেন না কয়টা মাইনাস পড়ে আপনার পোষ্টে .....+++
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:০৫

লেখক বলেছেন: মাইনাসে কি আসে যায়?
আমার সন্তান কি তার দেশ কে বাংলাদেশ বলতে পারবে নাকি ইন্ডিয়া বলতে হবে তাকে...সেটিই যে আজ বড় ভাবায়...
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৪
এ সামাদ বলেছেন: দেশ বিক্রীর আমার একটি পোষ্ট আছে সত্যিকারের ছবি সহ।

পারলে দেখে নেবেন। আস্তে আস্তে হচ্ছে আরকি।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:২৪

লেখক বলেছেন: দেখব সময় করে, সরাসরি লিন্কটা দিলে সুবিধা হত।

আমার সন্তান কি তার দেশ কে বাংলাদেশ বলতে পারবে নাকি ইন্ডিয়া বলতে হবে তাকে...সেটিই যে আজ বড় ভাবায়...
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৫
মানজুর মজুমদার বলেছেন: মাইনাস কেন হবে... প্লাস দিলাম।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:২৭

লেখক বলেছেন: আপনাকেও .. প্লাস।
আসুন সবাই মিলে বলতে থাকি....দেশের জন্য, আমাদের নিজেদের একটি স্বাধীন পরিচয় ধরে রাকাহর জন্য, আমাদের সন্তানদের জন্য..তারা যেন নিজের দেশের নাম বাংলাদেশ বলতে পারে।

৬. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৬
হিমাংশু বলেছেন:
বড় একটা হাতুড়ি নিয়া নিজেই নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছা কর্তাসে। আর তো কিছু করতে পারুম না! :(
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: মাথায় বাড়ি দিয়েন না। আসুন প্রতিবাদ করতে থাকি.....।
এসব বিষয় নিয়ে আপনিও বলুন/লিখুন.....একদিন নিশ্চয় শুভ বুদ্ধির জয় হবে।

৭. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৬
নীল লাল সবুজ বলেছেন: ৩ কোটি বই ছাপানোর কাজের শতকরা ৮০ ভাগ কাজ পেল ভারতীয় কোম্পানী।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: দেশ হয়ত বিক্রি হয় না কিনতু মাথা বিক্রি কে ঠেকাবে?
সরকারের উচিত শিল্প বান্ধব পলিসির মাধ্যমে শিল্পের বিকাশ ঘটানো..। তা না করে তারাই শিল্পের পায়ে কুড়াল মারছে।
হায়!!
"আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে? "

কবে আমরা দেশ-প্রেমিক, দুরদর্শী নেতা পাব?

৮. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৭
এ সামাদ বলেছেন: মাইনাস খাইতেই তো এ জীবন।

বেশী বেশী মাইনাস খাইলে অসুবিধা নাই। তবে সত্য কথাটা বলতে মনমানষিকতা দরকার।

আপনি লিখতে থাকেন। ভাল মন্দ দুই মিলেই তো জীবন। পোষ্টের জন্য ধন্যবাদ। সুন্দর পোষ্ট।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: "বেশী বেশী মাইনাস খাইলে অসুবিধা নাই। তবে সত্য কথাটা বলতে মনমানষিকতা দরকার।"
সহমত।
অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ।

৯. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:০৯
সীমানা পেরিয়ে বলেছেন:
দেশের স্কুল কলেজ বন্ধ করে আসেন সবাইরে ইন্ডিয়া পাঠাই পড়ার জন্যে।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৬

লেখক বলেছেন: সবাইরে ইন্ডিয়া পাঠালে ওদের খাওয়া-পরা-পড়া খরচ দিবে কে?

ওরা তো এদেশের বাজার টা চায়। আমাদের শিল্প কে পংগু করে, আমাদের দারিদ্র কে জিইয়ে রেখে আমাদের উপর ছড়ি ঘোরাতে চায়।

আর আমাদের রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যাক্তিবর্গ সাময়িক লাভের বিনিময়ে নিজেদের মাথা বিক্রি করে নিজের দেশের স্বার্থ জলান্জলি দিয়ে তাদের সেবা করছেন!!

