somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রকৌশলীদের প্রতিসঠান আইইবি (Institute of Engineers, Bangladesh) নির্বাচন–অভিজ্ঞতা ও প্রত্যাশাঃ

০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইইবি নির্বাচনে ভোট দেবার জন্য আইডি কার্ড লাগবে কারন আগেরটি হারিয়ে ফেলেছি। এক শুভাকাংখী (তার ভোট দরকার, তাই তিনি আমার শুভাকাংখী)মেইলে একটি ফর্ম পাঠিয়েছিলেন, সেটি পূরণ করে কোন এক সুন্দর সন্ধ্যায় হাজির হলাম আইইবি ভবনে। কাউন্টারের ভদ্রলোক বললেন তিন কপি ফর্ম লাগবে। কিন্তু ঐ অফিসে কোন ফর্ম পাওয়া গেল না। ফটো কপি মেশিনে কাগজ নেই। বাইরে ধারে কাছে ফটোকপি নেই, বাইরে করতে হলে প্রেস ক্লাব অথবা শাহবাগ যেতে হবে। পাশের কাউন্টারে এক ভদ্রলোক চিল্লাচ্ছেন, “আমি তের-দশে (অর্থাত অক্টোবরের ১৩, আমি যেদিন গেছি সেদিন ডিসেম্বর ৪) ফর্ম জমা দিলাম, আমার কার্ড এখনো হল না কেন?” আরেক কর্ণারে আরেকজন কে বলতে শুনলাম কাকে যেন বলছেন, “কোন ভদ্রলোক কে আইইবি তে আসতে দেখেছেন?” আরেক কোনায় একদল লোক তাদের কার্ড খুজছে হন্যে হয়ে। অনেকটা মাছের বাজারের মত অবস্থা।

আমি হতাশ হয়ে বের হয়ে যাচ্ছিলাম, এবার আর ভোট দেয়া হবে না......কিন্তু আরেক শুভাকাংখীর (শুভাকাংখী বুঝেছেন তো, মানে তার ভোট দরকার) সাথে দেখা। সমস্যা বলতেই ফর্মটি নিয়ে রেখে দিলেন, বললের আপনাকে কার্ড পৌঁছিয়ে দেব, আমি হাঁফ ছেড়ে বাচি।

খোজ নিয়ে জানলাম শুধু কার্ড দিতে দেরী হচ্ছে তাই নয়, বিভিন্ন রকম ভুলে ভরা কার্ড দেয়া হচ্ছে...কারো নামের বানান ভুল, কার কার্ডে নাম ঠিক আছে কিন্তু ছবি আরেক জনের, কেউ লাইফ মেম্বার হয়েছেন কিন্তু তার কার্ডে মেয়াদ দেয়া হয়েছে দুই বছর ইত্যাদি। প্রকৌশলীদের এই পেশাদার প্রতিসঠান থেকে আরো আধুনিক পেশাদার ব্যাবস্তা আশা করেছিলাম বলেই এই লিখাটির অবতারণা।

জুন ২০১০ এর মধ্যে যারা মেম্বার হয়েছেন তারাই ভোটার হয়েছেন। এই বছর নতুন মেম্বার হয়েছেন ধরে নিলাম ৩০০০ জন। এদের সবারই কার্ড দরকার, সেজন্য সদস্য পদে আবেদনের সাথে ছবিও নেয়া হয়েছে। তাদের কার্ড ছাপিয়ে তাদের ঠিকানায় পাঠিয়ে দিলেই ল্যাঠা চুকে যেত...তা করা হয় নি। এখন এদের প্রত্যেককে একদিন যেয়ে দরখাস্ত করতে হয়, আরেক দিন কার্ড আনতে যেতে হয়। একবার যেয়ে আবার অনেকে কার্ড পাচ্ছেন না। যার ফলে কয়েক বার হয়ত যেতে হচ্ছে—এতে অফিসের উপর বাড়তি চাপ পড়ছে। নতুন মেম্বারদের কার্ড কুরিয়ারে দিলে যারা হারিয়ে ফেলেছেন তারাই শুধু অফিসে যেতেন, কাজটি খুব সহজ ভাবে সম্পন্ন হত।

প্রার্থীদের তালিকা (যেখানে প্রার্থীরা সংক্ষিপ্তভাবে নিজের পরিচিতে লিখতে পারেন, যাতে ভোটার রা সিদ্ধান্ত নিতে পারেন)নিয়ে আইইবি একটা বই বের করে সকল মেম্বারদের ডাকে পাঠিয়ে দেয়, যেটি দেখে সদস্যদের প্রার্থী বাছাই করার কথা। নির্বাচনী বিধিমালা অনুযায়ি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রচারণা নিষিদ্ধ। প্রায় মাস দুয়েক আগে মনোনয়ন চুড়ান্ত হলেও আজ পর্যন্ত (আজ ০৬ ডিসেম্বর, আগামী ০৯ তারিখে ভোট) সদস্যদের কাছে এই বই আসেনি। এই লিস্ট টি ওয়েবসাইটে দেয়া যেত, তাও দেয়া হয় নি।
আইইবি ভোট গ্রহণ সরাসরি কম্পিউটারে বসে দেয়া যেতে পারে...এখানে ব্যালট পেপারে ছাপানোর দরকার আছে কি? এইটুকু প্রযুক্তিগত অগ্রসরতা আশা করা কি খুব বেশি কিছু? ভবিষ্যতে ওয়েব ভিত্তিক ভোট গ্রহন করা যেতে পারে......যাতে পেশাগত কারণে ব্যাস্ত প্রকৌশলীরাও তাদের ভোট দিতে পারবে।

আইইবি কে হেয় করার জন্য এই লিখা নয়। আমিও নিজেও একজন প্রকৌশলী, তাই আইইবির এ সমস্ত ব্যার্থতা বা পশ্চাতমুখিতা নিজের গায়ে এসেও লাগে। কিন্তু এই কথা গুলো আইইবির দ্বায়িত্বশীল ব্যাক্তিদের কাছে পৌঁছানোর মত বড় আমি নই। তাই ব্লগে লিখা। যারা আইইবির দ্বায়ত্বশীল কাউকে চিনেন, তাদের কে যদি লিঙ্ক টা পাঠান হয়ত তাদের চিন্তার খোরাক হবে।

১২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×