১০. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১২
সুমন মোহাম্মদ বলেছেন: ঘটনাতো দেখি আসলেই ভয়াভহ!! প্রতিবাদ প্রতিরোধ!!
দেশের পত্রিকাগুলা এইসব নিয়া লেখে না কেন??
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩৮

লেখক বলেছেন: আসুন প্রতিবাদ করতে থাকি.....।
এসব বিষয় নিয়ে আপনিও বলুন/লিখুন.....একদিন নিশ্চয় শুভ বুদ্ধির জয় হবে।
আমাদের পত্রিকাগুলোর দায়বদ্ধতা হয়ত অন্য কোন জায়গায়.....তবে খবরটি আমি একটি জাতীয় দৈনিকেই পেয়েছি...।

৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪০

লেখক বলেছেন: কমেন্টে ইমো দিতে পারছিনা...তবে নীচের বিষয়ে ইমো ধরে নেন...।

দুঃখিত, মর্মাহত, বিষন্ন, হতাশ, রাগান্বিত ইত্যাদি ইত্যাদি....।

১২. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৪
েপচাইললা বলেছেন: থু.....সেইসব নেতাদের বিরুদ্ধে যারা আমার দেশকে প্রতিনিয়ত উলঙ্গ করছে ধর্ষিত জবার জন্য।
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: আমাদের দেশে হবে সেই নেতা কবে?
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?

ধিক - সেই নেতাদের যারা আমার দেশকে প্রতিনিয়ত উলঙ্গ করছে ধর্ষিত জবার জন্য।

১৩. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৫
সপ্নীল বলেছেন: ভারত হল মোর দাদা
ভাগ করে খাব আদা,

গেল গেল করে কোন হবে নাকো লাভ
দাদাদের কোলে বসে দেখবো খোয়াব(সোনার বাংলার স্বপ্ন!!!)

দেশের শিল্প গেল তাতে নেই মন
দাদাদের পায়ে ঢালি ঘি
সারে নয় মণ।

পাট গেছে সুতা গেছে আর যাবে কি?
দাদাদের মুখের উপর কথা হয় কি!!
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: আরও কত কি যাবে শুধু দেখতে থাকুন......।

১৪. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৭
আকাশের তারাগুলি বলেছেন: টেণ্ডার হয়নাই, টেন্ডার ছাড়াই কাজ লইয়া গেলোগা?
৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:২৯

লেখক বলেছেন: পত্রিকার ভাষ্যমতে, আন্তর্জাতিক টেন্ডার হয়েছে..।কিনতু শর্ত এমনভাবে লেখা যেন যেন কাজ তারাই পায়...

১৫. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:১৭
মোস্তাক খসরু বলেছেন: প্রথম কথা কোন সূত্র দেননি। তাই বিশ্বাস করতে পারলাম না বলে দু:খিত। এইসব উদভট খবর বানানোর জন্যতো অাপনার অস্কার পাওয়া উচিত।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:১১

লেখক বলেছেন: আজকের প্রধান দৈনিক গুলো পড়ুন, খবর টি পাবেন। আমি সাংবাদিক নই, পেপার থেকেই আমি পড়েছি আর কষ্ট পেয়ে নিজের প্রতিক্রিয়া লিখেছি।

অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না।
দেশ কে ভালোবাসুন।

১৬. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৪
সোলায়মান বলেছেন: যতটুকু শুনলাম একটা বইয়ের পেছনে নাকি ৩৪০ টাকা করে খরচ করছে সরকার।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৬

লেখক বলেছেন: আমি যে নিউজ পড়েছি তাতে এ বিষয়ে কোন তথ্য নাই, কোন সোর্স থেকে জানা থাকলে বিস্তারিত লিখুন।

১৭. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:২৪
স্বাধীন শোয়েব বলেছেন: বড় একটা হাতুড়ি নিয়া নিজেই নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছা কর্তাসে। আর তো কিছু করতে পারুম না!
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: মাথায় বাড়ি দিয়েন না। আসুন প্রতিবাদ করতে থাকি.....।
এসব বিষয় নিয়ে আপনিও বলুন/লিখুন.....একদিন নিশ্চয় শুভ বুদ্ধির জয় হবে।

১৮. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩২
অক্টোপাশ বলেছেন: নিজেদের এখন ইন্ডিয়ান ইন্ডিয়ান লাগছে। ব্যপারটা খারাপ না।
০৩ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: নিজেরা এখনও হয়তো পুরোপুরি ইন্ডিয়ান হতে পারব না। আরও কিছু হবে ভবিষ্যতে, দেখতে থাকুন।

আমার সন্তান কি তার দেশ কে বাংলাদেশ বলতে পারবে নাকি ইন্ডিয়া বলতে হবে তাকে...সেটিই যে আজ বড় ভাবায়...

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।


১৯. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৩৭
নষ্ট ছেলে বলেছেন: ইন্ডিয়াতে ছাপানোর কি দরকার সরাসরি ইন্ডিয়ান পাঠ্য বই আমদানি করলেই পারে X(
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৪২

লেখক বলেছেন: সেটাও খারাপ না! হয়ত পরের বার হবে।

২০. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৪৭
প্রভাষক বলেছেন: সামাদ বলেছেন: মাইনাস খাইতেই তো এ জীবন।

বেশী বেশী মাইনাস খাইলে অসুবিধা নাই। তবে সত্য কথাটা বলতে মনমানষিকতা দরকার।

আপনি লিখতে থাকেন। ভাল মন্দ দুই মিলেই তো জীবন। পোষ্টের জন্য ধন্যবাদ। সুন্দর পোষ্ট।.....


সহমত... এবং +
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৩০

লেখক বলেছেন: "বেশী বেশী মাইনাস খাইলে অসুবিধা নাই। তবে সত্য কথাটা বলতে মনমানষিকতা দরকার।"
সহমত।
অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ।

আপনাকেও +

২১. ৩০ শে জুলাই, ২০১০ বিকাল ৫:৫৯
সুপ্ত সবুজ বলেছেন: এভাবে চলতে থাকলে সিকিম রাজ্যের মত একদিন পার্লামেন্টে বিল পাস করে এ দেশ ভারতের হাতে সোপর্দ করেও এ জাতি গর্ব অনুভব করবে হয়তো। সেদিন বেশি দূরে নেই মনে হচ্ছে। আমরা তো দেশের বাইন্ডিং এর বই এখনো পড়ি। বড় বড় উপন্যাস, গদ্য, পদ্য দেশেই বাইন্ডিং হয়। বাইন্ডিং দিয়ে কি উন্নতির ধারা বোঝা যায়? আমার তো মাথায় ধরে না।
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন:
আমার সন্তান কি তার দেশ কে বাংলাদেশ বলতে পারবে নাকি ইন্ডিয়া বলতে হবে তাকে...সেটিই যে আজ বড় ভাবায়...

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন:
বানিজ্য টা তো দেশেও করা যেত, আসলে অনেক ক্ষেত্রে তাই হচ্ছে। কিন্তু এ যে আত্মঘাতী, দাসত্ব--দেশী শিল্পের মাথায় কুড়াল মারা......দেশের তাকা বিদেশ চলে যাওয়া, কর্মসংস্থান ব্যাহত....

কে ভাবে দেশের কথা??

২৩. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৩
হুসাই১০ বলেছেন: সুমন মোহাম্মদ বলেছেন: ঘটনাতো দেখি আসলেই ভয়াভহ!! প্রতিবাদ প্রতিরোধ!!
দেশের পত্রিকাগুলা এইসব নিয়া লেখে না কেন??



কেন লিখবে? পত্রিকাগুলো যদি ভারতের টাকায় চলে? ইনকিলাব সহ বেশ কয়েকটি পত্রিকা , চ্যানেল আংশিক মালিকানা এখন কিছু ভারতীয় ব্যক্তি এবং সংস্থার হাতে।
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৭

লেখক বলেছেন: খবরটি আজকের নয়া দিগন্তের লীড নিউজ।

২৪. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৭
হুসাই১০ বলেছেন: সুপ্ত সবুজ বলেছেন: এভাবে চলতে থাকলে সিকিম রাজ্যের মত একদিন পার্লামেন্টে বিল পাস করে এ দেশ ভারতের হাতে সোপর্দ করেও এ জাতি গর্ব অনুভব করবে হয়তো। সেদিন বেশি দূরে নেই মনে হচ্ছে। আমরা তো দেশের বাইন্ডিং এর বই এখনো পড়ি। বড় বড় উপন্যাস, গদ্য, পদ্য দেশেই বাইন্ডিং হয়। বাইন্ডিং দিয়ে কি উন্নতির ধারা বোঝা যায়? আমার তো মাথায় ধরে না।





কয়েকদিন পর হাগু দেওয়ার জন্যও ভারতে যেতে হবে।................
দেশ ভারতে হওয়ার দরকার কি? ভারত যে চাচ্ছে সেই ভাবে দেশ চলেই হবে। নাকি? ভারতের স্বার্থ রক্ষার জন্য বিরোধী কে আন্দোলন জমাতে দিচ্ছে না। তাই উদ্বুট কাজ কর্ম করে বেড়াচ্ছে। এবং ভাবছে এক মাঘে শীত হয়ে যাবে।
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৯

লেখক বলেছেন: তবে এক মাঘে শীত যায় না, সেটিই আসল সত্য কথা। আসুন দেশের পক্ষে কথা বলতে থাকি.....।শুভ বুদ্ধির নিশ্চয় জয় হবে।

২৫. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:১৮
হুসাই১০ বলেছেন: প্রভাষক বলেছেন: সামাদ বলেছেন: মাইনাস খাইতেই তো এ জীবন।

বেশী বেশী মাইনাস খাইলে অসুবিধা নাই। তবে সত্য কথাটা বলতে মনমানষিকতা দরকার।

আপনি লিখতে থাকেন। ভাল মন্দ দুই মিলেই তো জীবন। পোষ্টের জন্য ধন্যবাদ। সুন্দর পোষ্ট।.....


সহমত... এবং +




একমত :``>>
০১ লা আগস্ট, ২০১০ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: "বেশী বেশী মাইনাস খাইলে অসুবিধা নাই। তবে সত্য কথাটা বলতে মনমানষিকতা দরকার।"
সহমত।
অনুপ্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ।


০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৪:৩২

লেখক বলেছেন: কমেন্টে ইমো দিতে পারছিনা...তবে নীচের বিষয়ে ইমো ধরে নেন...।

দুঃখিত, মর্মাহত, বিষন্ন, হতাশ, রাগান্বিত ইত্যাদি ইত্যাদি

২৭. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩১
সাগর ঢাকা বলেছেন: রেফারেন্স দরকার ...লিঙ্ক দিন
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৮

লেখক বলেছেন: এটি আজকের নয়া দিগন্তের লীড নিউজ।

Click This Link

২৮. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
সাজিদ বলেছেন: বন্ধুদের বন্ধুত্বে বাগড়া দেয়ার জন্য মাইনাস।
৩১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: এ যে বন্ধুত্বের নামে দাসত্ব! এ যে নিজের পায়ে কুড়াল মারা.....

২৯. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
নির্বাক সময় বলেছেন: aamr desh a publish hobe nischoy. ai ghotona to ebol suru...aro samne dehen
০১ লা আগস্ট, ২০১০ বিকাল ৪:৪০

লেখক বলেছেন: আমার সন্তান কি তার দেশ কে বাংলাদেশ বলতে পারবে নাকি ইন্ডিয়া বলতে হবে তাকে...সেটিই যে আজ বড় ভাবায়...

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:২৬

লেখক বলেছেন: সব সত্যি কথা বলতে নেই, অনেকে ব্যাজার হ্য়!

৩১. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
অলস ছেলে বলেছেন: এইটা একটা ভালো কাজ হইসে। দেশটা বহুদ্দিন বেকা রাস্তায় চলতেছিলো, আশা করি আস্তে আস্তে এখন সোজ হবে। আমার মতে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের টিচারগুলা ভারত থেকে আনা দরকার, আমাদের দেশের কি কোন কোয়ালিটি আছে না কি? শিক্ষা গরুত্বপূর্ণ বিষয়, ভালো চিটার দরকার। বন্ধুদেশ থেকে আনা হোক।

যাইহোক, কিছু ভাদা ভাই মনের দুক্কে বিভিন্ন কথা বলতেছেন দেখা যায়। ভাদা ভায়েরা, আফসুস করেন কেন, এখন আমাদের দিন আসতেছে। হালকা একটা দুইটা পোষ্টেই জ্বলুনি অনুভব করবেন না।
০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:২৫

লেখক বলেছেন: অলস ছেলে যখন এত বড় কমেন্ট লেখে তখন বুঝতে হবে বিষয় টা গুরুতর! ধন্যবাদ!

টিচার আর আনবার দরকার কি? দেশটা যদি বিলীন হয়ে যায় ভারতের সাথে কত সুবিধা!
সুতরাং, ভয় নেই, আসিতেছে শুভ দিন! দেশ হবে ভারতের সাথে বিলীন!

৩২. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
সাগর ঢাকা বলেছেন: খবরের লিঙ্ক নাই ? সবাই দেশের জন্য এত দুক্ষ প্রকাশ করলো , কিন্তু কেও খবরের লিঙ্ক চাইলোনা !
৩০ শে জুলাই, ২০১০ রাত ১০:৪৮

লেখক বলেছেন: এটি আজকের নয়া দিগন্তের লীড নিউজ।
Click This Link
আমার লেখায় প্রথমে এই সুত্র দেয়া হয় নি।

আমার ধারনা ছিল যারা ব্লগে আসেন, ইন্টারনেট সংযোগ থাকার কল্যাণে তারা অন্তত প্রধান কয়েক টি দৈনিক পড়ে থাকবেন।

যারা বিশ্বাস করেন যে নয়া দিগন্ত মিথ্যা খবর দেয়, তাদের ও তো এই পত্রিকা কি মিথ্যা লিখল তা একবার দেখে যাওয়া উচিত।

আমি এখনও মনে-প্রানে চাই খবর টি মিথ্যা হোক। তবে প্যাচার মত চোখ বন্ধ করে দিনের আলো অস্বীকার করতে চাইনা। আমরা অন্ধ হলেও প্রলয় কিন্তু বন্ধ হবে না।
আসুন পার্টির প্রতি অন্ধ আনুগত্য না করে দেশ কে ভালোবাসি।

৩৩. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৪৯
রিজ বলেছেন: @সাজিদ, মাইনাস।
@লেখক, সরকারের মাথায় আপনার চেয়ে অনেক বেশি বুদ্ধি, তাই তারা নিজেদের পকেটের কথা চিন্তা করে। আপনার মত গাধা হলে, পকেটের কথা চিন্তা না করে জনগনের কথা চিন্তা করতো।
০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:২১

লেখক বলেছেন: এদের পকেটের ভার কত হলে তবে এরা পকেট ছেড়ে দেশের কথা ভাববে?

৩৪. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৬:৫০
সাজিদ বলেছেন: আমার দেশ আর নয়া দিগন্তের রিপোর্ট অনেকের কাছে একদমই গ্রহনযোগ্য না। তাদের গ্যতার্থে বাংলাদেশি পাঁচ শিশু ধরে নিয়ে যাবার দিন জনকন্ঠের প্রথম পাতায় প্রকাশিত হয়েছে শিল্পা শেঠি তার হাজবেন্ডকে নিয়ে আইফেল টাওয়ারে উঠে কি মনে হয়েছে। এটা প্রথম পাতায় প্রকাশিত নিউজ। এসম্পর্কে আমার একটা পোস্ট আছে।
০২ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৪৪

লেখক বলেছেন: আপনার পোষ্ট টি পড়েছি। খুব ভাল লিখেচেন।
এ দেশে মিডিয়ার ভুমিকা হতাশাব্যান্জক, কারন স্বার্থান্বেশী মহলের কালো টাকায় বেশীরভাগ মিডিয়া চলে।

০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:২০

লেখক বলেছেন: আপনাকেও প্লাস!

৩৬. ৩০ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২১
সাজিদ বলেছেন: @ রিজ, বুঝলেন না :(
০৩ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: আমার মনে হ্য় আর সমস্যা নেই।

৩৭. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৮:৫৮
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
বাহ্ ! বেশতো !

আসুন, সোল্লাসে চিৎকার করি, জয়তু হে হাসিনা সরকার !
০২ রা আগস্ট, ২০১০ দুপুর ১:১৮

লেখক বলেছেন: বাহ্ ! বেশতো !
দেশ টা শেষ তো!
দিন বদলের এই তো শুরু
তাই করি, যা বলেন গুরু।

৩৮. ৩০ শে জুলাই, ২০১০ রাত ৯:১৯
হাসান মোহাম্মাদ বলেছেন: ভারত আমাদের বন্ধু আপনে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। সাবধান। :)
০২ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৪২

লেখক বলেছেন: বন্ধু বাসায় আসলে না হয় ভাল মন্দ খাওয়ায়ে দিব। তাই বলে নিজের রোজগার-ব্যাবসা দিয়ে দিব?
এতো বন্ধুত্ব নয়, এ যে দাসত্ব!

৩৯. ৩০ শে জুলাই, ২০১০ রাত ১১:২৯
রাষ্ট্রপ্রধান বলেছেন: বাংলাদেশে প্রিন্ট হলে নিম্ম মানের বই হবে এটা কে বলেছে? পারফেক্ট বাইন্ডিং দেশে নাই এটাও ভুল... মূল বিষয় হচ্ছে ভারতীয়দের দিতে হবে


সহমত
০২ রা আগস্ট, ২০১০ সকাল ১১:৪০

লেখক বলেছেন: সরকারের উচিত শিল্প বান্ধব পলিসির মাধ্যমে শিল্পের বিকাশ ঘটানো..। তা না করে তারাই শিল্পের পায়ে কুড়াল মারছে।
হায়!!
আপনি সত্যিকারের রাষ্ট্রপ্রধান হলে কত না ভালো হত।

৪০. ৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৩:৩১
আকাশের তারাগুলি বলেছেন: কি শর্ত ছিলো, খুইল্লা বলেন। ঝানতে চাই।
৩১ শে জুলাই, ২০১০ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: বিস্তারিত খবর টি পড়ুন এখানে:
Click This Link

 

মোট সময় লেগেছে ১.০৩৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাংলা লেখার জন্যে আমি অভ্রের কাছে কৃতগ্গ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই